১০ জনে খেলেও জয়, বসনিয়া-হার্জেগোভিনাকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় চলে গেল আয়োজক আমেরিকা। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের বালোগুন। তবে ১০ জন হয়ে গেলেও জয় আটকায়নি তাদের। ম্যাচের গোল দুটি করেন বালোগুন ও টিলম্যান।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় চলে গেল আয়োজক আমেরিকা। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের বালোগুন। তবে ১০ জন হয়ে গেলেও জয় আটকায়নি তাদের। ম্যাচের গোল দুটি করেন বালোগুন ও টিলম্যান।
প্রথম গোলটি আসে প্রথমার্ধের একেবারে শেষ সময়ে। টিলম্যানের বাড়ানো বল বসনিয়ার এক ডিফেন্ডারের পা থেকে চলে আসে বালাগুনের কাছে। তিনি গোল করে এগিয়ে দেন আমেরিকাকে।
ম্যাচের ৬৪ মিনিটে বসনিয়ার তারিককে বিপজ্জনক ফাউল করার অপরাধে ভারের সাহায্যে বালাগুনকে লাল কার্ড দেখান রেফারি। ১০ জন হয়ে যাওয়ার পরও দুর্দান্ত একটি ফ্রিকিক থেকে দলের দ্বিতীয় গোলটি করেন টিলম্যান। বিশ্বকাপের ইতিহাসে নক আউট পর্বে আমেরিকার একমাত্র জয় ছিল ২০০২ সালে। সেবার মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা।
আগের ম্যাচেই সেনেগালকে নাটকীয়ভাবে হারিয়েছ বেলজিয়াম। আগামি ৬ তারিখে শেষ ষোলোর ম্যাচে সেই বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।