সতর্ক থেকে মনোযোগ বাড়ানোর বার্তা, উরুগুয়ে ম্যাচে আর ভুল চান না খালিদ জামিল
খালিদের স্পষ্ট কথা, উরুগুয়ের বিরুদ্ধে প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত তাঁদের লক্ষ্য থাকবে মনোযোগ ধরে রাখা। একই ভুল এড়ানো। তাঁর লক্ষ্য শুরুতেই গোল না খেয়ে যাওয়া। আমরা একটা ভাল গদলের সঙ্গে খেলতে যাচ্ছি। একটা ভুলই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে।

ছবি সৌজন্য - এআইএফএফ
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
ব্রাজিলের কাছে ৪-০ গোলে হারের পর এবার ভারতের সামনে আর এক লাতিন আমেরিকান জায়ান্ট দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। ব্রাজিলের বিরুদ্ধে প্রশংসনীয় লড়াই করেও ছোটখাটো মুহূর্তের ভুলের জন্য চার গোল খেতে হয়েছিল। সে কারণেই উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতের কোচ খালিদ জামিল জানিয়ে দিলেন, তাঁরা আর তেমন ভুল করতে চান না। এটাই ফুটবলারদের উদ্দেশে তাঁর বার্তা।
তিনি জানান, অনেক বেশি সতর্ক থাকতে হবে. অনেক বেশি মনোযোগ দিতে হবে যাতে ও রকম ভুল আর না হয়। ব্রাজিল ম্যাচ থেকে যে শিক্ষা নিয়েছেন এটাই বোঝাতে চান খালিদ এবং তাঁর ফুটবলাররা।
ফিফা উইন্ডোয় প্রথম ম্যাচে বেঙ্গালুরুতে পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ভারত। তারপর কলকাতায় ব্রাজিলের কাছে চার গোলে হার। মঙ্গলবার কলকাতাতেই উরুগুয়ের বিরুদ্ধে এই উইন্ডোর শেষ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল।
খালিদের স্পষ্ট কথা, উরুগুয়ের বিরুদ্ধে প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত তাঁদের লক্ষ্য থাকবে মনোযোগ ধরে রাখা। একই ভুল এড়ানো। তাঁর লক্ষ্য শুরুতেই গোল না খেয়ে যাওয়া। আমরা একটা ভাল গদলের সঙ্গে খেলতে যাচ্ছি। একটা ভুলই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে।
দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে ভারতে এসেছে ফোরলানের উরুগুয়ে। ভারত ব্রাজিল ম্যাচের পর বেশি সময় পায়নি। তবে এটাকে অজুহাত হিসাবে দেখাতে চান না খালিদ। বরঁ একটা দুর্দান্ত রাতের স্বপ্নই দেখছেন।
কোচ খালিদ য়খন সতর্ক থেকে মনোযোগ দেওয়ার বার্তা দিচ্ছেন, তখন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার আকাশ মিশ্রার আবেগঘন বক্তব্য। তিনি জানান, আমি হারতে একেবারেই পছন্দ করি না। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের পর এতটাই খারাপ লেগেছিল যে আমি কোনও ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গে জার্সি বদল করিনি। তবে তিনি জানিয়ে দেন, হারটা ভোলা কঠিন কিন্তু উরুগুয়ে ম্যাচে তার কোনও প্রভাব পড়বে না।








