ক্লিফোর্ড মিরান্ডা ভিনদেশী কোচের বিরুদ্ধে, এই দেশের জবাব
রিলায়েন্সের হাতে যেদিন থেকে ভারতের ফুটবল গিয়েছিল, সেই ২০১৪ সালেই শেষ পেরেক পড়ে গিয়েছিল ভারতীয় ফুটবলে। আইএসএলের দলে কোচ হতে গেলে বিদেশি হতে হবে। অর্থাৎ, দেশীয় কোচ এবং তাঁদের বুদ্ধিমত্তার প্রমাণ দেওয়ার দিন শেষ। রহিম সাহেব, পিকে ব্যানার্জি থেকে সুভাষ ভৌমিক, সবাই আর্কাইভাল ভ্যালু হয়ে গেলেন।
এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: দিগ্বিজয়ী আলেকজান্ডার বিশ্বজয় করতে বেরিয়েছেন। ইউরোপ ,আফ্রিকা জয় করে, ভারত উপমহাদেশে এলেন, সিন্ধু নদের তীরে এলেন তিনি। আশেপাশের বেশ কিছু রাজ্যে আত্মসমর্পণ করল। পরাজয় যেন ছিল এই জাতির একেবারে সহজাত। এর মধ্যে একজন ছিলেন, নাম ছিল পুরু। তাঁকে ধরে আনল, আলেকজান্ডারের বাহিনী। ... আত্মসমর্পণ করবেন তিনি নাকি ... আরে এই ইতিহাস তো সবার জানা। আবার কেন একই গল্পের পুনরাবৃত্তি?
চেন্নাইয়ের মাটিতে ইস্টবেঙ্গল ৫-৩ গোলে হারল। ইস্টবেঙ্গল হারল, গেল রব উঠল। এর মধ্যেও একজন বাঙালি এবং ভারতবাসী হিসেবে আনন্দ খুঁজে নিলাম।
রিলায়েন্সের হাতে যেদিন থেকে ভারতের ফুটবল গিয়েছিল, সেই ২০১৪ সালেই শেষ পেরেক পড়ে গিয়েছিল ভারতীয় ফুটবলে। আইএসএলের দলে কোচ হতে গেলে বিদেশি হতে হবে। অর্থাৎ, দেশীয় কোচ এবং তাঁদের বুদ্ধিমত্তার প্রমাণ দেওয়ার দিন শেষ। রহিম সাহেব, পিকে ব্যানার্জি থেকে সুভাষ ভৌমিক, সবাই আর্কাইভাল ভ্যালু হয়ে গেলেন।
অথচ আমাদের কারও কারও বিশ্বাস ছিল, ফুটবলটা আমরা সেই পর্যায়ে খেলতে পারি না, যে পর্যায়ে ফুটবলটা বুঝি। ফুটবল আমরা সহজাতভাবে বুঝলেও শারীরিক কারণে আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারি না। প্রচুর ভালো ফুটবল-মস্তিষ্কের মানুষ আছেন, ফুটবল-প্রজ্ঞার মানুষ আছেন, যাঁরা ভালো কাজ করতে পারেন, যদি প্রপার সুযোগ দেওয়া হয়।
এটা গেল একটা দিক। শুরু হলো বিদেশি কোচদের রমরমা। জাতীয় দলে বিদেশি কোচদের দাপট তো ছিলই। সেই সঙ্গে আইএসএলের প্রতিটি দলে শুধু বিদেশি কোচ নয়, সাপোর্ট স্টাফ, ম্যাসিওর, ফিজিও, সহকারী এমনকী গোলকিপিং কোচও বিদেশি। সে এক হুলস্থুল কাণ্ড!
সঞ্জয় সেনের মতো মাঠে সফল কোচরা জায়গা হারালেন। অথচ কোচিং করার তীব্র প্যাশন নিয়ে প্রচুর টাকা খরচ করে প্রো লাইসেন্স ডিগ্রি করলেন। কিন্তু কাজ কোথায়?
চেন্নাইয়ের মাটিতে ঘটে যাওয়া এই ম্যাচটি বোধহয় সবকিছুর প্রত্যুত্তর দিল।
অ্যান্টোনিও লোপেজ হাবাস ভারতে কী করেছেন, তা সবাই জানেন। সেসব বলছি না। খেলেছেন লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়ার হয়ে। কোচিং করিয়েছেন বলিভিয়ার জাতীয় দল, লা লিগায় ভ্যালেন্সিয়া, টেনেরিফ, সেল্টা ভিগো, স্পোর্টিং গিজনের মতো দলকে। ভাবা যায়!
এর মধ্যে বলিভিয়া জাতীয় দলের হয়ে কোচিং করিয়েছেন কোপা আমেরিকার ফাইনালে, খোদ ব্রাজিলের বিরুদ্ধে। ম্যাচটা টিভিতে দেখেছিলাম, ১৯৯৭ সালে।
এই রকম লেভেলের এক কোচের প্রোফাইলের বিরুদ্ধে আলেকজান্ডারের বিরুদ্ধে পুরুর লড়াইয়ের মতো লড়লেন আমাদের ক্লিফোর্ড মিরান্ডা।
রাজার সঙ্গে রাজার মতো আচরণ চাইলেন সমগ্র ভারতের দেশীয় কোচিং মেধার হয়ে।
৫-৩-এর ফল নিয়ে এবার যা লেখার কমেন্টে লিখুন।
জয় ভারত!








