বৈভব সূর্যবংশীকে বুঝিয়েছেন গম্ভীর, কেন তাঁকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে
গম্ভীর জানান, তিনি বৈভবকে বলেছেন, অনেক সময় ভাল ফর্মে থেকেও সুযোগের জন্য অপেক্ষা করতে হয়। তিনি বুঝিয়েছেন, দীর্ঘদিন ধরে পারফরম্যান্স করে আসছে এমন জুটিকে ভাঙার জন্য কেন তৈরি নয় টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি গম্ভীর এটাও জানিয়েছেন, যে এটা তাঁর কাছে নতুন অভিজ্ঞতা।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। আর তার আগে ফিরে এল সেই পুরনো বিতর্ক – বৈভব সূর্যবংশীকে কি খেলানো হবে? ভারতের নিয়মিত ওপেনিং জুটি সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। ফলে ভাল ফর্মে থাকা সত্ত্বেও সুযোগ পাচ্ছেন না টিন এজার বৈভব সূর্যবংশী। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন ভারতের কোচ গৌতম গম্ভীর। তিনি জানিয়েছেন, কেন বৈভবকে সুযোগ দেওয়া যাচ্ছে না, সেটা তিনি বৈভবের সঙ্গে কথা বলেছেন।
গম্ভীর জানান, তিনি বৈভবকে বলেছেন, অনেক সময় ভাল ফর্মে থেকেও সুযোগের জন্য অপেক্ষা করতে হয়। তিনি বুঝিয়েছেন, দীর্ঘদিন ধরে পারফরম্যান্স করে আসছে এমন জুটিকে ভাঙার জন্য কেন তৈরি নয় টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি গম্ভীর এটাও জানিয়েছেন, যে এটা তাঁর কাছে নতুন অভিজ্ঞতা।
এশিয়ান গেমসে লক্ষণের কোচিংয়ে সফল হয়েছেন বৈভব সূর্যবংশী। অন্যদিকে রান পাননি সঞ্জু স্যামসন। এটা বৈভবের সুযোগ পাওয়ার জন্য জোরালো দাবি রেখেছে। গম্ভীর বলেন, বৈভব যদি খেলে তাহলে অভিষেক বা সঞ্জুকে বাদ পড়তে হবে। সেক্ষেত্রে যে বাদ পড়বে তার সঙ্গে আলোচনা করাটা বেশ কঠিন।
ভারতের কোচ আরও জানান, গত দু এক বছর ধরে যারা ভাল পারফরম্যান্স করে আসছে, আমরা হঠাৎ সেই জুটিকে অস্বীকার করতে পারি না। তিন চারটি ম্যাচ ব্যর্থ হলে তখন তাকে সুযোগ দাও যে প্রতিভাবান ও ভাল ফর্মে আছে। পাশাপাশি তিনি এটাও পরিষ্কার করে দেন, বাইরে কো কী বলল বা সোশ্যাল মিডিয়ায় কী তেখা হল, সেটা প্রথম একাদশ ঠিক করে দেবে না।