Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলডার্বিতে ডায়মন্ড ম্যাচের স্মৃতি ফিরিয়ে ২২ বছর পর ডুরান্ড জিতল ইস্টবেঙ্গল১৯৬২ এশিয়ান গেমসে ভারতের হয়ে সোনা জয়ই আমার জীবনের সেরা মুহূর্ত: আই. অরুময়নৈগম সুব্রত পাল: ব্রাজিল প্রতিনিধিদলের সঙ্গে যুবভারতী ও পরিকাঠামো পরিদর্শন ছিল দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতাইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলডার্বিতে ডায়মন্ড ম্যাচের স্মৃতি ফিরিয়ে ২২ বছর পর ডুরান্ড জিতল ইস্টবেঙ্গল১৯৬২ এশিয়ান গেমসে ভারতের হয়ে সোনা জয়ই আমার জীবনের সেরা মুহূর্ত: আই. অরুময়নৈগম সুব্রত পাল: ব্রাজিল প্রতিনিধিদলের সঙ্গে যুবভারতী ও পরিকাঠামো পরিদর্শন ছিল দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতা

সেভ ইন্ডিয়ান ফুটবল ও ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব ও প্রতিনিধিদের সঙ্গে সেভ ইন্ডিয়ান ফুটবলের প্রতিনিধিদলের এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতীয় ফুটবলের উন্নয়ন, খেলোয়াড়দের সুরক্ষা এবং তৃণমূল স্তরের ফুটবলকে শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 29, 2026, 2:47 PM
ShareWhatsAppFacebookX
 সেভ ইন্ডিয়ান ফুটবল ও ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

 

ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব ও প্রতিনিধিদের সঙ্গে সেভ ইন্ডিয়ান ফুটবলের প্রতিনিধিদলের এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতীয় ফুটবলের উন্নয়ন, খেলোয়াড়দের সুরক্ষা এবং তৃণমূল স্তরের ফুটবলকে শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

 

১. মাঠের উন্নয়ন

পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমন্বয় করে রাজ্যের ফুটবল মাঠগুলোর মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে খেলার উপযোগী মাঠ নিশ্চিত করতে আইএফএ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

 

২. খেলোয়াড়দের মেডিকেল কভারেজ

IFA পরিচালিত সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা সর্বোচ্চ ₹২,০০,০০০ পর্যন্ত মেডিকেল ইন্স্যুরেন্স সুবিধার আওতায় আছে । কোনও খেলোয়াড় আহত হলে চিকিৎসার ব্যয় রিমবার্সমেন্ট পদ্ধতিতে সংশ্লিষ্ট খেলোয়াড় বা ক্লাবকে দেওয়া হবে।

 

৩. সেভ ইন্ডিয়ান ফুটবলের অ্যাফিলিয়েশন

ভবিষ্যতে সেভ ইন্ডিয়ান ফুটবল যদি কোনো একাডেমি বা ক্লাবের জন্য IFA-এর কাছে অ্যাফিলিয়েশনের আবেদন করে এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করে, তাহলে IFA সেই আবেদন ইতিবাচকভাবে বিবেচনা করে অনুমোদনের ব্যবস্থা করবে।

 

৪. IFA প্রতিযোগিতায় পর্যবেক্ষক (Observer) হিসেবে অংশগ্রহণ

IFA পরিচালিত বয়সভিত্তিক ও বিভিন্ন ডিভিশনের প্রতিযোগিতায় সেভ ইন্ডিয়ান ফুটবলের মনোনীত প্রতিনিধিদের অবজারভার হিসেবে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে। তারা শুধুমাত্র খেলার বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করবেন এবং নির্ধারিত ফরম্যাটে পর্যবেক্ষণ রিপোর্ট IFA-এর কাছে জমা দেবেন।

 

৫. ফুটবল সরঞ্জাম সহায়তা

ভবিষ্যতে আইএফএ-র সঙ্গে যুক্ত বিভিন্ন জেলা, ক্লাব ও সংগঠনকে ফুটবল উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় ফুটবল সরঞ্জাম দিয়ে সহায়তা করার বিষয়ে আলোচনা করেছে সেভ ইন্ডিয়ান ফুটবল।

 

৬. তাত্ত্বিক ও কারিগরি প্রশিক্ষণ

তৃণমূল স্তরের ফুটবলারদের জন্য ফুটবলের বিভিন্ন তাত্ত্বিক ও কারিগরি বিষয় নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে IFA-এর কোচিং প্যানেল ও রেফারি প্যানেলের সদস্যরা প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করতে পারেন।

 

৭. কোচিং ও রেফারিং কোর্সে অংশগ্রহণ

IFA এবং AIFF নিয়মিত বিভিন্ন কোচিং, রেফারিং ও ফুটবল-সংক্রান্ত প্রশিক্ষণমূলক কোর্সের আয়োজন করে। সেভ ইন্ডিয়ান ফুটবলের সদস্যরা এসব কোর্সে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন এবং ভবিষ্যতে ভারতীয় ফুটবলের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবেন।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 24

ইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচ

ইস্টবেঙ্গল দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ফুটবলার দিয়েগো Živulić। ৩৪ বছর বয়সি এই ফুটবলারকে এক মরশুমের চুক্তিতে দলে নিয়েছে লাল-হলুদ। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও প্রয়োজনে সেন্টার-ব্যাক হিসেবেও দায়িত্ব সামলাতে পারেন তিনি।

ফুটবলAug 24

স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাস

ভয়ঙ্কর অভিযোগ! স্ত্রীকে খুনের অভিযোগে গ্রফতার প্রাক্তন ফুটবলার মানস দাস। রবিবার ডার্বির আগে সকালেই গ্রেফতার হন এই প্রাক্তন ডিফেন্ডার। মোহনবাগান, মহমেডানসহ একাধিক ক্লাবে খেলেছেন তিনি। সেই মানস এবার স্ত্রীকে খুনের দায়ে জড়িয়ে গেলন।

ক্রিকেটAug 24

ইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের সঙ্গে মানবিক আচরণ এবং তাঁর যথাযথ চিকিৎসার দাবি জানালেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে প্রাক্তন ক্রিকেটারদের পক্ষ থেকে দ্বিতীয় চিঠি পাঠানোর একদিন পরেই এই আবেদন জানালেন কপিল।

ফুটবলAug 24

মোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরের

মোহনবাগান সুপার জায়ান্টের আক্রমণভাগে আসতে চলেছেন স্কটিশ স্ট্রাইকার লি এরউইন। সূত্রের খবর, ৩২ বছর বয়সি এই স্ট্রাইকারের সঙ্গে সব বিষয়ে চুক্তি চূড়ান্ত করেছে সবুজ মেরুন শিবির। এখন শুধু বাকি রয়েছে কিছু কাগজপত্রের কাজ। শোনা যাচ্ছে, এরউইনের সঙ্গে মোহনবাগানের চুক্তি হতে পারে ১+১ বছরের। চুক্তির আর্থিক মূল্যও প্রায় সাড়ে তিন কোটি টাকার আশেপাশে বলে জানা যাচ্ছে।