Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
বাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলডার্বিতে ডায়মন্ড ম্যাচের স্মৃতি ফিরিয়ে ২২ বছর পর ডুরান্ড জিতল ইস্টবেঙ্গল১৯৬২ এশিয়ান গেমসে ভারতের হয়ে সোনা জয়ই আমার জীবনের সেরা মুহূর্ত: আই. অরুময়নৈগম সুব্রত পাল: ব্রাজিল প্রতিনিধিদলের সঙ্গে যুবভারতী ও পরিকাঠামো পরিদর্শন ছিল দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতাআবার পেশাদার ফুটবলে ফিরতে চলেছেন রোনাল্ডিনহোহাবাসের মতে ট্যাকটিক্যাল যুদ্ধ, আবেগকে নিয়ন্ত্রণ করতে চান ইস্টবেঙ্গল কোচব্রাজিলের ভারত সফর তরুণ ফুটবলারদের জন্য আজীবনের স্মৃতি হয়ে থাকবে: আই. এম. বিজয়ন১৫ বছরের অপেক্ষার শেষ, ব্যাডমিন্টনের ওয়ার্লড চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন ত্রিসা জলি ও গায়ত্রী গোপিচাঁদবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলডার্বিতে ডায়মন্ড ম্যাচের স্মৃতি ফিরিয়ে ২২ বছর পর ডুরান্ড জিতল ইস্টবেঙ্গল১৯৬২ এশিয়ান গেমসে ভারতের হয়ে সোনা জয়ই আমার জীবনের সেরা মুহূর্ত: আই. অরুময়নৈগম সুব্রত পাল: ব্রাজিল প্রতিনিধিদলের সঙ্গে যুবভারতী ও পরিকাঠামো পরিদর্শন ছিল দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতাআবার পেশাদার ফুটবলে ফিরতে চলেছেন রোনাল্ডিনহোহাবাসের মতে ট্যাকটিক্যাল যুদ্ধ, আবেগকে নিয়ন্ত্রণ করতে চান ইস্টবেঙ্গল কোচব্রাজিলের ভারত সফর তরুণ ফুটবলারদের জন্য আজীবনের স্মৃতি হয়ে থাকবে: আই. এম. বিজয়ন১৫ বছরের অপেক্ষার শেষ, ব্যাডমিন্টনের ওয়ার্লড চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন ত্রিসা জলি ও গায়ত্রী গোপিচাঁদ

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন। দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানলেন ৩৪ বছর বয়সি এই তারকা ফরোয়ার্ড।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 29, 2026, 7:31 PM
ShareWhatsAppFacebookX
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন। দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানলেন ৩৪ বছর বয়সি এই তারকা ফরোয়ার্ড। সান্তোসের হয়ে কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর নিজের সিদ্ধান্তের কথা জানান নেইমার।

২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক অভিযানের পর থেকেই তাঁর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়ে নেইমার জানিয়ে দিলেন, ব্রাজিলের জার্সিতে আর তাঁকে দেখা যাবে না। নরওয়ের কাছে রাউন্ড অব ১৬-এ হারের ম্যাচটিই হয়ে রইল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।

আবেগঘন কণ্ঠে নেইমার বলেন,
"জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অসাধারণ কিছু মুহূর্ত উপহার পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, ঘাম, জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। সবসময় লড়াই করেছি। অনেক হতাশা এসেছে, কিন্তু আমার কোনও আক্ষেপ নেই। এখন আর জাতীয় দলের হয়ে খেলতে চাই না।"

ব্রাজিলের ফুটবল ইতিহাসে নেইমারের অধ্যায় নিঃসন্দেহে অন্যতম উজ্জ্বল। দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি একাধিক ফিফা বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং অলিম্পিক আসরে ব্রাজিলকে প্রতিনিধিত্ব করেছেন। দীর্ঘদিন জাতীয় দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এখন থেকে তাঁর সম্পূর্ণ মনোযোগ থাকবে শৈশবের ক্লাব সান্তোসে। সম্প্রতি সান্তোসের ড্রেসিংরুমে তরুণ ফুটবলারদের অপমান ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল নেইমারের বিরুদ্ধে। তবে সেই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান মহাতারকা।

নেইমার বলেন,
"এ ধরনের খবর খুবই দুঃখজনক এবং বিরক্তিকর। কিন্তু এগুলোর জন্য আমি দায়ী নই। এসব গল্প দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষ বিশ্বাসও করে।"

তিনি আরও যোগ করেন,
"ম্যাচের পর আমি দলের সঙ্গে কথা বলেছি। বলেছি, আমাদের আরও ভালো খেলতে হবে। এত সহজে পয়েন্ট নষ্ট করা চলবে না। অধিনায়ক হিসেবে এসব বলার পূর্ণ অধিকার আমার আছে। শুধু আমি নই, লুকাস ভেরিসিমো এবং গ্যাবিগোলও দলের সঙ্গে কথা বলেছে।"

মাঠের বাইরের বিতর্ককে পাশে সরিয়ে রেখে কোপা সুদামেরিকানার ম্যাচে সান্তোসের ৪-২ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নেইমার। এই জয়ের ফলে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে সান্তোস। পরবর্তী পর্বে তাদের প্রতিপক্ষ ইকুয়েডরের ক্লাব মাকারা।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 23

বাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?

সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত I AM GAME Sports Award 2026-এ “Grassroot Coach of the Year” সম্মানে ভূষিত হয়েছেন শ্রীতনু। একসময় তাঁরও স্বপ্ন ছিল বড় ফুটবলার হওয়ার। সেই লক্ষ্যে Mohammedan Sporting Club-এর হয়ে খেলেছেন। কিন্তু চোটের কারণে খেলোয়াড় হিসেবে তাঁর পথ থেমে যায়। তবে থেমে যায়নি ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা। নিজের অপূর্ণ স্বপ্নকে সঙ্গী করেই শুরু করেন কোচিং।

ফুটবলAug 23

বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকা

ডায়মন্ড ডার্বিতে দুরন্ত হ্যাটট্রিক করে লালহলুদের ইতিহাসে জায়গা করে নিয়েছেন বাইচুং ভুটিয়া। রবিবার সেই ডার্বিতেই অসাধারণ হ্যাটট্রিক করলেন লালহলুদের এডমুন্ড। স্বভাবতই আলোচনায় চলে এলেন বাইচুং ও এডমুন্ড লালরিনডিকা। ম্যাচের পর আপ্লুত এডমুন্ড জানিয়ে দিলেন, বাইচুং ভুটিয়া ভারতীয় ফুটবলের কিংবদন্তি। তাঁর সঙ্গে নাম উঠে নিজের নাম উঠে আসছে এটাই তাঁকে দারুন গর্বিত করছে।

ফুটবলAug 23

সাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভারতীয় মহিলা লিগের (IWL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের (AWCL) প্রাথমিক পর্বে দুর্দান্ত জয় তুলে নিল। রবিবার মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে আয়োজক দল সাবা এফসিকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের টিকিট নিশ্চিত করল লাল-হলুদ।

ফুটবলAug 23

ডার্বিতে ডায়মন্ড ম্যাচের স্মৃতি ফিরিয়ে ২২ বছর পর ডুরান্ড জিতল ইস্টবেঙ্গল

১৯৭৫-এর ৫ গোলের ম্যাচ নয়, রবিবাসরীয় যুবভারতীতে ডায়মন্ড ম্যাচ ফেরাল ইস্টবেঙ্গল। সেই ৪-১ গোলে মোহনবাগানকে বিধ্বস্ত করে ২২ বছর পর চ্যাম্পিয়ন হল ডুরান্ডে।