Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
কমনওয়েলথ গেমস ২০২৬: বৃহস্পতিবার থেকে ভারতের অভিযান শুরু, নজরে নীরজ চোপড়া, মীরাবাই চানু ও লভলিনা; রইল ভারতের পূর্ণ সূচি শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপচোটে জর্জরিত টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের মেডিক্যাল ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শুভমন গিল পরের বিশ্বকাপে ছেলে থিয়াগোর সঙ্গে খেলবেন মেসি? সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনীয়রা লর্ডসে রোহিতের ঐতিহাসিক শতরান, আইসিসি ODI ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার লড়াই আরও জমজমাট আইপিএল ২০০৯-এর ফেমা মামলায় বড় স্বস্তি বিসিসিআই ও ললিত মোদির, ট্রাইব্যুনালের রায়ে কমল জরিমানাযন্তর মন্তর বিতর্কে প্রথম ক্রীড়াবিদ হিসাবে প্রতিক্রিয়া জানালেন সাহাল আব্দুল সামাদমদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আদালতে স্বীকার, নতুন বিতর্কে ওয়ার্নার আর্সেনালকে খোঁচা, রেকর্ড ট্রান্সফারে মর্গ্যান রজার্সকে দলে নিল চেলসিবাবাকে সৎকার করে এসে কাছা নিয়েই অনুশীলনে সাদার্ন সমিতির রোহিত দাস কমনওয়েলথ গেমস ২০২৬: বৃহস্পতিবার থেকে ভারতের অভিযান শুরু, নজরে নীরজ চোপড়া, মীরাবাই চানু ও লভলিনা; রইল ভারতের পূর্ণ সূচি শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপচোটে জর্জরিত টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের মেডিক্যাল ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শুভমন গিল পরের বিশ্বকাপে ছেলে থিয়াগোর সঙ্গে খেলবেন মেসি? সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনীয়রা লর্ডসে রোহিতের ঐতিহাসিক শতরান, আইসিসি ODI ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার লড়াই আরও জমজমাট আইপিএল ২০০৯-এর ফেমা মামলায় বড় স্বস্তি বিসিসিআই ও ললিত মোদির, ট্রাইব্যুনালের রায়ে কমল জরিমানাযন্তর মন্তর বিতর্কে প্রথম ক্রীড়াবিদ হিসাবে প্রতিক্রিয়া জানালেন সাহাল আব্দুল সামাদমদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আদালতে স্বীকার, নতুন বিতর্কে ওয়ার্নার আর্সেনালকে খোঁচা, রেকর্ড ট্রান্সফারে মর্গ্যান রজার্সকে দলে নিল চেলসিবাবাকে সৎকার করে এসে কাছা নিয়েই অনুশীলনে সাদার্ন সমিতির রোহিত দাস

স্টেডিয়াম, চাকরি, স্পোর্টস ইউনিভার্সিটি! বাংলাকে স্পোর্টস পাওয়ারহাউস বানাতে মেগা প্ল্যান !

সবচেয়ে বড় ঘোষণাগুলির মধ্যে রয়েছে রাজ্যে ‘খেলো ইন্ডিয়া’ কার্যক্রম চালু করা। এর ফলে গ্রাম থেকে শহর—সব স্তরের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে নতুন দরজা খুলে যাবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, বাংলায় তৈরি হবে অত্যাধুনিক স্পোর্টস ইউনিভার্সিটি, যেখানে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ থাকবে।

লিখেছেন Adminপ্রকাশিত Jun 22, 2026, 2:49 PM
ShareWhatsAppFacebookX
 স্টেডিয়াম, চাকরি, স্পোর্টস ইউনিভার্সিটি! বাংলাকে স্পোর্টস পাওয়ারহাউস বানাতে মেগা প্ল্যান !

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের ক্রীড়া মানচিত্র বদলে দেওয়ার লক্ষ্যে একগুচ্ছ বড় ঘোষণা করল বিজেপি সরকার। বিধানসভায় ২০২৬ সালের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্পষ্ট করে দিলেন, আগামী দিনে বাংলাকে দেশের অন্যতম ক্রীড়া শক্তিতে পরিণত করাই সরকারের অন্যতম লক্ষ্য। আর সেই কারণেই ক্রীড়াক্ষেত্রে এবার নজিরবিহীন বরাদ্দ ও একাধিক উচ্চাভিলাষী প্রকল্পের ঘোষণা করা হয়েছে।

সোমবার (২২জুন, ২০২৬) দুপুর ১২টায় বাজেট পেশের আগে অর্থমন্ত্রী বলেছিলেন, রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি যুবসমাজের জন্য নতুন সুযোগ তৈরি করাই সরকারের প্রধান লক্ষ্য। সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন দেখা গেল ক্রীড়া খাতে।

সবচেয়ে বড় ঘোষণাগুলির মধ্যে রয়েছে রাজ্যে ‘খেলো ইন্ডিয়া’ কার্যক্রম চালু করা। এর ফলে গ্রাম থেকে শহর—সব স্তরের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে নতুন দরজা খুলে যাবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, বাংলায় তৈরি হবে অত্যাধুনিক স্পোর্টস ইউনিভার্সিটি, যেখানে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ থাকবে।

পরিকাঠামো উন্নয়নেও জোর দিয়েছে সরকার। উত্তরবঙ্গে গড়ে তোলা হবে আন্তর্জাতিক মানের ইন্ডোর ও আউটডোর স্টেডিয়াম, যার জন্য বরাদ্দ করা হয়েছে ২০ কোটি টাকা। পাশাপাশি রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় ৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে মিনি ইন্ডোর স্টেডিয়াম। ফলে জেলা ও মহকুমা স্তরের খেলোয়াড়দের আর বড় শহরের দিকে তাকিয়ে থাকতে হবে না।

খেলোয়াড় ও ক্লাবগুলির জন্যও রয়েছে সুখবর। জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলিকে দেওয়া হবে ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। আন্তর্জাতিক ও জাতীয় স্তরে পদক জিতে বাংলার নাম উজ্জ্বল করা ক্রীড়াবিদদের জন্য থাকবে সরকারি চাকরির সুযোগ। এছাড়া পুরস্কার ও প্রণোদনার জন্য বরাদ্দ করা হয়েছে ৫০ কোটি টাকা।

ক্রীড়ামন্ত্রী ডঃ ইন্দ্রনীল খাঁ আগেই জানিয়েছিলেন, রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে লুকিয়ে থাকা প্রতিভাদের খুঁজে বের করে বিশ্বমানের প্রশিক্ষণ ও আধুনিক সুযোগ-সুবিধা দেওয়াই সরকারের অগ্রাধিকার। বাজেটের ঘোষণাগুলি সেই পরিকল্পনাকেই আরও শক্তিশালী করল।

বিশেষজ্ঞদের মতে, স্পোর্টস ইউনিভার্সিটি, ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্প, নতুন স্টেডিয়াম এবং খেলোয়াড়দের চাকরির নিশ্চয়তা—সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ক্রীড়াক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হতে পারে। এখন দেখার, মাঠে-ঘাটে সেই পরিবর্তনের প্রভাব কত দ্রুত চোখে পড়ে।

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাJul 22

কমনওয়েলথ গেমস ২০২৬: বৃহস্পতিবার থেকে ভারতের অভিযান শুরু, নজরে নীরজ চোপড়া, মীরাবাই চানু ও লভলিনা; রইল ভারতের পূর্ণ সূচি

কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের অভিযান শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৩ জুলাই)। শুরুতেই লন বোলসে নামবে ভারতীয় দল। উল্লেখ্য, বার্মিংহাম ২০২২ কমনওয়েলথ গেমসে এই ইভেন্ট থেকেই ভারত একটি সোনা এবং একটি রুপো জিতেছিল।

ফুটবলJul 22

শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপ

কলকাতা ডার্বি দিয়েই শুরু হবে এবারের প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ২৫ জুলাই শনিবার যুবভারতীতে এই ম্যাচ। কলকাতায় হবে দুটি গ্রুপের খেলা। এ ও বি গ্রুপের খেলা হবে যুবভারতী ও কিশোরভারতীতে। মহমেডানও কলকাতাতেই খেলবে।

ক্রিকেটJul 22

চোটে জর্জরিত টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের মেডিক্যাল ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শুভমন গিল

ইংল্যান্ড সফরে একের পর এক চোটে জর্জরিত হয়েছে ভারতীয় দল। বিশেষ করে হ্যামস্ট্রিং সমস্যায় একাধিক ক্রিকেটার ছিটকে যাওয়ায় দলের পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে। এই পরিস্থিতিতে ভারতীয় একদিনের দলের অধিনায়ক শুভমন গিল প্রকাশ্যেই দলের ঘনঘন চোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

ফুটবলJul 22

পরের বিশ্বকাপে ছেলে থিয়াগোর সঙ্গে খেলবেন মেসি? সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনীয়রা

থিয়াগো বর্তমানে খেলছে ইন্টার মিয়ামির যুব অ্যাকাডেমিতে। সেখানে যেভাবে তার উন্নতি হচ্ছে তাতেই ২০৩০-এ ১৮ বছর বয়সে তাঁকে জাতীয় দলে দেখছেন আর্জেন্টিনার সমর্থকরা।