Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
রড্রির গোল্ডেন বলে মেসি বিতর্ক, চিত্রনাট্য আগেই নির্ধারিত ছিল, বলছেন টোরেসস্পেনের বিশ্বজয়ের উৎসবে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু হল ১৩ বছরের কিশোরেরআর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কোচ লিওনেল স্কালোনিচেস অলিম্পিয়াডের প্রস্তুতি শুরু বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের রীতিমত একপেশে ফাইনাল, মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেনলর্ডসে রোহিতের দুরন্ত লড়াই সত্ত্বেও হার, রেকর্ড রান করে একদিনের সিরিজ জিতে নিল ইংল্যান্ডআরও একবার চলো ফিরে যাই অবাক করা অদ্ভুত ম্যাচে ৯০ মিনিটে ১০ গোল, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান পেল ইংল্যান্ডশুধু চ্যাম্পিয়ন হওয়া নয়, গোথিয়া কাপে দুর্ধর্ষ দাপট দেখিয়ে ইউরোপে এখন আলোচনায় মিনার্ভা অ্যাকাডেমিস্পেনের কোচ ফুয়েন্তে জানিয়ে দিলেন, মেসিকে নিয়ে তাঁরা কীভাবে ভাবছেনরড্রির গোল্ডেন বলে মেসি বিতর্ক, চিত্রনাট্য আগেই নির্ধারিত ছিল, বলছেন টোরেসস্পেনের বিশ্বজয়ের উৎসবে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু হল ১৩ বছরের কিশোরেরআর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কোচ লিওনেল স্কালোনিচেস অলিম্পিয়াডের প্রস্তুতি শুরু বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের রীতিমত একপেশে ফাইনাল, মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেনলর্ডসে রোহিতের দুরন্ত লড়াই সত্ত্বেও হার, রেকর্ড রান করে একদিনের সিরিজ জিতে নিল ইংল্যান্ডআরও একবার চলো ফিরে যাই অবাক করা অদ্ভুত ম্যাচে ৯০ মিনিটে ১০ গোল, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান পেল ইংল্যান্ডশুধু চ্যাম্পিয়ন হওয়া নয়, গোথিয়া কাপে দুর্ধর্ষ দাপট দেখিয়ে ইউরোপে এখন আলোচনায় মিনার্ভা অ্যাকাডেমিস্পেনের কোচ ফুয়েন্তে জানিয়ে দিলেন, মেসিকে নিয়ে তাঁরা কীভাবে ভাবছেন

লর্ডসে রোহিতের দুরন্ত লড়াই সত্ত্বেও হার, রেকর্ড রান করে একদিনের সিরিজ জিতে নিল ইংল্যান্ড

ডাকেটের শতরান ও বেথেল, রুট, বাটলারের সঙ্গতে ইংল্যান্ড ৫০ ওভারে করে ৩ উইকেটে ৩৮৭ রান। রোহিত শর্মার জবাবি শতরান ও গিল-কোহলির সৌজন্যে ওই বিশাল টার্গেট ভালোভাবেই তাড়া করছিল ভারত। কিন্তু রোহিত আউট হওয়ার পর একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে সরে গেল।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 19, 2026, 11:58 PM
ShareWhatsAppFacebookX
লর্ডসে রোহিতের দুরন্ত লড়াই সত্ত্বেও হার, রেকর্ড রান করে একদিনের সিরিজ জিতে নিল ইংল্যান্ড

ছবি সৌজন্য এক্স - বিসিসিআই

এক্সট্রাইম ওয়েব ডেস্ক

লর্ডসে দুর্দান্ত লড়াই সত্ত্বেও হার মানল ভারত। ইংল্যান্ড ২৭ রানে জিতে একদিনের সিরিজ ২-১ ফলে পকেটে পুরে নিল। দুরন্ত ব্যাটিংয়ে লর্ডসে সর্বোচ্চ রানের ইনিংস খাড়া করে ইংল্যান্ড। ডাকেটের শতরান ও বেথেল, রুট, বাটলারের সঙ্গতে ইংল্যান্ড ৫০ ওভারে করে ৩ উইকেটে ৩৮৭ রান। রোহিত শর্মার জবাবি শতরান ও গিল-কোহলির সৌজন্যে ওই বিশাল টার্গেট ভালোভাবেই তাড়া করছিল ভারত। কিন্তু রোহিত আউট হওয়ার পর একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে সরে গেল।

ভারতীয় বোলারদের ব্যর্থতায় ডাকেট ও বেথেল শুরু থেকেই শাসন করতে থাকেন। ডাকেট করেন ১৪১ রান ও বেথেলের অবদান ৯১ রান। প্রথম উইকেটে ওঠে ১৯২ রান। এরপর নামেন রুট। তিনিও করেন ৭৪ রান। দ্বিতীয় উইকেটের জুটিতে ওঠে ১০১ রান। এখানেই ভারত ব্যাকফুটে চলে যায়। এরপর বাটলারের ১৩ বলে ৪১ রানের ক্যামিও। ভারতকে ৩৮৮ রানের টার্গেট দেয় ইংল্যান্ড।

জবাবে ভারতও দুর্দান্তভাবে শুরু করে। প্রথম উইকেটে গিল ও রোহিতের জুটিতে ওঠে ১৪৭ রান। গিল ৭৭ রান করে আউট হন। কিন্তু লর্ডসে দুর্দান্তভাবে ফর্মে ফিরলেন হিটম্যান। প্রথম ভারতীয় ব্যাটসম্যন হিসাবে একদিনের ক্রিকেটে হোম অফ ক্রিকেটে শতরান করলেন। তিনি ১৩৮ রানে আউট হন। বিরাট কোহলিও লর্ডসে প্রথম অর্ধশতরান করেন। তিনি আউট হন ৭৪ রানে। এরপর আসা আর যাওয়া। ৭ উইকেটে ৩৬০ রানে থেমে যায় টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের সাম কারেন ৪ উইকেট নিয়ে ম্যাচ ঘোরালেন।

🔥 এখন ট্রেন্ডিং

বিশ্বকাপের খবরJul 20

রড্রির গোল্ডেন বলে মেসি বিতর্ক, চিত্রনাট্য আগেই নির্ধারিত ছিল, বলছেন টোরেস

তবু একটা ক্ষীণ বিতর্ক শোনা যাচ্ছে। যখন রড্রি পুরষ্কার নিতে যাচ্ছিলেন, তখন স্টেডিয়ামজুড়ে আওয়াজ উঠল মেসি, মেসি। যদিও ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ মেসির আক্রমণাত্মক ভূমিকার চেয়ে রড্রির অবদানকেই এগিয়ে রাখল।

বিশ্বকাপের খবরJul 20

আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কোচ লিওনেল স্কালোনি

তিনি জানেন না আর্জেন্টিনার ভবিষ্যৎ কী, এভাবেই নিজের মত জানালেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টাইন কোচ বলেন, পরপর দুবার ফাইনালে তোলার মত আবার একটা নতুন দল গড়ে তোলা খুবই কঠিন।

অন্য খেলাJul 20

চেস অলিম্পিয়াডের প্রস্তুতি শুরু বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের

বাংলায় প্রথমবারের জন্য আয়োজিত হতে চলেছে সিএফসি চেস অলিপিম্পিয়াড (চেস ফর চেঞ্জ)। অন্তর্জাতিক চেস দিবস উপলক্ষ্যে আয়োজিত একদিবসীয় রেপিড চেস প্রতিযোগিতার আসর থেকে ঘোষণা করলেন ফিডে প্রশিক্ষক তথা বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের সভাপতি অতনু লাহিড়ী।

বিশ্বকাপের খবরJul 19

রীতিমত একপেশে ফাইনাল, মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

এমন একপেশে ফাইনাল আগে কখনও হয়নি। এখন টু স্টার স্পেন। ২০১০-এর পর আবার বিশ্বসেরা। জয়সূচক গোলটি করে স্পেনকে চ্যাম্পিয়ন করলেন ফেরান টোরেস।