Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনেসাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনে

এশিয়ান গেমসের জন্য ২০ সদস্যের ভারতীয় পুরুষ হকি দল ঘোষণা, নেতৃত্বে হারমনপ্রীত সিং

ভারতীয় দলের নেতৃত্বে থাকছেন তারকা ডিফেন্ডার ও ড্র্যাগ-ফ্লিকার হারমনপ্রীত সিং। অভিজ্ঞ মিডফিল্ডার তথা ভারতের সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা হকি তারকা মনপ্রীত সিং-ও দলে রয়েছেন। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে গড়া এই দলকে ঘিরে আশাবাদী ভারতীয় শিবির।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 29, 2026, 1:19 PM
ShareWhatsAppFacebookX
  এশিয়ান গেমসের জন্য ২০ সদস্যের ভারতীয় পুরুষ হকি দল ঘোষণা, নেতৃত্বে হারমনপ্রীত সিং

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসের জন্য ২০ সদস্যের ভারতীয় পুরুষ হকি দল ঘোষণা করল হকি ইন্ডিয়া।

ভারতীয় দলের নেতৃত্বে থাকছেন তারকা ডিফেন্ডার ও ড্র্যাগ-ফ্লিকার হারমনপ্রীত সিং। অভিজ্ঞ মিডফিল্ডার তথা ভারতের সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা হকি তারকা মনপ্রীত সিং-ও দলে রয়েছেন। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে গড়া এই দলকে ঘিরে আশাবাদী ভারতীয় শিবির।

গোলরক্ষক হিসেবে দলে জায়গা পেয়েছেন মোহিত এইচএস এবং সূরজ কারকেরা। ডিফেন্সে রয়েছেন জারমনপ্রীত সিং, হারমনপ্রীত সিং (অধিনায়ক), অমিত রোহিদাস, জুগরাজ সিং, সঞ্জয়, সুমিত এবং যশদীপ সিওয়াচ

মিডফিল্ডে দায়িত্ব সামলাবেন রাজিন্দর সিং, রাজ কুমার পাল, হার্দিক সিং, মনপ্রীত সিং, নীলকান্ত শর্মা এবং বিবেক সাগর প্রসাদ। অন্যদিকে আক্রমণভাগে থাকছেন দিলপ্রীত সিং, শিলানন্দ লাকরা, সুখজিৎ সিং, মনদীপ সিং এবং অভিষেক

২০২৩ সালে হাংঝৌ এশিয়ান গেমসে হারমনপ্রীত সিংয়ের নেতৃত্বে সোনা জিতেছিল ভারত। সেই সুবাদে এবার তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নামবে। এশিয়ান গেমসে ভারত রয়েছে পুল-এ-তে। তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে আয়োজক জাপান, কোরিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া

দল ঘোষণার পর ভারতীয় দলের প্রধান কোচ ক্রেগ ফুলটন বলেন, "এশিয়ান গেমসের জন্য নির্বাচিত ভারতীয় দলটি অত্যন্ত অভিজ্ঞ। জাপানে খেলতে আমরা মুখিয়ে রয়েছি। এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন সরাসরি লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে। সেটাই আমাদের দল এবং দেশের সবচেয়ে বড় লক্ষ্য।"

অধিনায়ক হারমনপ্রীত সিং-ও দলের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, "দলে থাকা তরুণ ও সিনিয়র—সব খেলোয়াড়ের উপরই আমার পূর্ণ আস্থা রয়েছে। প্রত্যেকেই সুযোগকে কাজে লাগাবে বলে বিশ্বাস করি। আমাদের লক্ষ্য থাকবে চাপমুক্ত থেকে খেলাকে উপভোগ করা এবং নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করা।"

এবারের এশিয়ান গেমসে মোট ১২টি দল অংশ নেবে। দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি করে দল। সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হবে জাপানের কাকামিগাহারায় অবস্থিত গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে

ভারতের সূচি (পুল পর্ব)

  • ২০ সেপ্টেম্বর: ভারত বনাম ইন্দোনেশিয়া

  • ২২ সেপ্টেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা

  • ২৪ সেপ্টেম্বর: ভারত বনাম কোরিয়া

  • ২৬ সেপ্টেম্বর: ভারত বনাম জাপান

  • ২৮ সেপ্টেম্বর: ভারত বনাম বাংলাদেশ

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 10

সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট

ডুরান্ডে গ্রুপের শেষ ম্যাচেও সহজ জয় মোহনবাগান সুপার জায়ান্টের। সোমবার সিআইএসএফ প্রোটেক্টরকে ৬-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে গেল প্যানাজিওটিসের দল। সাহালের দুরন্ত হ্যাটট্রিক। অন্য গোলগুলি করেন মনবীর, ম্যাকলরেন ও অভিষেক।

ক্রিকেটAug 10

বাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসি

বাবার শেষকৃত্যের মতো একান্ত ব্যক্তিগত মুহূর্তে পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে লিওনেল মেসির আইনি দল। আর্জেন্টিনার রোজারিওতে প্রয়াত বাবা হোর্হে মেসির শেষকৃত্যে মেসি ও তাঁর পরিবারের সদস্যদের ছবি প্রকাশিত হওয়ার পরই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

ক্রিকেটAug 10

বিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরি

সুভাষ গুপ্তের কোনও দোষ ছিল না। তাঁর একমাত্র অপরাধ ছিল তিনি কৃপাল সিংয়ের রুমমেট ছিলেন এবং কেন তিনি এর প্রতিবাদ করে কৃপালকে বাধা দেননি। যদিও প্রাক্তন ভারত অধিনায়ক নরি কনট্র্যাক্টর গুপ্তেকে সমর্থন করে জানিয়ে ছিলেন ঘটনা ঘটার সময় গুপ্তে অন্য আরও ৬ জন ক্রিকেটারের সঙ্গে তাঁর ঘরে তাস খেলছিলেন। তবু তাঁকে শাস্তি দেওয়া হয়।

ক্রিকেটAug 9

ভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক

রবিবার বেঙ্গালুরুতে এই বিষয়েই উচ্চপর্যায়ের বৈঠক করেন BCCI সচিব দেবজিৎ সইকিয়া এবং CoE প্রধান ভিভিএস লক্ষ্মণ। জাতীয় দলের ক্রিকেটারদের চোট, রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া এবং ভবিষ্যতে কীভাবে চোটের সংখ্যা কমানো যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়।