Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
এবার পন্থের শতরান, রানের পাহাড়ে ভারত, জয়ের জন্য শেষ দিনে দরকার ৮ উইকেট◆৯৮ রানেই থামলেন গিল! ভারতীয় কিংবদন্তিদের অনাকাঙ্ক্ষিত রেকর্ডের ক্লাবে শুভমন◆রাহুলের শতরান, গিলের ৯৮, বেসিন রিজার্ভে অ্যাডভান্টেজ ভারত◆ডোবালো সেই রক্ষণ, ঘরের মাঠে স্পোর্টিং দিল্লির সঙ্গে ২-২ গোলে ড্র করল ইস্টবেঙ্গল◆আট মাসের লড়াইয়ে পাশে গম্ভীর! তাঁর অনুপ্রেরণাতেই ক্রিকেটে ফিরলেন আকাশ দীপ◆দু বছর পর শ্রীলঙ্কাকে হারিয়ে টেস্ট সিরিজ জিতেও ডব্লিউটিসি-র তলানিতে পাকিস্তান◆ওয়েলিংটনে জয়সওয়াল-রাহুলের ব্যাটে রেকর্ডের ঝলক, নিউজিল্যান্ডের মাটিতে ৩৬ বছর পর নতুন ইতিহাস ভারতের!◆খুদেদের ফুটবলে নতুন উদ্যোগ: তামিলনাড়ুতে ‘ব্লু কাবস লিগ’ ও ডেভেলপমেন্ট সেন্টার গড়তে আগ্রহপত্র আহ্বান এআইএফএফের◆দুর্দান্ত সাফল্য, এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অফ দ্য ইয়ার পুরস্কারে সোনার সম্মান পেল এআইএফএফ◆নতুন রেকর্ড, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে ৪০০ উইকেট নিলেন যজুবেন্দ্র চাহাল◆এবার পন্থের শতরান, রানের পাহাড়ে ভারত, জয়ের জন্য শেষ দিনে দরকার ৮ উইকেট◆৯৮ রানেই থামলেন গিল! ভারতীয় কিংবদন্তিদের অনাকাঙ্ক্ষিত রেকর্ডের ক্লাবে শুভমন◆রাহুলের শতরান, গিলের ৯৮, বেসিন রিজার্ভে অ্যাডভান্টেজ ভারত◆ডোবালো সেই রক্ষণ, ঘরের মাঠে স্পোর্টিং দিল্লির সঙ্গে ২-২ গোলে ড্র করল ইস্টবেঙ্গল◆আট মাসের লড়াইয়ে পাশে গম্ভীর! তাঁর অনুপ্রেরণাতেই ক্রিকেটে ফিরলেন আকাশ দীপ◆দু বছর পর শ্রীলঙ্কাকে হারিয়ে টেস্ট সিরিজ জিতেও ডব্লিউটিসি-র তলানিতে পাকিস্তান◆ওয়েলিংটনে জয়সওয়াল-রাহুলের ব্যাটে রেকর্ডের ঝলক, নিউজিল্যান্ডের মাটিতে ৩৬ বছর পর নতুন ইতিহাস ভারতের!◆খুদেদের ফুটবলে নতুন উদ্যোগ: তামিলনাড়ুতে ‘ব্লু কাবস লিগ’ ও ডেভেলপমেন্ট সেন্টার গড়তে আগ্রহপত্র আহ্বান এআইএফএফের◆দুর্দান্ত সাফল্য, এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অফ দ্য ইয়ার পুরস্কারে সোনার সম্মান পেল এআইএফএফ◆নতুন রেকর্ড, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে ৪০০ উইকেট নিলেন যজুবেন্দ্র চাহাল◆

ধার করা বন্দুক থেকে রেকর্ড ভেঙে ঐতিহাসিক সোনা: নীরুর অবিশ্বাস্য উত্থান

মঙ্গলবার এশিয়ান গেমসে নীরু ধান্ডার যাত্রা শুরু হয়েছিল রুপোর পদক দিয়ে। কিন্তু দিন শেষ হওয়ার আগেই, রুপোর পরেই এল সোনার সাফল্য । শুধু তাই নয়, ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে সোনা জিতে ইতিহাসের পাতায় নিজের নাম লিখলেন ভারতীয় শুটার।

লিখেছেন Admin•প্রকাশিত Sep 29, 2026, 1:46 PM
ShareWhatsAppFacebookX
ধার করা বন্দুক থেকে রেকর্ড ভেঙে ঐতিহাসিক সোনা: নীরুর অবিশ্বাস্য উত্থান

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: মঙ্গলবার এশিয়ান গেমসে নীরু ধান্ডার যাত্রা শুরু হয়েছিল রুপোর পদক দিয়ে। কিন্তু দিন শেষ হওয়ার আগেই, রুপোর পরেই এল সোনার সাফল্য । শুধু তাই নয়, ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে সোনা জিতে ইতিহাসের পাতায় নিজের নাম লিখলেন ভারতীয় শুটার।

দিনের শুরুতে মহিলা দলগত ট্র্যাপ ইভেন্টে মানিশা কীর এবং আশিমা আহলাওয়ালের সঙ্গে জুটি বেঁধে রুপোর পদক জিতেছিলেন নীরু। কয়েক ঘণ্টা পরেই আবার শুটিং রেঞ্জে ফেরেন তিনি ব্যক্তিগত ফাইনালের জন্য। আর সেখানেই দেখা গেল তাঁর কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স।

৩০টির মধ্যে ২৮টি লক্ষ্যভেদ করে সোনা জেতেন নীরু। সেই সঙ্গে ভেঙে দেন ২৪-এর আগের এশিয়ান গেমস রেকর্ড। এই সাফল্যের মধ্য দিয়ে আরও একটি ইতিহাস তৈরি হয়। ব্যক্তিগত ট্র্যাপ শুটিংয়ে এশিয়ান গেমসে সোনা জেতা প্রথম ভারতীয় মহিলা শুটার হলেন নীরু ধান্ডা।

গত দু’বছরে ধাপে ধাপে নিজের জায়গা তৈরি করেছেন নীরু। ২০২৫ সালে শিমকেন্টে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের ট্র্যাপ ইভেন্টে সোনা জিতে এই বিভাগে প্রথম ভারতীয় মহিলা হিসেবে মহাদেশীয় খেতাব জিতেছিলেন তিনি। এরপর ২০২৬ সালের জুলাইয়ে লোনাতোয় আইএসএসএফ বিশ্বকাপে আরও বড় সাফল্য আসে। মহিলাদের ট্র্যাপে সোনা জিতে ভারতের প্রথম মহিলা ট্র্যাপ বিশ্বকাপ সোনার নজির গড়েন নীরু।

তবে তাঁর এই যাত্রার শুরুটা আরও অনেক আগে। ২০১৮ সালের এশিয়ান গেমসে তাঁর ভাইপো লক্ষয় শেওরান ট্র্যাপ ইভেন্টে রুপোর পদক জিতেছিলেন। লক্ষয়ের সেই সাফল্য দেখেই শুটিংয়ের প্রতি আগ্রহ তৈরি হয় নীরুর। কেরিয়ারের শুরুর দিকে লক্ষয় নিজের বন্দুকও নীরুকে ব্যবহার করতে দিয়েছিলেন।

এরপর মধ্যপ্রদেশ স্টেট শুটিং অ্যাকাডেমিতে জায়গা করে নেন নীরু। সেখানে নিয়মিত প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জামের সুযোগ পেয়ে শুটিংকে পেশা হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার পথ আরও মজবুত হয়।

নীরুর এই সাফল্য ভারতীয় ট্র্যাপ শুটিংয়ের দীর্ঘ ইতিহাসের সঙ্গেও যুক্ত হয়ে গেল। ১৯৭৮ সালের ব্যাংকক এশিয়ান গেমসে পুরুষদের ট্র্যাপে সোনা জিতে ভারতকে শুটিংয়ে প্রথম এশিয়ান গেমসের সোনা এনে দিয়েছিলেন রণধীর সিং। ৪৮ বছর পর সেই ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন নীরু ধান্ডা।

একটি ধার করা বন্দুক দিয়ে যে যাত্রার শুরু, সেই যাত্রাই আজ পৌঁছে গেল এশিয়ান গেমসের সোনা এবং রেকর্ড ভাঙা পারফরম্যান্সে। নীরু ধান্ডার জন্য মঙ্গলবার তাই শুধু একটি পদক জয়ের দিন নয়, বরং তাঁর ঐতিহাসিক উত্থানের দিন।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
এই মাঠ যেন ভিটে মাটি বাঁচানোর লড়াই। Goutam Kujur এর পাশে অনিত, প্রবীর, রঞ্জিত মুখার্জিরা।
YouTube

এই মাঠ যেন ভিটে মাটি বাঁচানোর লড়াই। Goutam Kujur এর পাশে অনিত, প্রবীর, রঞ্জিত মুখার্জিরা।

XtraTime Bangla

KKR-এর Mini Auction Target কারা? কোন কোন তারকাকে দলে নিতে পারে নাইটরা? | IPL 2027
YouTube

KKR-এর Mini Auction Target কারা? কোন কোন তারকাকে দলে নিতে পারে নাইটরা? | IPL 2027

XtraTime Bangla

Mohun Bagan এর হয়ে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে শুরু থেকে ঝড় তুলবেন Maclaren? Problable XI
YouTube

Mohun Bagan এর হয়ে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে শুরু থেকে ঝড় তুলবেন Maclaren? Problable XI

XtraTime Bangla

ভারতের জার্সিতে সেলাই করা বুটটা পরে যখন গোল করালাম মনে হল বাবার যন্ত্রণা মিটেছে: Ristik Maity
YouTube

ভারতের জার্সিতে সেলাই করা বুটটা পরে যখন গোল করালাম মনে হল বাবার যন্ত্রণা মিটেছে: Ristik Maity

XtraTime Bangla

Palestine| রেসিজমকে মাঠেই জবাব! সফল জুনিয়ররা, সিনিয়র লেভেলে হারিয়ে যায় কেন? Mehrajuddin Wadoo
YouTube

Palestine| রেসিজমকে মাঠেই জবাব! সফল জুনিয়ররা, সিনিয়র লেভেলে হারিয়ে যায় কেন? Mehrajuddin Wadoo

XtraTime Bangla

অনূর্ধ্ব ১৭ র ছোট্ট সাফল্যও নাড়িয়ে দেয় গোটা এলাকা। ভারতকে AFC মূলপর্বে তুলে ঘরে Ristik Maity
YouTube

অনূর্ধ্ব ১৭ র ছোট্ট সাফল্যও নাড়িয়ে দেয় গোটা এলাকা। ভারতকে AFC মূলপর্বে তুলে ঘরে Ristik Maity

XtraTime Bangla

Ristik Maity সঙ্গে গর্বিত কোচ Mehrajuddin Wadoo AFC U-17 এর মূলপর্বে INDIA| Air Port এ নায়ক বরণ!
YouTube

Ristik Maity সঙ্গে গর্বিত কোচ Mehrajuddin Wadoo AFC U-17 এর মূলপর্বে INDIA| Air Port এ নায়ক বরণ!

XtraTime Bangla

একটা Anwar এর না থাকাতেই কি East Bengal-এর এই অবস্থা? নাকি সমস্যা কোথায়? আগুন আলোচনা
YouTube

একটা Anwar এর না থাকাতেই কি East Bengal-এর এই অবস্থা? নাকি সমস্যা কোথায়? আগুন আলোচনা

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটNov 22

এবার পন্থের শতরান, রানের পাহাড়ে ভারত, জয়ের জন্য শেষ দিনে দরকার ৮ উইকেট

বেসিন রিজার্ভে টেস্ট জয় থেকে আর ৮ উিকেট দূরে ভারত। শেষ দিন নিউজিল্যান্ডের শেষ ৮ উইকেট তুলে নিতে পারলেই ঐতিহাসিক জয় পাবে টিম ইন্ডিয়া। অন্যদিকে কিউয়িদের ম্যাচ বাঁচাতে কাটাতে হবে আরও ৯০ ওভার। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ১১৯। ভারতের প্রথম ইনিংসের রানের চেযে এখনও ২৩৩ রানে পিছিয়ে নিউজিল্যান্ড। ভারত প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান করে ডিক্লেয়ার করে।

ক্রিকেটNov 21

৯৮ রানেই থামলেন গিল! ভারতীয় কিংবদন্তিদের অনাকাঙ্ক্ষিত রেকর্ডের ক্লাবে শুভমন

তবে দিনের শেষে গিলের নাম জড়িয়ে গেল ভারতীয় টেস্ট ক্রিকেটের এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে। ৯০ থেকে ৯৯ রানের মধ্যে আউট হওয়ার ঘটনা নিয়ে চতুর্থবার এই অভিজ্ঞতার মুখোমুখি হলেন ২৬ বছর বয়সি ভারত অধিনায়ক। এর ফলে এই তালিকায় প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, গৌতম গম্ভীর এবং ভিভিএস লক্ষ্মণের পাশে জায়গা করে নিলেন তিনি। এই তালিকায় রয়েছেন নভজ্যোৎ সিং সিধু, দিলীপ বেঙ্গসরকার এবং অজিত ওয়াডেকরও। তাঁরাও টেস্ট ক্রিকেটে চারবার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন।

ক্রিকেটNov 21

রাহুলের শতরান, গিলের ৯৮, বেসিন রিজার্ভে অ্যাডভান্টেজ ভারত

শনিবার ১ উইকেটে ১৫৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। ক্রিজে জমে যান কেএল রাহুল ও দেবদত্ত পাডিক্কল। দ্বিতীয় উইকেটে দু’জনের জুটিতে ওঠে ১৬৫ রান। ১৭৫ বলে ৮০ রান করে কাইল জেমিসনের বলে আউট হন পাডিক্কল। অন্যদিকে, ধৈর্য ও দক্ষতার মিশেলে নিজের ১৩তম টেস্ট শতরান পূর্ণ করেন রাহুল। ২০৭ বলে শতরানে পৌঁছন তিনি। শেষ পর্যন্ত ২৯০ বলে ১৩৬ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছয়।

ফুটবলNov 20

ডোবালো সেই রক্ষণ, ঘরের মাঠে স্পোর্টিং দিল্লির সঙ্গে ২-২ গোলে ড্র করল ইস্টবেঙ্গল

রক্ষণের দুটি ভুলে পয়েন্ট খোয়ালো ইস্টবেঙ্গল। অন্যদিকে বুদ্ধি করে যুবভারতী থেকে এক পয়েন্ট নিয়ে চলে গেল দিল্লি। প্রথমার্ধে যখন চাপ রেখেছিল ইস্টবেঙ্গল, তখন কুইক ট্রানজিশনে লোক বাড়িয়ে রক্ষণ জমাট রেখে বেশ ভালোভাবেই সামাল দিচ্ছিল তারা। রক্ষণে লোক বাড়িয়ে প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলেই হাবাসের দলকে আটকে দিল দিল্লি। আন্তর্জাতিক বিরতির পর শুরুটা ভালো হল না ইস্টবেঙ্গলের।