ঐতিহাসিক সোনার হ্যাটট্রিক হল না, এশিয়ান গেমস শটপাটে রুপো জিতলেন তেজিন্দরপাল সিং তুর, ৪০০ মিটারে ব্রোঞ্জ প্রাচী চৌধুরির
এশিয়ান গেমস শটপাটে রুপো জিতলেন তেজিন্দরপাল সিং তুর। হাতছাড়া হল ঐতিহাসিক সোনার হ্যাটট্রিক। ২০১৮ ও ২০২২ গেমসে সোনা জিতেছিলেন তেজিন্দর। তবে এশিয়ান গেমসে টানা তিনবার পদক জিততে তাঁর সেরা থ্রো ছিল ২০.৬৪ মিটার। ইরানের মহম্মদরেজা তায়েবিসে গেমস রেকর্ড করে সোনা জেতেন। তাঁর সেরা থ্রো ছিল ২০.৮১ মিটার।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

তায়েবিসে ভাঙলেন তেজিন্দরের গেমস রেকর্ড। ২০১৮ জাকার্তা গেমসে ২০.৭৫ মিটার থ্রো করে রেকর্ড গড়েছিলেন তেজিন্দর। সৌদি আরবের মহম্মদ তোলু ২০.৪৮ মিটার থ্রো করে জিতলেন ব্রোঞ্জ পদক। ৩১ বছর বয়সী তুর গেমসে এসেছিলেন টানা দুবারের চ্যাম্পিয়ন হিসাবে। সোনার হ্যাটট্রিক হাতছাড়া হলেও পরপর তিনবার পদক জিতে অসাধারণ ধারাবাহিকতার নজির গড়েন।
অ্যাথলেটিক্সে এল আরও একটি পদক। মহিলাদের ৪০০ মিটারে ব্রোঞ্জ জিতলেন প্রাচী চৌধুরি। ব্রোঞ্জ জিততে প্রাচী সময় নেন ৫৩.২১ সেকেন্ড। বাহরিনের সালবা নাসের ৪৯.২০ সেকেন্ড সময় করে এইঅ ইভেন্টে জিতলেন সোনা। ইরানের জাহরা জারেই মনোউজান জিতলেন রুপো। তিনি সময় করেন ৫২.৩৮ সেকেন্ড। এই ইভেন্টে অন্য ভারতীয় কিরণ পাহল ফাইনালে পঞ্চম স্থানে শেষ করেন।