Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
বারানিকার ঐতিহাসিক ব্রোঞ্জ, গুলভীরের রুপো: সপ্তম দিনে ছয় পদকে উজ্জ্বল ভারত◆রায়ান উইলিয়ামসদের দেখে মুগ্ধ, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একগুচ্ছ দাওয়াই দিয়ে গেলেন পানামা কোচ ক্রিশ্চিয়ানসেন◆‘আমাদের ছেলেরা ফুটবল খেলতে জানে’,পানামা-ভারত ম্যাচ নিয়ে বড় বার্তা দিলেন শিশির ঘোষ ও গৌতম সরকার◆এই স্পিরিটটাই বড় প্রাপ্তি, ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধেও ছেলেরা উজাড় করে দেবে : খালিদ জামিল◆ঐতিহাসিক পারফরম্যান্স ব্লু টাইগার্সের, ৯৪ ধাপ এগিয়ে থাকা পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করল ভারত◆৩৫ হাজার কিলোমিটার সফর, রাফিনহা-ভিনিসিয়ুস-এন্ড্রিকদের সামনে যেন ফুটবল বিশ্বভ্রমণ◆মেসির উত্তরসূরি রোমেরো! আর্জেন্টিনার নতুন অধিনায়ক ‘কুটি’◆১৪ বছর পর, ফাইনালে মণিপুরকে পেনাল্টিতে হারিয়ে বাংলার ঘরে জুনিয়র গার্লস ট্রফি◆নেইমারের আন্তর্জাতিক অবসরের পর ব্রাজিলের দশ নম্বর জার্সি এখন রাফিনহার;শুরু নতুন অধ্যায়◆‘ফাইনালে উঠলেই সোনা’, কোচের বিশ্বাসকে সত্যি করে এশিয়ান গেমসে সুরুচির সোনালি প্রত্যাবর্তন◆বারানিকার ঐতিহাসিক ব্রোঞ্জ, গুলভীরের রুপো: সপ্তম দিনে ছয় পদকে উজ্জ্বল ভারত◆রায়ান উইলিয়ামসদের দেখে মুগ্ধ, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একগুচ্ছ দাওয়াই দিয়ে গেলেন পানামা কোচ ক্রিশ্চিয়ানসেন◆‘আমাদের ছেলেরা ফুটবল খেলতে জানে’,পানামা-ভারত ম্যাচ নিয়ে বড় বার্তা দিলেন শিশির ঘোষ ও গৌতম সরকার◆এই স্পিরিটটাই বড় প্রাপ্তি, ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধেও ছেলেরা উজাড় করে দেবে : খালিদ জামিল◆ঐতিহাসিক পারফরম্যান্স ব্লু টাইগার্সের, ৯৪ ধাপ এগিয়ে থাকা পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করল ভারত◆৩৫ হাজার কিলোমিটার সফর, রাফিনহা-ভিনিসিয়ুস-এন্ড্রিকদের সামনে যেন ফুটবল বিশ্বভ্রমণ◆মেসির উত্তরসূরি রোমেরো! আর্জেন্টিনার নতুন অধিনায়ক ‘কুটি’◆১৪ বছর পর, ফাইনালে মণিপুরকে পেনাল্টিতে হারিয়ে বাংলার ঘরে জুনিয়র গার্লস ট্রফি◆নেইমারের আন্তর্জাতিক অবসরের পর ব্রাজিলের দশ নম্বর জার্সি এখন রাফিনহার;শুরু নতুন অধ্যায়◆‘ফাইনালে উঠলেই সোনা’, কোচের বিশ্বাসকে সত্যি করে এশিয়ান গেমসে সুরুচির সোনালি প্রত্যাবর্তন◆

বারানিকার ঐতিহাসিক ব্রোঞ্জ, গুলভীরের রুপো: সপ্তম দিনে ছয় পদকে উজ্জ্বল ভারত

এশিয়ান গেমসে ইতিহাস লিখলেন বারানিকা এলাঙ্গোভান। শুক্রবার মহিলাদের পোল ভল্টে ব্রোঞ্জ জিতে ভারতকে এই ইভেন্টে প্রথম এশিয়ান গেমস পদক এনে দিলেন তিনি। আয়চি-নাগোয়া এশিয়ান গেমসের সপ্তম দিনে অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে এল গুরুত্বপূর্ণ এই সাফল্য।

লিখেছেন Admin•প্রকাশিত Sep 26, 2026, 2:44 AM
ShareWhatsAppFacebookX
বারানিকার ঐতিহাসিক ব্রোঞ্জ, গুলভীরের রুপো: সপ্তম দিনে ছয় পদকে উজ্জ্বল ভারত

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: এশিয়ান গেমসে ইতিহাস লিখলেন বারানিকা এলাঙ্গোভান। শুক্রবার মহিলাদের পোল ভল্টে ব্রোঞ্জ জিতে ভারতকে এই ইভেন্টে প্রথম এশিয়ান গেমস পদক এনে দিলেন তিনি। আয়চি-নাগোয়া এশিয়ান গেমসের সপ্তম দিনে অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে এল গুরুত্বপূর্ণ এই সাফল্য।

৪.১৫ মিটার উচ্চতা টপকে ব্রোঞ্জ নিশ্চিত করেন ২৯ বছরের বারানিকা। একই উচ্চতায় শেষ করেন কাজাখস্তানের পোলিনা ইভানোভাও। কাউন্টব্যাকে দু’জনের মধ্যে কোনও ফারাক করা সম্ভব হয়নি। ফলে দু’জনকেই দেওয়া হয় যৌথ ব্রোঞ্জ।

ভারতীয় অ্যাথলেটিক্সে বারানিকার এই পদক নিঃসন্দেহে একটি নতুন অধ্যায়ের সূচনা। এশিয়ান গেমসে মহিলাদের পোল ভল্টে এতদিন ভারতের কোনও পদক ছিল না। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখলেন বারানিকা।

সপ্তম দিনে ভারতের পদকের তালিকায় যোগ হয়েছে আরও পাঁচটি পদক। মিক্সড টিম ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন সুরুচি সিং এবং কমলজিৎ। ৪৮৪.৬ পয়েন্ট তুলে এশিয়ান গেমসের নতুন রেকর্ড গড়েছে ভারতীয় জুটি।

অন্যদিকে পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে রুপো জিতেছেন গুলভীর সিং। ২৮ মিনিট ২৯.৩৮ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। বাহরাইনের বিরহানু বালেউ ২৮:২৭.৫১ সময় নিয়ে সোনা জেতেন। হাংঝৌ এশিয়ান গেমসে এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন গুলভীর। ফলে পরপর দু’টি এশিয়ান গেমসে ১০,০০০ মিটারে পদক জেতার নজির গড়লেন তিনি।

অ্যাথলেটিক্সেই আরও একটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। মহিলাদের শটপুটে তৃতীয় হয়েছেন মনপ্রীত কউর। টেবিল টেনিসের মিক্সড ডাবলসে মনুষ শাহ এবং দিয়া চিতালে জিতেছেন আরও একটি ব্রোঞ্জ।

সব মিলিয়ে সপ্তম দিনে ভারতের ঝুলিতে এসেছে ছয়টি পদক। তবে দিনের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হয়ে থাকল বারানিকার পোল ভল্ট ব্রোঞ্জ। এশিয়ান গেমসে এই ইভেন্টে ভারতের পদকের খাতা খুলে নতুন ইতিহাস গড়লেন তিনি।

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাSep 25

বারানিকার ঐতিহাসিক ব্রোঞ্জ, গুলভীরের রুপো: সপ্তম দিনে ছয় পদকে উজ্জ্বল ভারত

এশিয়ান গেমসে ইতিহাস লিখলেন বারানিকা এলাঙ্গোভান। শুক্রবার মহিলাদের পোল ভল্টে ব্রোঞ্জ জিতে ভারতকে এই ইভেন্টে প্রথম এশিয়ান গেমস পদক এনে দিলেন তিনি। আয়চি-নাগোয়া এশিয়ান গেমসের সপ্তম দিনে অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে এল গুরুত্বপূর্ণ এই সাফল্য।

ফুটবলSep 25

রায়ান উইলিয়ামসদের দেখে মুগ্ধ, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একগুচ্ছ দাওয়াই দিয়ে গেলেন পানামা কোচ ক্রিশ্চিয়ানসেন

পানামা কোচ বলেন, বিশ্বকাপ খেলে এল এরকম তিনটি দলের বিরুদ্ধে ফিফা উইন্ডোয় খেলার ব্যবস্থা করা দারুণ প্রশংসনীয় কাজ। তাঁর মতে, এই ম্যাচগুলি খেলার সুযোগ পেযে ভারতের অভিজ্ঞতা হবে তারা ঠিক কোথায় আছে এবং তাদের কোথায় যেতে হবে।

ফুটবলSep 25

‘আমাদের ছেলেরা ফুটবল খেলতে জানে’,পানামা-ভারত ম্যাচ নিয়ে বড় বার্তা দিলেন শিশির ঘোষ ও গৌতম সরকার

শিশির ঘোষ বলেন, “আমাদের ছেলেরা দেখিয়ে দিয়েছে যে তারা ফুটবল খেলতে জানে।” রায়ান উইলিয়ামসের গোলকেও তিনি "ফ্যান্টাস্টিক" বলে প্রশংসা করেছেন। একইসঙ্গে দলের সামগ্রিক লড়াকু মানসিকতাকেও কৃতিত্ব দিয়েছেন তিনি।

ফুটবলSep 25

এই স্পিরিটটাই বড় প্রাপ্তি, ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধেও ছেলেরা উজাড় করে দেবে : খালিদ জামিল

গর্বিত, খুশি, উচ্ছ্বসিত তবে তাতে এখনই গা ভাসিয়ে দিতে রাজি নন খালিদ জামিল। তিনি কোচ হয়ে আসার পর এটাই ভারতীয় দলের সেরা সাফল্য। ফিফা ক্রমতালিকায় ৯৪ ধাপ এগিয়ে থাকা দলের সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্র রাখতে পারবে ব্লু টাইগার্স, এটা বোধহয় অতি বড় ভারতীয় সমর্থকও ভাবেননি। তবে ম্যাচের পর খালিদ মাঠে দাঁড়িয়েই বলে গেলেন, তাঁদের নিজেদের ওপর বিশ্বাস ছিল, তাঁরা ভাল ফলই করবেন।