কাবাডির মঞ্চে ভারতের রাজত্ব! পুরুষ ও মহিলা বিভাগে জোড়া সোনা জয়
মহিলাদের বিভাগে টোকাই সিটিজেনস জিমনেশিয়ামে ইরানের বিরুদ্ধে ৩৭-৩৪ পয়েন্টে কঠিন জয় তুলে নেয় ভারত। প্রথমার্ধে প্রতিপক্ষকে অলআউট করে ২২-১৬ পয়েন্টে এগিয়ে যায় ভারতীয় দল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইরান। একসময় ব্যবধান কমে দাঁড়ায় মাত্র এক পয়েন্টে। কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি সফল হানা এবং অধিনায়ক পুষ্পা রানার দুরন্ত ট্যাকলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ভারত। মহিলাদের কাবাডিতে এটি ভারতের চতুর্থ এশিয়ান গেমসের সোনার পদক।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ২০২৬ সালের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ইতিহাস গড়ল ভারতীয় কাবাডি। শনিবার জাপানের মাটিতে পুরুষ ও মহিলা, দুই বিভাগেই ইরানকে হারিয়ে সোনার পদক জিতল ভারত। একই সঙ্গে দুই বিভাগেই নিজেদের খেতাব ধরে রাখতে সফল হল ভারতীয় দল।
মহিলাদের বিভাগে টোকাই সিটিজেনস জিমনেশিয়ামে ইরানের বিরুদ্ধে ৩৭-৩৪ পয়েন্টে কঠিন জয় তুলে নেয় ভারত। প্রথমার্ধে প্রতিপক্ষকে অলআউট করে ২২-১৬ পয়েন্টে এগিয়ে যায় ভারতীয় দল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইরান। একসময় ব্যবধান কমে দাঁড়ায় মাত্র এক পয়েন্টে। কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি সফল হানা এবং অধিনায়ক পুষ্পা রানার দুরন্ত ট্যাকলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ভারত। মহিলাদের কাবাডিতে এটি ভারতের চতুর্থ এশিয়ান গেমসের সোনার পদক।
অন্যদিকে, পুরুষদের বিভাগেও ইরানকে ৪০-৩৪ পয়েন্টে হারিয়ে সোনা জেতে ভারত। ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমসে জেতা খেতাব সফলভাবে ধরে রাখে ভারতীয় পুরুষ দল।
দুই বিভাগে সোনা জিতে এশিয়ার কাবাডিতে নিজেদের আধিপত্য আরও একবার প্রতিষ্ঠা করল ভারত।