মহিলাদের হকিতে ৪৪ বছর পর সোনার হাতছানি, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে ভারত
৪৪ বছর পর এশিয়ান গেমসে মহিলাদের হকিতে সোনা জয়ের সামনে ভারত। বুধবার সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে অন্তত রুপোজয় নিশ্চিত হল। তবে ভারতের চোখ সোনায়।

মহিলাদের হকিতে ৪৪ বছর পর সোনার হাতছানি, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে ভারত
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
৪৪ বছর পর এশিয়ান গেমসে মহিলাদের হকিতে সোনা জয়ের সামনে ভারত। বুধবার সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে অন্তত রুপোজয় নিশ্চিত হল। তবে ভারতের চোখ সোনায়।
অন্য সেমিফাইনালে জাপানকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে ফাইনালে উঠল গতবারের চ্যাম্পিয়ন চিন। ফাইনালে ভারত বা চিনের যেই জিতুক, তারা ২০২৮ লস এঞ্জেলেস অলিম্পিক্সে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে।
এবারের গেমসে কুস্তিতে এল প্রথম পদক। পুরুষদের গ্রিকো রোমান ৮৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন সুনীল কুমার। তিনি ফিলিপিনসের কালুম জনসন রবার্টসকে ৯-০ ফলে হারালেন। আগের গেমসেও ব্রোঞ্জ জিতেছিলেন সুনীল।
গোটা লড়াইয়ে সুনীল কুমার এতটাই আধিপত্য রাখেন, যে জনসন রবার্টসকে একটি পয়েন্টও অর্জন করতে দেননি। এক তরফা এই লড়াইয়ের পর কুস্তিতে পদকের খাতা খুলল ভারত।