Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
শনিবার ভারতীয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ, কাজে লাগানো যাবে?◆শুভমন গিলের দ্রুততম দ্বিশতরান, শতরানের সঙ্গে ১২ হাজারি রোহিত শর্মা, রেকর্ড রান তাড়া করে জয় ভারতের◆মহিলাদের হকিতে ৪৪ বছর পর সোনার হাতছানি, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে ভারত◆প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসাবে দুটি এশিয়ান গেমসের ফাইনালে লভলিনা বরগোহাইন◆রাফিনহা অনুপস্থিত! চোটের কারণে ঐতিহাসিক ভারত-ব্রাজিল ম্যাচে খেলবেন না ব্রাজিল তারকা ◆এশিয়ান গেমসের পর আহমেদাবাদে ব্রিকস, ক্রীড়ার মঞ্চে মিলবে ঐতিহ্য ও সংস্কৃতি◆সোনায় মোড়া বুধবার! তিরন্দাজি-শুটিংয়ে ভারতের দুরন্ত সাফল্য◆দশম দিনে ভারতের জোড়া সোনা, ট্র্যাপ শ্যুটিংয়ে নীরু ধান্ডা ও মহিলাদের রিলে দলের সাফল্য◆জাহির খানের পর সিএসকেতে যোগ দিলেন মোহিত শর্মা, চেন্নাইয়ের বোলিং কোচ হলেন প্রাক্তন ভারতীয় পেসার◆"কিছুই বদলায়নি", কোহলির সঙ্গে তাঁর গভীর সম্পর্ক নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা◆ শনিবার ভারতীয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ, কাজে লাগানো যাবে?◆শুভমন গিলের দ্রুততম দ্বিশতরান, শতরানের সঙ্গে ১২ হাজারি রোহিত শর্মা, রেকর্ড রান তাড়া করে জয় ভারতের◆মহিলাদের হকিতে ৪৪ বছর পর সোনার হাতছানি, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে ভারত◆প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসাবে দুটি এশিয়ান গেমসের ফাইনালে লভলিনা বরগোহাইন◆রাফিনহা অনুপস্থিত! চোটের কারণে ঐতিহাসিক ভারত-ব্রাজিল ম্যাচে খেলবেন না ব্রাজিল তারকা ◆এশিয়ান গেমসের পর আহমেদাবাদে ব্রিকস, ক্রীড়ার মঞ্চে মিলবে ঐতিহ্য ও সংস্কৃতি◆সোনায় মোড়া বুধবার! তিরন্দাজি-শুটিংয়ে ভারতের দুরন্ত সাফল্য◆দশম দিনে ভারতের জোড়া সোনা, ট্র্যাপ শ্যুটিংয়ে নীরু ধান্ডা ও মহিলাদের রিলে দলের সাফল্য◆জাহির খানের পর সিএসকেতে যোগ দিলেন মোহিত শর্মা, চেন্নাইয়ের বোলিং কোচ হলেন প্রাক্তন ভারতীয় পেসার◆"কিছুই বদলায়নি", কোহলির সঙ্গে তাঁর গভীর সম্পর্ক নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা◆

প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসাবে দুটি এশিয়ান গেমসের ফাইনালে লভলিনা বরগোহাইন

ভারতীয় বক্সিংয়ে ইতিহাস গড়লেন লভলিনা বরগোহাইন। প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসাবে দুটি এশিয়ান গেমসের ফাইনালে উঠলেন। মহিলাদের ৭৫ কেজি বিভাগের সেমিফাইনালে হারালেন কাজাখস্তানের নাতালিয়া বোগদানোভাকে। হাড্ডাহাড্ডি লড়াই করে ৭০ কেজি বিভাগের বিশ্বচ্যাম্পিয়ন নাতালিয়াকে হারালেন ২০২২ এশিয়াডের রুপোজয়ী লভলিনা।

লিখেছেন Admin•প্রকাশিত Sep 30, 2026, 4:39 PM
ShareWhatsAppFacebookX
প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসাবে দুটি এশিয়ান গেমসের ফাইনালে লভলিনা বরগোহাইন

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

ভারতীয় বক্সিংয়ে ইতিহাস গড়লেন লভলিনা বরগোহাইন। প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসাবে দুটি এশিয়ান গেমসের ফাইনালে উঠলেন। মহিলাদের ৭৫ কেজি বিভাগের সেমিফাইনালে হারালেন কাজাখস্তানের নাতালিয়া বোগদানোভাকে। হাড্ডাহাড্ডি লড়াই করে ৭০ কেজি বিভাগের বিশ্বচ্যাম্পিয়ন নাতালিয়াকে হারালেন ২০২২ এশিয়াডের রুপোজয়ী লভলিনা।

ফাইনালে ওঠার ফলে আবার একবার সোনার জন্য নামতে পারবেন ভারতীয় বক্সার। লভলিনার ফাইনালে ওঠার পাশাপাশি ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল প্রিয়া ঘানঘাস ও কপিল পোখরিয়ালকে। তাঁরা নিজেদের সেমিফাইনালে হার মানলেন।

লভলিনা হলেন তৃতীয় ভারতীয় বক্সার যিনি এবারের গেমসের ফাইনালে উঠলেন। তিনি ছাড়া পুরুষদের ৮০ কেজি বিভাগে ফাইনালে উঠেছিলেন অঙ্কুশ পঙ্ঘল এবং  মহিলাদের ৬৫ কেজি বিভাগে পরভীন হুডা।

অভিষেকেই পদক জিতলেন প্রিয়া ঘানঘাস। তিনি সেমিফাইনালে চিনের প্রতিযোগির কাছে হেরে জিতলেন ব্রোঞ্জ। এদিন তিনটি পদক নিশ্চিত হওয়ার ফলে এবারের গেমসে বক্সিংয়ে মোট ৬টি পদক হল ভারতের। যেটা গতবারের চেয়ে অনেকটাই ভাল। ২০২২-এ ভারত জিতেছিল একটি রুপো ও তিনটি ব্রোঞ্জ।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
Mohun Bagan vs East Bengal যদি IFA শিল্ডের ফাইনাল হয় তাহলে কোথায় হবে ডার্বি?
YouTube

Mohun Bagan vs East Bengal যদি IFA শিল্ডের ফাইনাল হয় তাহলে কোথায় হবে ডার্বি?

XtraTime Bangla

ভারতীয় ফুটবল দলের জন্য তৈরি হল রাজপথ! অনুশীলনে এলেন বেশ কিছু সমর্থক! একেই বলে পরিবর্তন
YouTube

ভারতীয় ফুটবল দলের জন্য তৈরি হল রাজপথ! অনুশীলনে এলেন বেশ কিছু সমর্থক! একেই বলে পরিবর্তন

XtraTime Bangla

Ashique Kuruniyan পানামার বিরুদ্ধে আগুন জ্বালালেন ব্রাজিলের বিরুদ্ধেও খেলবে! Ranjan Chowdhury
YouTube

Ashique Kuruniyan পানামার বিরুদ্ধে আগুন জ্বালালেন ব্রাজিলের বিরুদ্ধেও খেলবে! Ranjan Chowdhury

XtraTime Bangla

ভারতীয় দলে No টেনশন মুড! অন্যদিকে Fire 🔥 মোডে কোচ খালিদ!Brazil এর বিরুদ্ধে দ্বিতীয় অনুশীলনে কী হল?
YouTube

ভারতীয় দলে No টেনশন মুড! অন্যদিকে Fire 🔥 মোডে কোচ খালিদ!Brazil এর বিরুদ্ধে দ্বিতীয় অনুশীলনে কী হল?

XtraTime Bangla

India Vs Brazil| যেন স্বপ্ন! খুলবে ভারতীয় ফুটবলের বন্ধ দরজা! Sports Conclave| ফুটবলের Naya India
YouTube

India Vs Brazil| যেন স্বপ্ন! খুলবে ভারতীয় ফুটবলের বন্ধ দরজা! Sports Conclave| ফুটবলের Naya India

XtraTime Bangla

East Bengal হার থেকেই শিক্ষা নেয়! আশাকরি কোচ সেটাই শেখাবে: Debabrata Sarkar
YouTube

East Bengal হার থেকেই শিক্ষা নেয়! আশাকরি কোচ সেটাই শেখাবে: Debabrata Sarkar

XtraTime Bangla

Brazil এর রাঙ্কিং কত তা নিয়ে ভাবছি না! মাঠেই লড়াই দেব! বলছেন ভারতীয় দলের একমাত্র বাঙালি Rahim Ali
YouTube

Brazil এর রাঙ্কিং কত তা নিয়ে ভাবছি না! মাঠেই লড়াই দেব! বলছেন ভারতীয় দলের একমাত্র বাঙালি Rahim Ali

XtraTime Bangla

Brazil ম্যাচের আগে নতুন রূপে যুবভারতী! Vinicius-Raphinha-দের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা
YouTube

Brazil ম্যাচের আগে নতুন রূপে যুবভারতী! Vinicius-Raphinha-দের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলSep 30

শনিবার ভারতীয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ, কাজে লাগানো যাবে?

এটাই কি ভারতীয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ? না, সন্দেহ থাকার কথা নয়। আমাদের দীর্ঘ ফুটবল ইতিহাসে অনেক বড় ম্যাচ হয়েছে। অনেক বড় দল এ দেশের মাটিতে খেলে গিয়েছে, কিন্তু এত বড় দল কি খেলে গিয়েছে? এত বড় ম্যাচ কি হয়েছে?

ক্রিকেটSep 30

শুভমন গিলের দ্রুততম দ্বিশতরান, শতরানের সঙ্গে ১২ হাজারি রোহিত শর্মা, রেকর্ড রান তাড়া করে জয় ভারতের

অবিশ্বাস্যভাবে ৪০৬ রান তাড়া করে ম্যাচ জিতল ভারত। এটাই রেকর্ড রান তাড়া করে ম্যাচ জয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ পকেটে পুরে নিল ভারত। একদিনে উঠল ৮১২ রান। চারটি শতরান ও একটি দ্বিশতরান।

অন্য খেলাSep 30

মহিলাদের হকিতে ৪৪ বছর পর সোনার হাতছানি, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে ভারত

৪৪ বছর পর এশিয়ান গেমসে মহিলাদের হকিতে সোনা জয়ের সামনে ভারত। বুধবার সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে অন্তত রুপোজয় নিশ্চিত হল। তবে ভারতের চোখ সোনায়।