Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনেসাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনে

নীলের বদলে গেরুয়া জার্সি কেন? বিতর্কের মাঝেই কারণ জানাল হকি ইন্ডিয়া

২০২৬ হকি বিশ্বকাপের আগে ভারতীয় পুরুষ ও মহিলা হকি দলের জার্সির রং বদল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দীর্ঘদিনের পরিচিত নীল জার্সির বদলে আগামী মাসে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে আয়োজিত FIH হকি বিশ্বকাপে গেরুয়া জার্সিতে দেখা যাবে ভারতীয় দলকে। এই পরিবর্তন নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল জোর বিতর্ক। প্রশ্ন তুলেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরেন রাসকুইনহাও।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 30, 2026, 7:30 PM
ShareWhatsAppFacebookX
নীলের বদলে গেরুয়া জার্সি কেন? বিতর্কের মাঝেই কারণ জানাল হকি ইন্ডিয়া

এক্সট্রাটাইম নিউজডেস্ক: ২০২৬ হকি বিশ্বকাপের আগে ভারতীয় পুরুষ ও মহিলা হকি দলের জার্সির রং বদল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দীর্ঘদিনের পরিচিত নীল জার্সির বদলে আগামী মাসে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে আয়োজিত FIH হকি বিশ্বকাপে গেরুয়া জার্সিতে দেখা যাবে ভারতীয় দলকে। এই পরিবর্তন নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল জোর বিতর্ক। প্রশ্ন তুলেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরেন রাসকুইনহাও।

গত ২৭ জুলাই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে হকি ইন্ডিয়া জানায়, বিশ্বকাপে পুরুষ ও মহিলা—দুই দলই নতুন গেরুয়া জার্সিতে খেলবে। এরপরই জার্সির রং পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন ওঠে।

বৃহস্পতিবার, ৩০ জুলাই, সেই বিতর্কের জবাব দিল হকি ইন্ডিয়া। তাদের দাবি, সম্পূর্ণ প্রযুক্তিগত কারণেই জার্সির রং পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার বক্তব্য, আন্তর্জাতিক হকির নীল সিন্থেটিক মাঠের সঙ্গে ভারতীয় দলের নীল জার্সি অনেকটাই মিশে যাচ্ছিল। ফলে মাঠে খেলোয়াড়দের দৃশ্যমানতা এবং পরিস্থিতি বোঝার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল।

এক বিবৃতিতে হকি ইন্ডিয়া জানিয়েছে, “ইউনিফর্মের রং পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়দের পরামর্শ ও বিস্তারিত আলোচনার ভিত্তিতে। এর প্রধান কারণ ছিল প্রযুক্তিগত। দেখা গিয়েছে, নীল খেলার জার্সি নীল সিন্থেটিক খেলার মাঠের সঙ্গে মিশে যাচ্ছিল, যা এখন আন্তর্জাতিক হকির মাঠে প্রচলিত রং। এই দৃশ্যগত মিল খেলোয়াড়দের মাঠে স্পষ্টতা ও দৃশ্যমানতাকে প্রভাবিত করছিল।”

জার্সির রং পরিবর্তন নিয়ে বিতর্ক আরও বাড়ে বিরেন রাসকুইনহার একটি লেখাকে কেন্দ্র করে। তবে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করে দেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি জানান, তাঁর বক্তব্যকে কেন্দ্র করে অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক তৈরি হোক, তা তিনি চান না।

রাসকুইনহা লেখেন, “এটি নিয়ে অনেক অপ্রয়োজনীয় রাজনৈতিক মন্তব্য দেখতে পাচ্ছি। আমি এর মধ্যে যেতে চাই না। আমার সাধারণ ও বিনীত বক্তব্য ছিল গর্ব, পরিচয় এবং ঐতিহ্য নিয়ে। হকির ক্ষেত্রে ভারত যা, ফুটবলে আর্জেন্টিনা তাই। আমরা কি কখনও আর্জেন্টিনাকে তাদের প্রথম জার্সি হিসেবে কমলা ও সাদা ডোরা কাটা জার্সি পরতে দেখব?”

হকি ইন্ডিয়া জানিয়েছে, বিকল্প রং নিয়েও কোচ ও খেলোয়াড়দের মতামত নেওয়া হয়েছিল। হলুদ এবং গেরুয়া—এই দুই রং নিয়ে আলোচনা হয়। শেষ পর্যন্ত গেরুয়াকেই বেছে নেওয়া হয়। এর পিছনে প্রযুক্তিগত কারণের পাশাপাশি জাতীয় পতাকার অন্যতম রং হিসেবে গেরুয়ার প্রতীকী গুরুত্বকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

হকি ইন্ডিয়ার বক্তব্য, গেরুয়া সাহস, আত্মত্যাগ এবং জাতীয় গর্বের প্রতীক। ফলে মাঠে দৃশ্যমানতার সমস্যা মেটানোর পাশাপাশি দেশের জাতীয় পতাকার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ রংকেও জার্সিতে তুলে ধরা হয়েছে।

তবে জার্সির রং বদল ভারতীয় হকিতে একেবারে নজিরবিহীন নয় বলেও জানিয়েছে হকি ইন্ডিয়া। ২০১৪ সালের FIH হকি বিশ্বকাপে ভারতীয় দলের জার্সির রং হলুদ করা হয়েছিল। আবার ২০১৮ সালের বিশ্বকাপে আকাশি নীল রঙের সম্পূর্ণ ভিন্ন ডিজাইনের জার্সিতে খেলেছিল ভারত।

হকি ইন্ডিয়ার দাবি, এবারের গেরুয়া জার্সি বেছে নেওয়া হয়েছে কোচ ও খেলোয়াড়দের প্রযুক্তিগত মতামত এবং জাতীয় পতাকার সঙ্গে যুক্ত গেরুয়ার প্রতীকী গুরুত্ব—এই দুই বিষয় বিবেচনা করেই। এখন দেখার, নতুন জার্সিতে বিশ্বকাপে কেমন পারফর্ম করে ভারতীয় হকি দল।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 10

সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট

ডুরান্ডে গ্রুপের শেষ ম্যাচেও সহজ জয় মোহনবাগান সুপার জায়ান্টের। সোমবার সিআইএসএফ প্রোটেক্টরকে ৬-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে গেল প্যানাজিওটিসের দল। সাহালের দুরন্ত হ্যাটট্রিক। অন্য গোলগুলি করেন মনবীর, ম্যাকলরেন ও অভিষেক।

ক্রিকেটAug 10

বাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসি

বাবার শেষকৃত্যের মতো একান্ত ব্যক্তিগত মুহূর্তে পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে লিওনেল মেসির আইনি দল। আর্জেন্টিনার রোজারিওতে প্রয়াত বাবা হোর্হে মেসির শেষকৃত্যে মেসি ও তাঁর পরিবারের সদস্যদের ছবি প্রকাশিত হওয়ার পরই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

ক্রিকেটAug 10

বিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরি

সুভাষ গুপ্তের কোনও দোষ ছিল না। তাঁর একমাত্র অপরাধ ছিল তিনি কৃপাল সিংয়ের রুমমেট ছিলেন এবং কেন তিনি এর প্রতিবাদ করে কৃপালকে বাধা দেননি। যদিও প্রাক্তন ভারত অধিনায়ক নরি কনট্র্যাক্টর গুপ্তেকে সমর্থন করে জানিয়ে ছিলেন ঘটনা ঘটার সময় গুপ্তে অন্য আরও ৬ জন ক্রিকেটারের সঙ্গে তাঁর ঘরে তাস খেলছিলেন। তবু তাঁকে শাস্তি দেওয়া হয়।

ক্রিকেটAug 9

ভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক

রবিবার বেঙ্গালুরুতে এই বিষয়েই উচ্চপর্যায়ের বৈঠক করেন BCCI সচিব দেবজিৎ সইকিয়া এবং CoE প্রধান ভিভিএস লক্ষ্মণ। জাতীয় দলের ক্রিকেটারদের চোট, রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া এবং ভবিষ্যতে কীভাবে চোটের সংখ্যা কমানো যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়।