এশিয়ান গেমস : পাকিস্তানকে হারিয়ে ক্রিকেটে সোনা, গল্ফে ঐতিহাসিক সোনা প্রণবি শরথের
এশিয়ান গেমসের ক্রিকেটে সোনা জিতল ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনাজয়। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২১১ রান করে ভারত। ইনিংসের মাঝামাঝি বিপর্যয় এলেও তিলক ভার্মা ও শিবম দুবের দাপটে ভাল জায়গায় পৌঁছে যায় টিম ইন্ডিয়া।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
এশিয়ান গেমসের ক্রিকেটে সোনা জিতল ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনাজয়। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২১১ রান করে ভারত। ইনিংসের মাঝামাঝি বিপর্যয় এলেও তিলক ভার্মা ও শিবম দুবের দাপটে ভাল জায়গায় পৌঁছে যায় টিম ইন্ডিয়া।
ইনিংসের শুরুতে ঝড় তুলে অভিষেক শর্মা ২৮ বলে ৬১ রান করেন। তাঁর ইনিংসে আছে সাতটি ওভার বাউন্ডারিও তিনটি বাউন্ডারি। পাোয়ার প্লেতে ভারতের রান ছিল ২ উইকেটে ৮১। বৈভব সূর্যবংশী ৯ বলে ১৫ রান করে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়ে যান।
এরপর পাক স্পিনারদের ঘুর্ণিতে ১৫ ওভারে ভারতের রান দাঁড়ায় ৫ উইকেটে ১৩৭। শ্রেয়স আইয়ার ২৪ বলে ২১ ও ঈশান কিষাণ ১৮ বলে ২০ রান করে আউট হয়ে যান।
তারপর অবশ্য তিলক ভার্মা ও শিবম দুবে বলে ৩০ রান ৬২ যোগ করে ম্যাচ ঘুরিয়ে দেন। তিলক করেন ২২ বলে ৫১ রান ও দুবে ৩৪ রানে অপরাজিত থাকেন।
জবাবে ২০ োভারে ৬ উইকেটে ১৯২ রানে থেমে যায় পাকিস্তান ইনিংস। হাসান নওয়াজ ৫১ বলে ৯৬ রান করলেও সেটা যথেষ্ট ছিল না। অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও শিবম দুবে দুটি করে উইকেট নেন।
শনিবার মহিলাদের গল্ফে ঐতিহাসিক সোনা জিতলেন প্রণবি শরথ।একই সঙ্গে দলগত বিভাগেও প্রথমবারের জন্য এল রুপো। কুস্তিতে আমন শেরওয়াত ও অমিত পঙ্ঘল ফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন।
তিরন্দাজিতে ব্রোঞ্জ জিতলেন নীরজ চৌহান। হারালেন আর এক ভারতীয় ধীরাজ বোম্মাদেবারাকে। রিকার্ভে মোট দুটি সোনা, দুটি রুপো ও একটি ব্রোঞ্জ জিতল ভারত। সব মিলিয়ে তিরন্দাজিতে দারুণ ফল করল ভারত। জিতল মোট চারটি সোনা, তিনটি রুপো ও একটি ব্রোঞ্জ।








