শুভমন গিলের দ্রুততম দ্বিশতরান, শতরানের সঙ্গে ১২ হাজারি রোহিত শর্মা, রেকর্ড রান তাড়া করে জয় ভারতের
অবিশ্বাস্যভাবে ৪০৬ রান তাড়া করে ম্যাচ জিতল ভারত। এটাই রেকর্ড রান তাড়া করে ম্যাচ জয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ পকেটে পুরে নিল ভারত। একদিনে উঠল ৮১২ রান। চারটি শতরান ও একটি দ্বিশতরান।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
অবিশ্বাস্যভাবে ৪০৬ রান তাড়া করে ম্যাচ জিতল ভারত। এটাই রেকর্ড রান তাড়া করে ম্যাচ জয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ পকেটে পুরে নিল ভারত। একদিনে উঠল ৮১২ রান। চারটি শতরান ও একটি দ্বিশতরান।
দুরন্ত দ্বিশতরান করলেন ভারত অধিনায়ক শুভমন গিল। শতরান রোহিত শর্মার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শতরান করেন জন ক্যাম্পবেল, সাই হোপ ও আমির জাঙ্গো। গিল করলেন দ্রুততম দ্বিশতরান। ১১৭ বলে দ্বিশতরান করে ভাঙলেন ঈশান কিষাণের রেকর্ড। এবং রোহিত শর্মার পর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে একাধিক দ্বিশতরান করলেন।
এদিন শতরান করার পাশাপাশি ১২ হাজার রানের গণ্ডী ছাড়িয়ে গেলেন রোহিত শর্মা। সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং ও কুমার সঙ্গাকরার চেয়েও দ্রুততম ১২ হাজারি। পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে রোহিত ও গিল প্রথম উইকেটের জুটিতে তুললেন ২৫৫ রান। অবিশ্বাস্য গতিতে তাঁরা এই রান করেন।
প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ৭ উইকেটে ৪০৫ রান। ক্যাম্পবেল ৬৮ বলে ১০১, হোপ ৯৪ বলে ১০৪ ও আমির ৭৭ বলে করেন ১১৪ রান। কুলদীপ, জাদেজা ও গুরনুর ব্রার দুটি করে উইকেট নেন।
ভারতের ইনিংসে রোহিত ৭৫ বলে ১০১, ও শুভমন গিল ১৩৩ বলে ২২৩ রান করেন। কোহলি অবশ্য এদিন বড় রান পেলেন না। ২৯ রান করে আউট হয়ে যান। ২ উইকেটে ৪০৬ রান করে ৮ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।