ম্যাচ শেষে রীতিমত বোমা ফাটালেন আন্তোনিও লোপেজ হাবাস
ম্যাচ শেষ। তারপর সাংবাদিক সম্মেলন। সেখানেই আগুনে মেজাজে ইস্টবেঙ্গল কোচ। ইন্টার কাশিকে নিয়েই তাঁর যাবতীয় অভিযোগ। গত মরসুমে এই ইন্টার কাশিরই কোচ ছিলেন তিনি। কিন্তু সেখানে বেতন সমস্যায় জেরবার হতে হয়েছে তাঁকে। এবং তাঁর ফুটবলারদের। সেই নিয়েই বিস্ফোরণ ঘটালেন হাবাস।

ছবি সৌজন্য - ইন্ডিয়ান সুপার লিগ
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
ম্যাচ শেষ। তারপর সাংবাদিক সম্মেলন। সেখানেই আগুনে মেজাজে ইস্টবেঙ্গল কোচ। ইন্টার কাশিকে নিয়েই তাঁর যাবতীয় অভিযোগ। গত মরসুমে এই ইন্টার কাশিরই কোচ ছিলেন তিনি। কিন্তু সেখানে বেতন সমস্যায় জেরবার হতে হয়েছে তাঁকে। এবং তাঁর ফুটবলারদের। সেই নিয়েই বিস্ফোরণ ঘটালেন হাবাস।
স্প্যানিশ কোচ বলেন, আমি ইন্টার কাশিতে এক বছর বিনা পারিশ্রমিকে কাজ করেছি। শুধু আমি নই আমার ফুটবলাররাও বেতন পায়নি। কিন্তু সেই বেতন না মিটিয়ে কীভাবে ২২ জন ফুটবলারকে সই করালো তারা? এই অধিকার তাদের কে দিল? কীভাবে তারা আইএসএলে খেলতে পারে?
এদিন ইন্টার কাশিকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে তাঁর ইস্টবেঙ্গল। তারপরই পুরনো দলকে নিয়ে এবং সেখানকার খারাপ অভিজ্ঞতা নিয়ে ফেটে পড়েন হাবাস। তিনি আরও বলেন, ইন্টার কাশিতে ফুটবলারদের সঙ্গে তাঁর অনেক ভাল মুহূর্ত আছে, কিন্তু বাকিটা সত্যিই ভীষণ খারাপ অভিজ্ঞতা।








