ভুবনেশ্বরের রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন অর্শদীপ সিং
টি টোয়েন্টি ক্রিকেটে দৌড় চলছে অর্শদীপ সিংয়ের। শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে আরও একটি মাইলফলক পেরোলেন। এক ক্যালেন্ডার ইয়ারে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পেলেন। টপকে গেলেন ভুবনেশ্বর কুমারকে।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
টি টোয়েন্টি ক্রিকেটে দৌড় চলছে অর্শদীপ সিংয়ের। শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে আরও একটি মাইলফলক পেরোলেন। এক ক্যালেন্ডার ইয়ারে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পেলেন। টপকে গেলেন ভুবনেশ্বর কুমারকে।
শনিবার ৩৩ রানে ২ উইকেট নিলেন। ২০২৬-এ তাঁর উইকেট সংখ্যা হল ৩৮। ভুবনেশ্বর ২০২২ সালে নিয়েছিলেন ৩৭ উইকেট। এই রেকর্ড ভেঙে অর্শদাপ এখন ভারতীয় বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন।
অর্শদীপ এই মাইলফলক পেরোলেন ২৬ ইনিংসে। অথচ ভুবনেশ্বর কুমার ২০২২-এ ৩৭ উইকেট নিয়েছিলেন ৩১ ইনিংসে। চার বছর পর ভুবনেশ্বর কুমার আবার ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে।
ফুল মেম্বার দেশগুলির ক্রিকেটারদের মধ্যে অর্শদীপ রয়েছেন দ্বিতীয় স্থানে। আয়ারল্যান্ডের জস লিটল রয়েছেন সবার আগে। ২০২২ সালে তিনি নিয়েছিলেন ৩৯ উইকেট। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ২০২৪ সালে নিয়েছিলেন ৩৮ উইকেট। হাসারাঙ্গার সঙ্গে একাসনে বসে পড়লেন অর্শদীপ।
২০২২-এ তিনি নিয়েছিলেন ৩৩ উইকেট ও ২০২৪-এ নিয়েছিলেন ৩৬ উইকেট। আর ২০২৬-এ গড়লেন নতুন নজির। বরুণ চক্রবর্তীও ২০২৫-এ নিয়েছিলেন ৩৬ উইকেট এবং অক্ষর প্যাটেল ২০২৬-এ নিয়েছেন ৩২ উইকেট।








