Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
মিডল অর্ডারের ব্যর্থতা ঢেকে ভারতকে জেতালেন তিলক ভার্মা◆নিজেদের উপর বিশ্বাস রাখো’, অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের আগে খুদেদের পাশে ২০১৭-র তারকারা◆তরুণ তুর্কিদের বড় চমক! অনূর্ধ্ব ১৫ ফিফা বিশ্বকাপে লাওসকে হারিয়ে ইতিহাস গড়ল ভারত◆হার্দিক পাণ্ডিয়ার বিকল্প? বেঙ্গালুরু থেকে ক্রাইস্টচার্চ - ম্যাচের পর ম্যাচ নিজেকে প্রমাণ করছেন নমন ধির◆ফুটবলারদের ফর্মের শীর্ষে রাখাই কোচের কাজ, জানিয়ে দিলেন হাবাস◆ম্যাচ শেষে রীতিমত বোমা ফাটালেন আন্তোনিও লোপেজ হাবাস◆ইন্টার কাশিকে নিয়ে ছেলেখেলা করে পাঁচ গোল ইস্টবেঙ্গলের◆ঈশানের চোটে বদলাতে পারে ভারতের ওপেনিং জুটি, প্রথম একাদশে সুযোগের সম্ভাবনা বৈভবের!◆এশিয়ান প্যারা গেমসে রবির হ্যাটট্রিক, একদিনে চার পদক: সাঁতারে ভারতের ১০, তবু অধরা সোনা◆সঞ্জু, শ্রেয়স ও নমনের ব্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে জয় পেল ভারত◆মিডল অর্ডারের ব্যর্থতা ঢেকে ভারতকে জেতালেন তিলক ভার্মা◆নিজেদের উপর বিশ্বাস রাখো’, অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের আগে খুদেদের পাশে ২০১৭-র তারকারা◆তরুণ তুর্কিদের বড় চমক! অনূর্ধ্ব ১৫ ফিফা বিশ্বকাপে লাওসকে হারিয়ে ইতিহাস গড়ল ভারত◆হার্দিক পাণ্ডিয়ার বিকল্প? বেঙ্গালুরু থেকে ক্রাইস্টচার্চ - ম্যাচের পর ম্যাচ নিজেকে প্রমাণ করছেন নমন ধির◆ফুটবলারদের ফর্মের শীর্ষে রাখাই কোচের কাজ, জানিয়ে দিলেন হাবাস◆ম্যাচ শেষে রীতিমত বোমা ফাটালেন আন্তোনিও লোপেজ হাবাস◆ইন্টার কাশিকে নিয়ে ছেলেখেলা করে পাঁচ গোল ইস্টবেঙ্গলের◆ঈশানের চোটে বদলাতে পারে ভারতের ওপেনিং জুটি, প্রথম একাদশে সুযোগের সম্ভাবনা বৈভবের!◆এশিয়ান প্যারা গেমসে রবির হ্যাটট্রিক, একদিনে চার পদক: সাঁতারে ভারতের ১০, তবু অধরা সোনা◆সঞ্জু, শ্রেয়স ও নমনের ব্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে জয় পেল ভারত◆

মিডল অর্ডারের ব্যর্থতা ঢেকে ভারতকে জেতালেন তিলক ভার্মা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে ধাক্কা সামলে ৪ উইকেটে জয় তুলে নিল ভারত। মিডল অর্ডারে ধস নামার পর তা সামাল দিয়ে ভারতকে লক্ষ্যে পৌঁছে দিলেন তিলক ভার্মা ও নমন ধির। এবং পরে নীতীশ কুমার রেড্ডি। সিরিজে ২-০ ম্যাচে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

লিখেছেন Admin•প্রকাশিত Oct 24, 2026, 5:22 PM
ShareWhatsAppFacebookX
মিডল অর্ডারের ব্যর্থতা ঢেকে ভারতকে জেতালেন তিলক ভার্মা

ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে ধাক্কা সামলে ৪ উইকেটে জয় তুলে নিল ভারত। মিডল অর্ডারে ধস নামার পর তা সামাল দিয়ে ভারতকে লক্ষ্যে পৌঁছে দিলেন তিলক ভার্মা ও নমন ধির। এবং পরে নীতীশ কুমার রেড্ডি। সিরিজে ২-০ ম্যাচে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস ৭০ ও বেভান জেকবস ৫৮ রান করেন। নিউজিল্যান্ড ৫.২ ওভারে ৪১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে চতুর্থ উইকেটের জুটিতে ফিলিপস ও জেকবস ১১৬ রান যোগ করেন। ভারতের হয়ে অর্শদীপ সিং ৩৩ রানে ২ উইকেট নেন। ভুবনেশ্বর কুমার, প্রিন্স যাদব ও নীতীশ কুমার রেড্ডি একটি করে উইকেট পান।

জবাবে ১৯.৫ ওভারে ৬ উইকেটে ১৮১ রান করে ম্যাচ জেতে ভারত। এক সময় ভারতের মিডল অর্ডার ভেঙে পড়ে। ৭০ রানে ৫ উইকেট হারায়। তারপরই হাল ধরেন তিলক ভার্মা। তাঁকে সঙ্গত করেন নমন ধির। ২৬ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিলক। নমন করেন ১৭ বলে ৩১ রান। নীতীশ ১৩ বলে ২৬ রান করেন। বৈভব সূর্যবংশী সুযোগ পেলেন, তবে মাত্র ৪ রানেই আউট হয়ে যান। স্যান্টনার ২১ রানে নেন ৪ উইকেট।

এদিন টি টোয়েন্টিতে বিশ্বরেকর্ড করলেন তিলক ভার্মা। এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়লেন। ভাঙলেন ইন্দোনেশিয়ার ক্রিকেটারের ড্যানিলসন হাওয়ারের রেকর্ড।

 

সর্বশেষ ভিডিও

সব দেখুন
রিষড়ার Soumyajit! বিশ্বকাপে গোল করা একমাত্র বাঙালি! টালির চালের ঘরে বসেই ম্যাচ দেখল গোটা পরিবার
YouTube

রিষড়ার Soumyajit! বিশ্বকাপে গোল করা একমাত্র বাঙালি! টালির চালের ঘরে বসেই ম্যাচ দেখল গোটা পরিবার

XtraTime Bangla

Live: ফুটবল বিশ্বকাপে ভারতের প্রথম জয়! U 15 World Cup! Laos 2-4 India
YouTube

Live: ফুটবল বিশ্বকাপে ভারতের প্রথম জয়! U 15 World Cup! Laos 2-4 India

XtraTime Bangla

বিনা বেতনে এক বছর কোচিং করেছেন Lopez Habas! Inter Kashi কে ৫ গোল দিয়ে বোমা ফাটালেন বস হাবাস!
YouTube

বিনা বেতনে এক বছর কোচিং করেছেন Lopez Habas! Inter Kashi কে ৫ গোল দিয়ে বোমা ফাটালেন বস হাবাস!

XtraTime Bangla

ISL এগোচ্ছে গোলও বাড়াচ্ছে East Bengal! শেষটাও যেন এমনই হয়! বলছেন প্রাক্তনীরা
YouTube

ISL এগোচ্ছে গোলও বাড়াচ্ছে East Bengal! শেষটাও যেন এমনই হয়! বলছেন প্রাক্তনীরা

XtraTime Bangla

Live: প্রথম ম্যাচে চার গোল , দ্বিতীয় ম্যাচে পাঁচ! ইস্টবেঙ্গল উর্দ্ধমুখী!Inter Kashi 1-5 East Bengal
YouTube

Live: প্রথম ম্যাচে চার গোল , দ্বিতীয় ম্যাচে পাঁচ! ইস্টবেঙ্গল উর্দ্ধমুখী!Inter Kashi 1-5 East Bengal

XtraTime Bangla

Mohun Bagan নতুন জার্সিতে Chennaiyin FC বিরুদ্ধে মরশুমের প্রথম হোম ম্যাচ জিততে  শুরু করল প্রস্তুতি
YouTube

Mohun Bagan নতুন জার্সিতে Chennaiyin FC বিরুদ্ধে মরশুমের প্রথম হোম ম্যাচ জিততে শুরু করল প্রস্তুতি

XtraTime Bangla

East Bengal ফুটবলারদের ISL ও ACL 2 এর ঘনঘন ম্যাচের চাপ সামলে কীভাবে নিয়ন্ত্রণ করছেন Habas?
YouTube

East Bengal ফুটবলারদের ISL ও ACL 2 এর ঘনঘন ম্যাচের চাপ সামলে কীভাবে নিয়ন্ত্রণ করছেন Habas?

XtraTime Bangla

দুই বিমান সংস্থাকে পিছনে ফেলে East Bengal র ইনভেস্টর হতে এগিয়ে Haldia Petrochemical!Breaking
YouTube

দুই বিমান সংস্থাকে পিছনে ফেলে East Bengal র ইনভেস্টর হতে এগিয়ে Haldia Petrochemical!Breaking

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটOct 24

মিডল অর্ডারের ব্যর্থতা ঢেকে ভারতকে জেতালেন তিলক ভার্মা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে ধাক্কা সামলে ৪ উইকেটে জয় তুলে নিল ভারত। মিডল অর্ডারে ধস নামার পর তা সামাল দিয়ে ভারতকে লক্ষ্যে পৌঁছে দিলেন তিলক ভার্মা ও নমন ধির। এবং পরে নীতীশ কুমার রেড্ডি। সিরিজে ২-০ ম্যাচে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

ফুটবলOct 24

নিজেদের উপর বিশ্বাস রাখো’, অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের আগে খুদেদের পাশে ২০১৭-র তারকারা

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার গুরুত্ব তুলে ধরেছেন আনোয়ার আলি। তাঁর মতে, এই ধরনের প্রতিযোগিতা শুধু মাঠের খেলায় নয়, মাঠের বাইরেও একজন তরুণ ফুটবলারের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আনোয়ার বলেন, “যে কোনও তরুণ ফুটবলারের কাছে এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই প্রতিযোগিতায় সমবয়সি ফুটবলারদের খেলার ধরন, মাঠের বাইরের আচরণ এবং আন্তর্জাতিক ফুটবলের কঠোর নিয়মকানুন কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যায়। এই অভিজ্ঞতা তাদের পেশাদার ফুটবলার হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে সাহায্য করবে। কারণ, ওরাই আমাদের ভবিষ্যৎ।”

ফুটবলOct 24

তরুণ তুর্কিদের বড় চমক! অনূর্ধ্ব ১৫ ফিফা বিশ্বকাপে লাওসকে হারিয়ে ইতিহাস গড়ল ভারত

লাওসের বিরুদ্ধে এই জয় শুধু একটি ম্যাচ জয় নয়, ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্যও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্রুপ ‘কে’-তে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসের সঙ্গে অভিযান শুরু করল ব্লু কোল্টসরা। তবে উদ্‌যাপনের সময় খুব বেশি নেই। আগামীকালই ক্যামেরুনের মুখোমুখি হবে ভারত। লাওসের বিরুদ্ধে জয়ের ছন্দ ধরে রেখে পরের ম্যাচেও সাফল্য পাওয়াই এখন তরুণ ভারতীয় দলের লক্ষ্য।

ক্রিকেটOct 23

হার্দিক পাণ্ডিয়ার বিকল্প? বেঙ্গালুরু থেকে ক্রাইস্টচার্চ - ম্যাচের পর ম্যাচ নিজেকে প্রমাণ করছেন নমন ধির

এখনই হয়ত বলা যাচ্ছে না, তবে সম্ভাবনা প্রবল। নমন ধির যেভাবে এগোচ্ছেন, তাতে তাঁকে পরবর্তী হার্দিক পাণ্ডিয়া বলেই মনে করছেন অনেকে। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের জ্বলে উঠলেন। ভারতের রেকর্ড রান তাড়া করে জেতার পিছনে রাখলেন বড় অবদান। ধীরে ধীরে ভারতের আর একটা ফিনিশার অপসন বাড়াচ্ছেন। হার্দিক পাণ্ডিয়ার বিকল্প হয়ে ওঠার প্রতিশ্রুতি জাগাচ্ছেন।