Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলডার্বিতে ডায়মন্ড ম্যাচের স্মৃতি ফিরিয়ে ২২ বছর পর ডুরান্ড জিতল ইস্টবেঙ্গল১৯৬২ এশিয়ান গেমসে ভারতের হয়ে সোনা জয়ই আমার জীবনের সেরা মুহূর্ত: আই. অরুময়নৈগম সুব্রত পাল: ব্রাজিল প্রতিনিধিদলের সঙ্গে যুবভারতী ও পরিকাঠামো পরিদর্শন ছিল দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতাইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলডার্বিতে ডায়মন্ড ম্যাচের স্মৃতি ফিরিয়ে ২২ বছর পর ডুরান্ড জিতল ইস্টবেঙ্গল১৯৬২ এশিয়ান গেমসে ভারতের হয়ে সোনা জয়ই আমার জীবনের সেরা মুহূর্ত: আই. অরুময়নৈগম সুব্রত পাল: ব্রাজিল প্রতিনিধিদলের সঙ্গে যুবভারতী ও পরিকাঠামো পরিদর্শন ছিল দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতা

মেসি-রোনাল্ডো পারলে কোহলি-রোহিত কেন পারবেন না

লিও মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা যদি ৪০-এর আশেপাশে বয়সে সেরা পর্যায়ের ফুটবলে ওভাবে দাপিয়ে খেলতে পারেন, তাহলে ৩৯-এর রোহিত কিংবা ৩৭-এর কোহলি কী দোষ করলেন? ফুটবলে যেখানে সম্ভব, সেখানে ক্রিকেটে সম্ভব নয়?

লিখেছেন Adminপ্রকাশিত Aug 3, 2026, 7:21 PM
ShareWhatsAppFacebookX
 মেসি-রোনাল্ডো পারলে কোহলি-রোহিত কেন পারবেন না

ছবি সৌজন্য ইনস্টাগ্রাম

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

আচ্ছা, বিরাট কোহলি ও রোহিত শর্মা কি ২০২৭ বিশ্বকাপে খেলবেন?  ক্রিকেট মহলে জোর জল্পনা, রীতিমত গবেষণা। কেউ বিশ্বকাপের দলে দেখছেন দুই জিনিয়াসকে। কেউ দেখছেন না। কিন্তু প্রশ্ন হল, এখনও যখন দুজনেই একদিনের ক্রিকেট খেলছেন, দাপিয়েই খেলছেন, তাহলে এই প্রশ্ন উঠবে কেন? এই বিতর্ক তৈরি হবে কেন?  

লিও মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা যদি ৪০-এর আশেপাশে বয়সে সেরা পর্যায়ের ফুটবলে ওভাবে দাপিয়ে খেলতে পারেন, তাহলে ৩৯-এর রোহিত কিংবা ৩৭-এর কোহলি কী দোষ করলেন? ফুটবলে যেখানে সম্ভব, সেখানে ক্রিকেটে সম্ভব নয়?

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে কী খেলাটাই না খেললেন ৩৯ বছরের মেসি। এখনও একক দক্ষতায় ম্যাচের পর ম্যাচ বার করে দলকে বিশ্বকাপের ফাইনালে তুলছেন। হ্যাটট্রিক করছেন। ম্যাচের পর ম্যাচ সেরা ফুটবলার হচ্ছেন। ২০-২৫ এর তরুণরা যা পারছেন না, তাই তো তিনি করে দেখাচ্ছেন। আর রোনাল্ডোকে তো ২০৩০-এ পরের বিশ্বকাপেও দেখতে চাইছেন সদ্য শেষ হওয়া বিশ্বকাপে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। দেখতে চাইছে পর্তুগালের জাতীয় ফুটবল সংস্থাও। তাঁর বয়স কিন্তু এখনই ৪১। অর্থাৎ ২০৩০-এ তাঁর বয়স হবে ৪৫। অথচ তখনও তাঁকে চাইছে দেশ। আর আমাদের দেশের ৩৭ ও ৩৯-এর দুই জিনিয়াসকে নিয়ে এত প্রশ্ন তুলে দিচ্ছেন অনেকে। 

মেসি – রোনাল্ডো যেমন ফুটবলে মাতাচ্ছেন, তেমনি ক্রিকেটে কোহলি-রোহিতইবা কম কীসে! সবে শেষ হওয়া তিন ম্যাচের ইংল্যান্ড সিরিজে কোহলি ৬০ বলে ৭৪ ও ৬৬ বলে ৬৫ রানের দুটি ইনিংস খেলেছেন। তার আগে জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরানও করেছিলেন। রোহিতও শতরান করলেন ইংল্যান্ডে। তার চেয়েও বড় কথা, এখনও কিং কোহলি যেভাবে ইনিংসকে অ্যাঙ্কর করে টেনে নিয়ে যাচ্ছেন, তার বিকল্প কোথায়?  তরুণ প্রজন্মের সঙ্গে কোহলি-রোহিতের অভিজ্ঞতা বিশ্বকাপে যে খুবই দরকার! এই সহজ সত্যটা না স্বীকার করে অযথা বিতর্ক তৈরি করার কোনও অর্থ আছে কি?   

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 24

ইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচ

ইস্টবেঙ্গল দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ফুটবলার দিয়েগো Živulić। ৩৪ বছর বয়সি এই ফুটবলারকে এক মরশুমের চুক্তিতে দলে নিয়েছে লাল-হলুদ। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও প্রয়োজনে সেন্টার-ব্যাক হিসেবেও দায়িত্ব সামলাতে পারেন তিনি।

ফুটবলAug 24

স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাস

ভয়ঙ্কর অভিযোগ! স্ত্রীকে খুনের অভিযোগে গ্রফতার প্রাক্তন ফুটবলার মানস দাস। রবিবার ডার্বির আগে সকালেই গ্রেফতার হন এই প্রাক্তন ডিফেন্ডার। মোহনবাগান, মহমেডানসহ একাধিক ক্লাবে খেলেছেন তিনি। সেই মানস এবার স্ত্রীকে খুনের দায়ে জড়িয়ে গেলন।

ক্রিকেটAug 24

ইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের সঙ্গে মানবিক আচরণ এবং তাঁর যথাযথ চিকিৎসার দাবি জানালেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে প্রাক্তন ক্রিকেটারদের পক্ষ থেকে দ্বিতীয় চিঠি পাঠানোর একদিন পরেই এই আবেদন জানালেন কপিল।

ফুটবলAug 24

মোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরের

মোহনবাগান সুপার জায়ান্টের আক্রমণভাগে আসতে চলেছেন স্কটিশ স্ট্রাইকার লি এরউইন। সূত্রের খবর, ৩২ বছর বয়সি এই স্ট্রাইকারের সঙ্গে সব বিষয়ে চুক্তি চূড়ান্ত করেছে সবুজ মেরুন শিবির। এখন শুধু বাকি রয়েছে কিছু কাগজপত্রের কাজ। শোনা যাচ্ছে, এরউইনের সঙ্গে মোহনবাগানের চুক্তি হতে পারে ১+১ বছরের। চুক্তির আর্থিক মূল্যও প্রায় সাড়ে তিন কোটি টাকার আশেপাশে বলে জানা যাচ্ছে।