Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সোনা জিতল ভারত! শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের শিরোপা ধরে রাখলেন হরমনপ্রীতরাশেষ বলে জয়ের স্বপ্ন ভঙ্গ জাপানের! নাটকীয় জয় ভারতেরটুর্নামেন্ট শুরুর একদিন আগে প্রায় অর্ধেক হলো প্রাইজ মানি! ভারত না খেলায় বড় ধাক্কা আসিয়ান কাপেমাত্র ১৩ হাজার জনসংখ্যার শহর এবার চ্যালেঞ্জ জানাচ্ছে বায়ার্ন-ডর্টমুন্ডকে! এলভার্সবার্গের রূপকথাএশিয়াডের আগে শেষ পরীক্ষা! জাপানের বিরুদ্ধে নামছে শ্রেয়সের ভারতসিএসকের হেড কোচ হলেন জাহির খান১০০ ছক্কার মাইলফলক! স্মৃতি-শেফালির ব্যাটে নতুন ইতিহাসভারতের বিরুদ্ধে ম্যাচ বদলে দিতে পারে জাপান ক্রিকেটের চালচিত্রটাই, আশায় সে দেশের ক্রিকেট মহল"বয়স শুধুই সংখ্যামাত্র": রোহিত শর্মাকে নিয়ে বড় মন্তব্য চেতন শর্মারভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচে পানামার দলে ১৪ বিশ্বকাপার: ব্রাজিল - উরুগুয়ের মুখোমুখি হওয়ার আগে বড় পরীক্ষায় ভারতসোনা জিতল ভারত! শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের শিরোপা ধরে রাখলেন হরমনপ্রীতরাশেষ বলে জয়ের স্বপ্ন ভঙ্গ জাপানের! নাটকীয় জয় ভারতেরটুর্নামেন্ট শুরুর একদিন আগে প্রায় অর্ধেক হলো প্রাইজ মানি! ভারত না খেলায় বড় ধাক্কা আসিয়ান কাপেমাত্র ১৩ হাজার জনসংখ্যার শহর এবার চ্যালেঞ্জ জানাচ্ছে বায়ার্ন-ডর্টমুন্ডকে! এলভার্সবার্গের রূপকথাএশিয়াডের আগে শেষ পরীক্ষা! জাপানের বিরুদ্ধে নামছে শ্রেয়সের ভারতসিএসকের হেড কোচ হলেন জাহির খান১০০ ছক্কার মাইলফলক! স্মৃতি-শেফালির ব্যাটে নতুন ইতিহাসভারতের বিরুদ্ধে ম্যাচ বদলে দিতে পারে জাপান ক্রিকেটের চালচিত্রটাই, আশায় সে দেশের ক্রিকেট মহল"বয়স শুধুই সংখ্যামাত্র": রোহিত শর্মাকে নিয়ে বড় মন্তব্য চেতন শর্মারভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচে পানামার দলে ১৪ বিশ্বকাপার: ব্রাজিল - উরুগুয়ের মুখোমুখি হওয়ার আগে বড় পরীক্ষায় ভারত

সোনা জিতল ভারত! শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের শিরোপা ধরে রাখলেন হরমনপ্রীতরা

২১৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের দাপটে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ১৪৭ রানের একতরফা জয় তুলে নেয় ভারত।

লিখেছেন Adminপ্রকাশিত Sep 22, 2026, 2:30 PM
ShareWhatsAppFacebookX
সোনা জিতল ভারত! শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের শিরোপা ধরে রাখলেন হরমনপ্রীতরা

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের সোনার খাতা খুলে দিল মহিলা ক্রিকেট দল। মঙ্গলবার ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসের সোনা জিতল হরমনপ্রীত কৌরের ভারত।

টস জিতে প্রথমে ব্যাট করে কোরোগি স্পোর্টস পার্কে ২০ ওভারে ৩ উইকেটে ২১৬ রান তোলে ভারত। মহিলা এশিয়ান গেমস ক্রিকেটের ইতিহাসে এটাই সর্বোচ্চ দলগত স্কোর। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মা। দুই ওপেনারের ৯৯ রানের জুটি ভারতের বড় স্কোরের ভিত গড়ে দেয়।

শেফালি ৪৮ রানে ফিরলেও থামেননি মন্ধানা। দুরন্ত ৭৯ রানের ইনিংসে শ্রীলঙ্কার বোলারদের ওপর চাপ বজায় রাখেন তিনি। শেষদিকে ঝড় তোলেন ঋচা ঘোষ। মাত্র ২২ বলে অপরাজিত ৪৯ রান করে ভারতের স্কোর ২০০ পার করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি।

২১৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের দাপটে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ১৪৭ রানের একতরফা জয় তুলে নেয় ভারত।

এই জয়ের মাধ্যমে এশিয়ান গেমস ক্রিকেটে দ্বিতীয়বার সোনা জিতল ভারত। একইসঙ্গে আইচি-নাগোয়া ২০২৬-এ ভারতের প্রথম স্বর্ণপদকও এল মহিলা ক্রিকেট দলের হাত ধরে।

মাত্র কয়েক সপ্তাহ আগেই মহিলা এশিয়া কাপের ফাইনালেও শ্রীলঙ্কাকে হারিয়েছিল ভারত। এশিয়ান গেমসের ফাইনালেও একই প্রতিপক্ষের বিরুদ্ধে আরও একবার শক্তির প্রমাণ দিল হরমনপ্রীত, মন্ধানা, ঋচাদের দল।

প্রথম সোনার অপেক্ষা শেষ। আর সেই সোনালি মুহূর্ত উপহার দিল ভারতের মহিলা ক্রিকেট দল।

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটSep 22

সোনা জিতল ভারত! শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের শিরোপা ধরে রাখলেন হরমনপ্রীতরা

২১৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের দাপটে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ১৪৭ রানের একতরফা জয় তুলে নেয় ভারত।

ক্রিকেটSep 22

শেষ বলে জয়ের স্বপ্ন ভঙ্গ জাপানের! নাটকীয় জয় ভারতের

মাত্র ৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও জাপান সহজে হাল ছাড়েনি। পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে প্রথমবার খেলার সুযোগ পেয়ে জাপানের ক্রিকেটাররা দুর্দান্ত লড়াইয়ের মানসিকতা দেখান। জাপানের অধিনায়ক কেন্ডেল কাদোয়াকি-ফ্লেমিং ১২ বলে ১২ রান করেন, যার মধ্যে ছিল একটি চার। তবে ওয়াশিংটন সুন্দরের বলে তাঁর ইনিংস শেষ হয়।

ফুটবলSep 22

টুর্নামেন্ট শুরুর একদিন আগে প্রায় অর্ধেক হলো প্রাইজ মানি! ভারত না খেলায় বড় ধাক্কা আসিয়ান কাপে

এই বাণিজ্যিক সমস্যার অন্যতম কারণ হিসেবে উঠে আসছে ভারত ও চিনের অনুপস্থিতি। এই দুই দেশকে আসিয়ান কাপের সম্ভাব্য গুরুত্বপূর্ণ দর্শক ও বাণিজ্যিক বাজার হিসেবে দেখা হয়েছিল। তাদের অংশগ্রহণ না থাকায় টুর্নামেন্টের সম্ভাব্য দর্শকসংখ্যা এবং সম্প্রচার স্বত্বের মূল্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ফুটবলSep 21

মাত্র ১৩ হাজার জনসংখ্যার শহর এবার চ্যালেঞ্জ জানাচ্ছে বায়ার্ন-ডর্টমুন্ডকে! এলভার্সবার্গের রূপকথা

যে শহরের জনসংখ্যাই জার্মানির বহু ফুটবল স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতার থেকেও কম, সেই শহরের একটি ক্লাব যখন বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড এবং বায়ার লেভারকুসেনের মতো জার্মান ফুটবলের মহাশক্তিধর দলগুলির মুখোমুখি হয়, তখন প্রতিটি ম্যাচই এলভার্সবার্গের অবিশ্বাস্য যাত্রার কথা মনে করিয়ে দেয়।