প্রশংসায় ভাসছেন কোহলি, শততম শতরানের স্বপ্ন
এত প্রশংসার পাশাপাশি ফ্যানেদের মধ্যে একটা স্বপ্নও বড় হয়ে দেখা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে শততম শতরান করে কি সচিনকে ছুঁতে পারবেন কোহলি?

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
কোহলিতে মুগ্ধ গোটা দেশের ক্রিকেট মহল। রবিবার ঐতিহাসিক নজির গড়েছেন তিনি। ৮৮ বলে ১৩৯ রানের ইনিংস খেলে সচিনের পর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ১৫ হাজার রানের মাইলফলক টপকেছেন। অবিশ্বাস্য ইনিংসের পর অবিশ্বাস তাঁর সতীর্থদের মধ্যেো।
প্রসিদ্ধ কৃষ্ণা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, অবিশ্বাস্য ইনিংস। মাঠের বাইরে বসে আমরা ভাবছিলাম, কোহলিকে থামাতে কীভাবে বল করা যায়! তিনি আরও বলেন, তাঁরা কোহলিকে দেখেই বড় হয়েছেন। এদিন কোহলি যা করলেন, সেটা অবিশ্বাস্য। আমরা সকলেই খুব উত্তেজিত।
অধিনায়ক শুভমন গিল বলেন, কোহলি এখন অনেক স্বাধীনভাবে খেলছেন। খেলাটাকেউপভোগ করছেন। সোশ্যাল মিডিয়া কোহলির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, Fiery Innings hi kehde।
সতীর্থদের পাশাপাশি সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটাররাও। মহম্মদ কাইফ বলেছেন, কোহলিআছেন জীবনের সেরা ফর্মে। ইরফান পাঠানের প্রতিক্রিয়া, বিরাট কোহলি কা দৌড় কাল ভি থা, আজ ভি হ্যায়. মুনাফ প্যাটেল বলেছেন, কী অসাধারণ চেজ মাস্টার!
এত প্রশংসার পাশাপাশি ফ্যানেদের মধ্যে একটা স্বপ্নও বড় হয়ে দেখা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে শততম শতরান করে কি সচিনকে ছুঁতে পারবেন কোহলি?
তাংর হাতে রয়েছে আর খুব বেশি হলে ২৪টি ম্যাচ। ভারত যদি বিশ্বকাপের ফাইনালে ওঠে তাহলে সব মিলিয়ে সর্বাধিক ২৪টি ম্যাচ খেলবে। এখন তার শতরানের সংখ্যা ৮৬। তাই বাকি ২৪ ম্যাচে ১৪টি শতরান প্রায় অসম্ভব। তবু ফ্যানেরা আশায় বুক বেঁধেছেন।
