Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলডার্বিতে ডায়মন্ড ম্যাচের স্মৃতি ফিরিয়ে ২২ বছর পর ডুরান্ড জিতল ইস্টবেঙ্গল১৯৬২ এশিয়ান গেমসে ভারতের হয়ে সোনা জয়ই আমার জীবনের সেরা মুহূর্ত: আই. অরুময়নৈগম সুব্রত পাল: ব্রাজিল প্রতিনিধিদলের সঙ্গে যুবভারতী ও পরিকাঠামো পরিদর্শন ছিল দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতাইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলডার্বিতে ডায়মন্ড ম্যাচের স্মৃতি ফিরিয়ে ২২ বছর পর ডুরান্ড জিতল ইস্টবেঙ্গল১৯৬২ এশিয়ান গেমসে ভারতের হয়ে সোনা জয়ই আমার জীবনের সেরা মুহূর্ত: আই. অরুময়নৈগম সুব্রত পাল: ব্রাজিল প্রতিনিধিদলের সঙ্গে যুবভারতী ও পরিকাঠামো পরিদর্শন ছিল দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতা

Vaibhav Sooryavanshi-কে সহ-অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে

“সূর্যবংশীকে সিনিয়র রেড-বল দলের সহ-অধিনায়ক করার পিছনে ভাবনাটা কী, তা জানতে ইচ্ছা করছে। ১২টি ইনিংসে তাঁর রান ২০৭, গড় ১৭.২৫। তাঁর প্রতিভা অসাধারণ, কিন্তু শেখার একটি দীর্ঘ প্রক্রিয়া রয়েছে এবং লাল বলের ক্রিকেটে তিনি সেই প্রক্রিয়ার একেবারে শুরুতে রয়েছেন।”

লিখেছেন Adminপ্রকাশিত Jul 31, 2026, 2:43 PM
ShareWhatsAppFacebookX
 Vaibhav Sooryavanshi-কে সহ-অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে

এক্সট্রাটাইম নিউজ ডেস্ক: আসন্ন ২০২৬-২৭ মরশুমের দলীপ ট্রফির জন্য ইস্ট জোনের সহ-অধিনায়ক হিসেবে বৈভব সূর্যবংশীর নাম ঘোষণা হতেই চমকে উঠেছে ক্রিকেটমহল। অধিনায়ক হিসেবে ঈশান কিষাণের সঙ্গে মাত্র ১৫ বছর বয়সেই এত বড় দায়িত্ব পেলেন বৈভব। পূর্বাঞ্চলের নির্বাচকদের এই সিদ্ধান্তকে কেউ কেউ স্বাগত জানালেও, অনেকেই প্রশ্ন তুলেছেন এত অল্প বয়সে এবং বিশেষ করে লাল বলের ক্রিকেটে এখনও নিজেকে সেভাবে প্রমাণ না করা বৈভবকে কেন এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল।

ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলেও সেই প্রশ্ন তোলা ব্যক্তিদের মধ্যে রয়েছেন। তাঁর মতে, প্রতিভা নিয়ে কোনও প্রশ্ন না থাকলেও লাল বলের ক্রিকেটে বৈভব এখনও শেখার পর্যায়ের একেবারে শুরুতে রয়েছেন। ফলে একটি সিনিয়র রেড-বল দলের সহ-অধিনায়ক হিসেবে তাঁকে বেছে নেওয়ার পিছনে নির্বাচকদের ভাবনাটা ঠিক কী, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভোগলে।

এক্স-এ (সাবেক টুইটার) ভোগলে লিখেছেন, “সূর্যবংশীকে সিনিয়র রেড-বল দলের সহ-অধিনায়ক করার পিছনে ভাবনাটা কী, তা জানতে ইচ্ছা করছে। ১২টি ইনিংসে তাঁর রান ২০৭, গড় ১৭.২৫। তাঁর প্রতিভা অসাধারণ, কিন্তু শেখার একটি দীর্ঘ প্রক্রিয়া রয়েছে এবং লাল বলের ক্রিকেটে তিনি সেই প্রক্রিয়ার একেবারে শুরুতে রয়েছেন।”

তবে পূর্বাঞ্চল দলে জায়গা করে নেওয়াটাও বৈভবের জন্য নিঃসন্দেহে বড় সাফল্য। আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর মাত্র ১৫ বছর বয়সেই তাঁর উত্থান রীতিমতো চমকপ্রদ। এবার দীর্ঘ সময়ের ক্রিকেটে নিজেকে আরও পরিণত করার সুযোগ পাবেন বাঁহাতি এই ব্যাটার।

দলীপ ট্রফিতে অভিজ্ঞ বাংলার ব্যাটার অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে ইনিংস ওপেন করার কথা বৈভবের। সাদা বলের ক্রিকেটে ইতিমধ্যেই নিজের পরিচিতি তৈরি করলেও প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত মাত্র আটটি ম্যাচ খেলেছেন তিনি। ৮ ম্যাচে তাঁর সংগ্রহ ২০৭ রান, সর্বোচ্চ ৯৩। ফলে দলীপ ট্রফি তাঁর কাছে লাল বলের ক্রিকেটে নিজের জায়গা আরও শক্ত করার গুরুত্বপূর্ণ মঞ্চ হতে চলেছে।

পূর্বাঞ্চলের বোলিং বিভাগেও রয়েছে অভিজ্ঞতার ছাপ। ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি এবং বাংলার পেসার মুকেশ কুমারের উপস্থিতি দলকে যথেষ্ট শক্তিশালী করে তুলেছে।

পূর্বাঞ্চল দল: ঈশান কিষাণ (অধিনায়ক), বৈভব সূর্যবংশী (সহ-অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরন, সুদীপ ঘরামি, মহম্মদ শামি, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ, সূরজ জয়সওয়াল, বিরাট সিং, কুমার কুশাগ্র, শিখর মোহন, শুভ্রাংশু সেনাপতি, অভিজিৎ সরকার, অনুকূল রায় এবং দেনিশ দাস।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 24

ইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচ

ইস্টবেঙ্গল দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ফুটবলার দিয়েগো Živulić। ৩৪ বছর বয়সি এই ফুটবলারকে এক মরশুমের চুক্তিতে দলে নিয়েছে লাল-হলুদ। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও প্রয়োজনে সেন্টার-ব্যাক হিসেবেও দায়িত্ব সামলাতে পারেন তিনি।

ফুটবলAug 24

স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাস

ভয়ঙ্কর অভিযোগ! স্ত্রীকে খুনের অভিযোগে গ্রফতার প্রাক্তন ফুটবলার মানস দাস। রবিবার ডার্বির আগে সকালেই গ্রেফতার হন এই প্রাক্তন ডিফেন্ডার। মোহনবাগান, মহমেডানসহ একাধিক ক্লাবে খেলেছেন তিনি। সেই মানস এবার স্ত্রীকে খুনের দায়ে জড়িয়ে গেলন।

ক্রিকেটAug 24

ইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের সঙ্গে মানবিক আচরণ এবং তাঁর যথাযথ চিকিৎসার দাবি জানালেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে প্রাক্তন ক্রিকেটারদের পক্ষ থেকে দ্বিতীয় চিঠি পাঠানোর একদিন পরেই এই আবেদন জানালেন কপিল।

ফুটবলAug 24

মোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরের

মোহনবাগান সুপার জায়ান্টের আক্রমণভাগে আসতে চলেছেন স্কটিশ স্ট্রাইকার লি এরউইন। সূত্রের খবর, ৩২ বছর বয়সি এই স্ট্রাইকারের সঙ্গে সব বিষয়ে চুক্তি চূড়ান্ত করেছে সবুজ মেরুন শিবির। এখন শুধু বাকি রয়েছে কিছু কাগজপত্রের কাজ। শোনা যাচ্ছে, এরউইনের সঙ্গে মোহনবাগানের চুক্তি হতে পারে ১+১ বছরের। চুক্তির আর্থিক মূল্যও প্রায় সাড়ে তিন কোটি টাকার আশেপাশে বলে জানা যাচ্ছে।