ওডিআই নয়, লক্ষ্য টেস্ট! বুমরাহকে নিয়ে বড় পরিকল্পনা টিম ইন্ডিয়ার
ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ডানহাতি ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহকে নিয়ে বিশেষ পরিকল্পনায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এর জন্যই এই বিশেষ পরিকল্পনা ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সূত্রমারফত জানা যাচ্ছে, এই বিশেষ পরিকল্পনার কারণেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে বুমরাহর উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হচ্ছে।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ডানহাতি ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহকে নিয়ে বিশেষ পরিকল্পনায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এর জন্যই এই বিশেষ পরিকল্পনা ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সূত্রমারফত জানা যাচ্ছে, এই বিশেষ পরিকল্পনার কারণেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে বুমরাহর উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হচ্ছে।
সূত্রানুসারে পরবর্তী টেস্ট সিরিজের আগে, বিসিসিআই ভারতীয় ' এ ' দলে বুমরাহ কে ম্যাচ খেলানোর প্ল্যান করছে। নিউজিল্যান্ড ' এ ' দলের বিরুদ্ধে ভারতীয় ' এ ' দলে, তৃতীয় বহুদিনের ম্যাচ খেলতে পারেন বুমরাহ। আগামী, ৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে লাল বলের ক্রিকেটে নিজের ছন্দ ও ম্যাচ খেলার প্রস্তুতি আরও ভালোভাবে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন ভারতীয় পেসার।
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হতে চলেছে আগামী ১৯ শে নভেম্বর। এই টেস্ট সিরিজের আগে বুমরাহকে পর্যাপ্ত অনুশীলনে রাখতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি, আগামী দিনে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচগুলির জন্য তাঁর ফিটনেস ধরে রাখতেও চাইছে টিম ম্যানেজমেন্ট।
দীর্ঘ মরসুমে বুমরাহর উপর অতিরিক্ত চাপ না দিয়ে তাঁকে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচগুলির জন্য সতেজ রাখাই এখন ভারতের প্রধান লক্ষ্য। বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে তাঁর উপস্থিতি দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সীমিত ও পরিকল্পিত ম্যাচ খেলার মাধ্যমেই বুমরাহকে প্রস্তুত রাখার কৌশল নিতে পারে ভারতীয় শিবির।








