রান পেলেন না রোহিত-কোহলি, গি্ল-অক্ষরের দাপটে ইংল্যান্ড সফরে প্রথম জয় ভারতের
ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে এদিনের আগে পর্যন্ত রীতিমত বিধ্বস্ত হয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু প্রথম একদিনের ম্যাচে ভারত জিতল ৬ উইকেটে।

ছবি সৌজন্য - এক্স
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
না, ভাল রান পেলেন না বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবু ইংল্যান্ড সফরে প্রথম জয় পেল ভারতীয় দল। সৌজন্যে শুভমন গিল, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে এদিনের আগে পর্যন্ত রীতিমত বিধ্বস্ত হয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু প্রথম একদিনের ম্যাচে ভারত জিতল ৬ উইকেটে।
অনেক দিকে নজর ছিল। একদিনের ক্রিকেটের দলে নামলেন কোহলি ও রোহিত। বিশ্বকাপের কথা মাথায় রেখে একদিনের ম্যাচে খেলানো হল জসপ্রীত বুমরাকে। তাঁরা কী করেন, সে নিয়ে কৌতুহল ছিল। কিন্তু ম্যাচ মাতালেন গিল - অক্ষররা।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৪৭.৫ ওভারে করেছিল ২৫৮ রান। ডাকেট ৪৩, জো রুট ৭৬ ও লিয়াম ডসন করেন ৬৮ রান। অক্ষর একাই তুলে নেন ৪ উইকেট। ব্রার ও প্রসিদ্ধঘ কৃষ্ণা দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট বুমরা ও শিবম দুবের।
জবাবে ৪৫.২ ওভারে ৪ উইকেটে ২৬২ রান তুলে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। গিল ৮০, অক্ষর ৫৭, ওয়াশিংটন ৫২ ও শ্রেয়স করেন ৩৫ রান। প্লেয়ার অফ দ্য ম্যাচ স্বাভাবিকভাবেই অক্ষর প্যাটেল। এটি ছিল বাটলারের ২০০তম ম্যাচ।
