Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
কমনওয়েলথ গেমস ২০২৬: বৃহস্পতিবার থেকে ভারতের অভিযান শুরু, নজরে নীরজ চোপড়া, মীরাবাই চানু ও লভলিনা; রইল ভারতের পূর্ণ সূচি শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপচোটে জর্জরিত টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের মেডিক্যাল ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শুভমন গিল পরের বিশ্বকাপে ছেলে থিয়াগোর সঙ্গে খেলবেন মেসি? সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনীয়রা লর্ডসে রোহিতের ঐতিহাসিক শতরান, আইসিসি ODI ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার লড়াই আরও জমজমাট আইপিএল ২০০৯-এর ফেমা মামলায় বড় স্বস্তি বিসিসিআই ও ললিত মোদির, ট্রাইব্যুনালের রায়ে কমল জরিমানাযন্তর মন্তর বিতর্কে প্রথম ক্রীড়াবিদ হিসাবে প্রতিক্রিয়া জানালেন সাহাল আব্দুল সামাদমদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আদালতে স্বীকার, নতুন বিতর্কে ওয়ার্নার আর্সেনালকে খোঁচা, রেকর্ড ট্রান্সফারে মর্গ্যান রজার্সকে দলে নিল চেলসিবাবাকে সৎকার করে এসে কাছা নিয়েই অনুশীলনে সাদার্ন সমিতির রোহিত দাস কমনওয়েলথ গেমস ২০২৬: বৃহস্পতিবার থেকে ভারতের অভিযান শুরু, নজরে নীরজ চোপড়া, মীরাবাই চানু ও লভলিনা; রইল ভারতের পূর্ণ সূচি শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপচোটে জর্জরিত টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের মেডিক্যাল ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শুভমন গিল পরের বিশ্বকাপে ছেলে থিয়াগোর সঙ্গে খেলবেন মেসি? সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনীয়রা লর্ডসে রোহিতের ঐতিহাসিক শতরান, আইসিসি ODI ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার লড়াই আরও জমজমাট আইপিএল ২০০৯-এর ফেমা মামলায় বড় স্বস্তি বিসিসিআই ও ললিত মোদির, ট্রাইব্যুনালের রায়ে কমল জরিমানাযন্তর মন্তর বিতর্কে প্রথম ক্রীড়াবিদ হিসাবে প্রতিক্রিয়া জানালেন সাহাল আব্দুল সামাদমদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আদালতে স্বীকার, নতুন বিতর্কে ওয়ার্নার আর্সেনালকে খোঁচা, রেকর্ড ট্রান্সফারে মর্গ্যান রজার্সকে দলে নিল চেলসিবাবাকে সৎকার করে এসে কাছা নিয়েই অনুশীলনে সাদার্ন সমিতির রোহিত দাস

বাবার অসম্পূর্ণতাকে ঢেকে দেওয়ার স্বপ্নে বুঁদ ফারদিন আলি মোল্লা

লিখেছেন Adminপ্রকাশিত Jun 10, 2026, 11:23 PM
ShareWhatsAppFacebookX
বাবার অসম্পূর্ণতাকে ঢেকে দেওয়ার স্বপ্নে বুঁদ ফারদিন আলি মোল্লা

মনে আছে ফরিদকে? মনে পড়ে ফরিদের ফুটবল? ৯০ দশকের মাঝামাঝি থেকে ২০০০-এর অনেকটা জুড়েই কলকাতা ময়দানের সাড়া জাগানো নাম ফরিদ আলি মোল্লা। কিন্তু তিনি যে মেঘে ঢাকা তারা। এটাই দুর্ভাগ্যের যে সম্পূর্ণতা পায়নি ফরিদের কেরিয়ার। যোগ্যতা, দক্ষতা, প্রতিভা থাকা সত্ত্বেও রেলের চাকরির জন্য বড় দলে খেলার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। একটা আফসোস, একটা আক্ষেপ, একটা হতাশা এখনও তাড়িয়ে নিয়ে বেড়ায় ফরিদকে। আর তাই ছেলে ফারদিন আলি মোল্লার মধ্যে দিয়ে নিজের অসম্পূর্ণতাকে ঢেকে দিতে চান। একইভাবে বাবার কষ্টকে ভোলাতে, বাবার অস্ম্পূর্ণতাকে ঢেকে দেওয়ার স্বপ্নে বুঁদ ফারদিনও।

এর মধ্যেই অবশ্য বড় দলের জার্সি গায়ে উঠেছে। ফেরান্দোর এটিকে মোহনবাগানের হয়ে আইএসএলে চারটি ম্যাচ খেলার পর এবার তো ফারদিন মহমেডানের হয়ে খেলে চলেছেন আইএসএলের মঞ্চে। তবে আরও ভালোভাবে, আরও প্রভাব বিস্তার করে নিজেকে বড় দলের আরও বড় ফুটবলার করে বাবার আক্ষেপ মেটাতে চান।

WhatsApp Image 2026-06-08 at 9.55.07 PM (1).jpeg

নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসায় চাকরি করা ছাড়া উপায় ছিল না ফরিদের। বারবার ডাক পেয়েছেন মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানের, সুভাষ ভৌমিক তো একবার তাঁকে ইস্টবেঙ্গলে নেওয়ার জন্য খুব চেষ্টা করেছিলেন, কিন্তু বি্ধি বাম। ফরিদ বলছিলেন, “বড় দলে খেলার স্বপ্ন সবারই থাকে। আমারও ছিল। কিন্তু বাবা মায়ের কথা ফেলে, চাকরি ছেড়ে বড় দলে যেতে পারলাম না। তাই তো ফারদিনকে বলি, আমার সুযোগ বা উপায় ছিল না। তোমাকে সব রকম সুযোগ করে দিচ্ছি। কাজে লাগিয়ে বড় দলে প্রতিষ্ঠা পাও। তাতেই আমার কষ্ট লাঘব হবে।“

কালিকাপুরের বেনিয়াবউ মৈত্রী সঙ্ঘের মাঠে নিজের হাতেই ছেলেকে তৈরি করেছেন ফরিদ। সেখান থেকে এটিকের ট্রায়ালে পাস করে ডেভলপমেন্ট দলে সুযোগ। তারপর হাবাস ও ফেরান্দো দুজনেই ফারদিনকে সিনিয়র দলে ডেকে নেন। এখন মহমেডনে মেহরাজের বিশ্বস্ত সৈনিক। চোখে স্বপ্ন, বুকে বিশ্বাস নিয়ে ফারদিন জানান, “সবে শুরু। আরও অনেক দূর যেতে হবে আমাকে। হ্যাঁ, অবশ্যই বাবার অসম্পূর্ণতাকে ঢেকে দেওয়ার চ্যালেঞ্জটাই আমার সবচেয়ে বড় মোটিভেশন।“

এখনও বলতে গিয়ে বুক ভেঙে যায় ফরিদের, “দেড় দিন অভুক্ত থেকে দলের অনুশীলনে গিয়েছি। খালি পায়ে ট্রায়ালে গিয়েছি।“ আর তাই তো রেলের চাকরিকে আঁকড়ে ধরে নিজের সব স্বপ্নকে দূরে সরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। এসব জানেন, শুনেছেন ফারদিন। তাই চোয়াল চাপা জেদ, বুকে আগুন নিয়ে নিজের লক্ষ্যের দিকে দৌড়, দৌড় আর দৌড় ফারদিনের।

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাJul 22

কমনওয়েলথ গেমস ২০২৬: বৃহস্পতিবার থেকে ভারতের অভিযান শুরু, নজরে নীরজ চোপড়া, মীরাবাই চানু ও লভলিনা; রইল ভারতের পূর্ণ সূচি

কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের অভিযান শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৩ জুলাই)। শুরুতেই লন বোলসে নামবে ভারতীয় দল। উল্লেখ্য, বার্মিংহাম ২০২২ কমনওয়েলথ গেমসে এই ইভেন্ট থেকেই ভারত একটি সোনা এবং একটি রুপো জিতেছিল।

ফুটবলJul 22

শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপ

কলকাতা ডার্বি দিয়েই শুরু হবে এবারের প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ২৫ জুলাই শনিবার যুবভারতীতে এই ম্যাচ। কলকাতায় হবে দুটি গ্রুপের খেলা। এ ও বি গ্রুপের খেলা হবে যুবভারতী ও কিশোরভারতীতে। মহমেডানও কলকাতাতেই খেলবে।

ক্রিকেটJul 22

চোটে জর্জরিত টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের মেডিক্যাল ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শুভমন গিল

ইংল্যান্ড সফরে একের পর এক চোটে জর্জরিত হয়েছে ভারতীয় দল। বিশেষ করে হ্যামস্ট্রিং সমস্যায় একাধিক ক্রিকেটার ছিটকে যাওয়ায় দলের পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে। এই পরিস্থিতিতে ভারতীয় একদিনের দলের অধিনায়ক শুভমন গিল প্রকাশ্যেই দলের ঘনঘন চোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

ফুটবলJul 22

পরের বিশ্বকাপে ছেলে থিয়াগোর সঙ্গে খেলবেন মেসি? সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনীয়রা

থিয়াগো বর্তমানে খেলছে ইন্টার মিয়ামির যুব অ্যাকাডেমিতে। সেখানে যেভাবে তার উন্নতি হচ্ছে তাতেই ২০৩০-এ ১৮ বছর বয়সে তাঁকে জাতীয় দলে দেখছেন আর্জেন্টিনার সমর্থকরা।