Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
অবসরের ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, ‘সম্ভবত এটাই আমার শেষ বছর’সেনাদের তুল্যমূল্য লড়াই, বিষ্ণুর একমাত্র গোলে জয়, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গলপাড়িক্কল ও জুরেলের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে চালকের আসনে ভারত বাংলাদেশের ইতিহাস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রথম টেস্ট জয়পাড়িক্কলের শতরান, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারতশ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজতঅবসরের ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, ‘সম্ভবত এটাই আমার শেষ বছর’সেনাদের তুল্যমূল্য লড়াই, বিষ্ণুর একমাত্র গোলে জয়, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গলপাড়িক্কল ও জুরেলের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে চালকের আসনে ভারত বাংলাদেশের ইতিহাস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রথম টেস্ট জয়পাড়িক্কলের শতরান, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারতশ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত

ভোজনিয়া, 'আপনাকে তো তা হলে কালটিভেট করতে হচ্ছে মশাই!"

৪০ পেরোলেই কি চালশে? আদৌ সত্যি তো? গোটা ম্যাচজুড়ে অন্তত ৭-৮টা সেভ। ভোজিনহা ও তাঁর দুরন্ত গোলকিপিং সেই মিথ ভেঙে দিল।

লিখেছেন Adminপ্রকাশিত Jun 16, 2026, 12:29 AM
ShareWhatsAppFacebookX
  ভোজনিয়া, 'আপনাকে তো তা হলে কালটিভেট করতে হচ্ছে মশাই!"

সব্যসাচী বাগচী

৪০ পেরোলেই কি চালশে? আদৌ সত্যি তো?

গোটা ম্যাচজুড়ে অন্তত ৭-৮টা সেভ। ভোজিনহা ও তাঁর দুরন্ত গোলকিপিং সেই মিথ ভেঙে দিল।

চিকিৎসাবিজ্ঞানে এই বিশেষ রোগের নাম প্রেসবায়োপিয়া।

৪০ বছরের ভোজিনহা এই ব্যাধিকে বুড়ো আঙুল দেখালেন।

Bhojaniya.jpg

প্রেসবায়োপিয়ার জন্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাছের বস্তু দেখতে অসুবিধা হয়।

কিন্তু ভোজিনহার দুটি গ্লাভস এবং সিংহহৃদয় মানসিকতা স্পেনকে কাঁদিয়ে ছাড়ল। নিজেও কাঁদলেন। তবে ম্যাচের শেষে সেই কান্না অবশ্য গর্বের।

প্রেসবায়োপিয়ার আক্রান্ত রোগীদের ৪০ পেরোলেই পত্রপত্রিকা দূরে ধরে দেখতে হয়। মেডিক্যাল সায়েন্স বলে বয়সজনিত দৃষ্টি সমস্যা। সাধারণত এই বয়সে বা তার কাছাকাছি বয়সে এটা দেখা যায় বলে অনেকেই একে চালশে বলে থাকেন।

তবে পুরো ম্যাচজুড়ে ভোজিনহার দুই হাত, চীনের দেওয়াল হয়ে দাঁড়ালেন। ভুল প্রমাণিত করলেন চিকিৎসা বিজ্ঞানকে।

Bhoja Crying.jpg

২০১২ সালের ৮ সেপ্টেম্বর। আফ্রিকান নেশনস কাপে ক্যামেরুনের বিরুদ্ধে তাঁর অভিষেক ঘটেছিল। এরপর কেপ ভার্দের হয়ে খেলেছেন ৮১টি ম্যাচ। কিন্তু বিশ্বকাপ খেলার সুযোগ হচ্ছিল না।

ভেবেছিলেন অনেক হয়েছে। এবার অবসর নেবেন। ঘরের কোনও এক দিকে থাকা আলমারিতে তুলে রাখবেন বড্ড প্রিয় গ্লাভস ও বুটজোড়া।

কিন্তু ফুটবল দেবতা যে অন্য স্ক্রিপ্ট লিখে রেখেছিলেন তাঁর জন্য। প্রায় অবসর ভেঙে ফিরে আসা ভোজনিয়ার ৮২তম আন্তর্জাতিক ম্যাচটা মাইলস্টোন হয়ে রয়ে যাবে সেটা হয়তো তিনিও কিক অফের আগে ভাবতে পারেননি। বিশ্বকাপে কেপ ভার্দে ও তাঁর অভিষেক ম্যাচটা সর্বকালের সেরা ম্যাচ হিসেবে রয়ে যাবে, সেটা নিয়ে আলোচনা হতেই পারে।

কেপ ভার্দে ও সেই দেশের ফুটবল পাগল মানুষদের জন্য এই রাতটা বড্ড স্পেশাল। আবেগে মোড়া। আন্তর্জাতিক মঞ্চে ভোজনিয়া ও তাঁর চোখের জলের জন্যই তো ওরা পাগলের মতো সেলিব্রেট করছেন। নাচছেন। গাইছেন।

ম্যাচের শেষে ভোজনিয়াকে জড়িয়ে ধরে কাঁদছে গোটা দল। তিনিও কাঁদছেন। ওঁর কান্না দেখে মনেই হচ্ছে না, এই লোকটাই পুরো ম্যাচে এত আগ্রাসী মেজাজে পারফর্ম করেছেন। স্পেনের গরিমাকে মাটিতে মিশিয়ে দিয়েছেন।

তাই লালমোহন বাবুর কথা ধার করে লিখতেই হচ্ছে, "আপনাকে তো তা হলে কালটিভেট করতে হচ্ছে মশাই!"

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 16

অবসরের ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, ‘সম্ভবত এটাই আমার শেষ বছর’

পেশাদার ফুটবল কেরিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের কিংবদন্তি অধিনায়ক নিজেই জানিয়ে দিলেন, ২০২৬-২৭ মরশুম সম্ভবত তাঁর ফুটবল জীবনের শেষ মরশুম হতে চলেছে। যদিও এখনও অবসরের নির্দিষ্ট দিন ঘোষণা করেননি তিনি, তবে তাঁর সাম্প্রতিক মন্তব্যে অবসরের ইঙ্গিত স্পষ্ট।

ফুটবলAug 16

সেনাদের তুল্যমূল্য লড়াই, বিষ্ণুর একমাত্র গোলে জয়, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলও হয়ত ভাবেনি ম্যাচটা এত কঠিন হবে। কিন্তু সেনাদের দুরন্ত লড়াই ম্যাচটা জমিয়ে দিল এবং রীতিমত ঘাম ঝরিয়ে জিততে হল লালহলুদকে। পিভি বিষ্ণুর একমাত্র গোলে ম্যাচ জিতে ডুরান্ড সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।

ক্রিকেটAug 16

পাড়িক্কল ও জুরেলের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে চালকের আসনে ভারত

বৃষ্টির দাপটে প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে শুরু হলেও গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দাপট বজায় রাখল ভারত। দেবদত্ত পাডিক্কাল ও ধ্রুব জুরেলের ব্যাটে ভর করে দিনের শেষে ৯ উইকেটে ৪৬০ রান তুলল টিম ইন্ডিয়া।

ক্রিকেটAug 16

বাংলাদেশের ইতিহাস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রথম টেস্ট জয়

ইতিহাস গড়ল বাংলাদেশ। ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দিল তারা। ৯ উইকেটে বিশাল জয়। এই জয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিলেন মেহিদি হাসান মিরাজ। ব্যাটে বলে দুরন্ত মেহিদি। বাংলাদেশের প্রথম ইনিংসে অর্ধশতরানের পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে নিলেন ৫ উইকেট। পাশাপাশি বাংলাদেশি জোরে বোলার হাসান মামুদ দু ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ভাঙেন অস্ট্রেলিয়াকে।