Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সোমবার শহরে আসছেন মোহনবাগানের নতুন বিদেশি লি হ্যারি এরউইনবেঙ্গালুরু মেট্রোয় সাধারণ যাত্রীর মত ভ্রমণ করছেন, সাধারণ জীবনযাত্রায় ফ্যানেদের হৃদয় জয় করে নিলেন জাভাগাল শ্রীনাথ‘একটু ঈর্ষা হচ্ছে!’ ব্রাজিলের বিরুদ্ধে খেলার সুযোগ তরুণদের, সাইডলাইন থেকে আক্ষেপ সুনীলেরইমরান খানের মুক্তির দাবিতে আবেগপ্রবণ জাভেদ মিয়াঁদাদ, কাঁদতে কাঁদতে বললেন—‘ওকে সঠিক যত্ন দিন, দেরি হয়ে যাওয়ার আগেই’সচিনই সেরার সেরা, কোহলির আগে বুমরা, রবিচন্দ্রন অশ্বিনের ‘অল-টাইম’ ব্র্যাকেটের কঠিন সিদ্ধান্তবিশ্বকাপ জিতিয়েও নেতৃত্ব হারানো, দল থেকে বাদ, এতদিন পর মুখ খুললেন সূর্যকুমার যাদব  চোটে থামল নীরজ চোপড়ার মরশুম, এশিয়ান গেমস ও ডায়মন্ড লিগ ফাইনাল থেকে ছিটকে গেলেনফের বিতর্কে দ্য ওভালের গ্রাউন্ডসম্যান লি ফোর্টিস, এবার নিশানায় ECB কর্মীসাব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ফরম্যাটে বদল আনছে ফেডারেশন ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধে নামার অপেক্ষায় অনোয়ার, ‘সব ভারতীয়কে গর্বিত করতে নিজেদের সেরাটা দেব’সোমবার শহরে আসছেন মোহনবাগানের নতুন বিদেশি লি হ্যারি এরউইনবেঙ্গালুরু মেট্রোয় সাধারণ যাত্রীর মত ভ্রমণ করছেন, সাধারণ জীবনযাত্রায় ফ্যানেদের হৃদয় জয় করে নিলেন জাভাগাল শ্রীনাথ‘একটু ঈর্ষা হচ্ছে!’ ব্রাজিলের বিরুদ্ধে খেলার সুযোগ তরুণদের, সাইডলাইন থেকে আক্ষেপ সুনীলেরইমরান খানের মুক্তির দাবিতে আবেগপ্রবণ জাভেদ মিয়াঁদাদ, কাঁদতে কাঁদতে বললেন—‘ওকে সঠিক যত্ন দিন, দেরি হয়ে যাওয়ার আগেই’সচিনই সেরার সেরা, কোহলির আগে বুমরা, রবিচন্দ্রন অশ্বিনের ‘অল-টাইম’ ব্র্যাকেটের কঠিন সিদ্ধান্তবিশ্বকাপ জিতিয়েও নেতৃত্ব হারানো, দল থেকে বাদ, এতদিন পর মুখ খুললেন সূর্যকুমার যাদব  চোটে থামল নীরজ চোপড়ার মরশুম, এশিয়ান গেমস ও ডায়মন্ড লিগ ফাইনাল থেকে ছিটকে গেলেনফের বিতর্কে দ্য ওভালের গ্রাউন্ডসম্যান লি ফোর্টিস, এবার নিশানায় ECB কর্মীসাব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ফরম্যাটে বদল আনছে ফেডারেশন ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধে নামার অপেক্ষায় অনোয়ার, ‘সব ভারতীয়কে গর্বিত করতে নিজেদের সেরাটা দেব’

রাতের অন্ধকারে হোটেলের পাঁচিল টপকে ইস্টবেঙ্গলের কব্জা থেকে মোহনবাগানে চলে গিয়েছিলেন শ্যাম থাপা

লিখেছেন Adminপ্রকাশিত Jun 10, 2026, 11:37 PM
ShareWhatsAppFacebookX
রাতের অন্ধকারে হোটেলের পাঁচিল টপকে ইস্টবেঙ্গলের কব্জা থেকে মোহনবাগানে চলে গিয়েছিলেন শ্যাম থাপা

গ্ল্যামারাস শ্যাম থাপা। আকর্ষণীয় শ্যাম থাপা। সত্তর দশকে ভারতীয় ফুটবলে একটা অন্যরকম রোমাঞ্চ বয়ে আনত এই নামটা। আর সেই সময় তাঁকে নিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গলের টানাটানি ছিল দারুণ উত্তেজক। তবে দলবদলের বাজারে ১৯৭৭ সালের মরসুমের আগে যা ঘটেছিল, তা শ্যামের জীবনের এক অন্যরকম রোমাঞ্চ। সেই কাহিনি নিজের মুখে শোনালেন তিনি।

১৯৭৭-এ পেলে এসেছিলেন কলকাতায়। মূলত মোহনবাগান কর্তা ধীরেন দে-র উদ্যোগেই শহরে এসেছিলেন ফুটবল সম্রাট। পেলের কসমস খেলেছিল মোহনবাগানের বিরুদ্ধে। সেই টানে, পেলের বিরুদ্ধে খেলার স্বপ্নপূরণের জন্যই ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে চলে এসেছিলেন শ্যাম। কিন্তু সেই আসাটা সহজে হয়নি। দারুন উত্তেজক, নাটকীয় ছিল সেই দলবদল।

WhatsApp Image 2026-06-08 at 9.46.42 PM.jpeg

শ্যাম বলছিলেন, “একদিন ধীরেন দে বাড়িতে ডেকে বললেন তুমি মোহনবাগানে খেলবে? যা চাইবে তাই দেব। আর একটা কথা, জেনে রাখ আমি পেলেকে আনছি। তাঁর সঙ্গে খেলতে পারবে। শুনে আমি তো অবাক। পেলেকে আনছেন। পেলের সঙ্গে খেলতে পারব ওরে বাব্বা!! আমি কথা দিয়ে দিলাম।“ তারপর পাটনায় সন্তোষ ট্রফি খেলতে চলে যান শ্যাম। ততদিনে ইস্টবেঙ্গলে খবর চলে গিয়েছে দল ছাড়তে পারেন শ্যাম। তাই সেখানে তাঁকে কড়া পাহারায় রেখেছিলেন ইস্টবেঙ্গলের লোকেরা। হোটেলে শ্যামের রুমমেট ছিলেন মোহনবাগানের প্রদীপ চৌধুরী। কিন্তু ঘরের বাইরে ইস্টবেঙ্গলের তিন প্রতিনিধি ছিলেন পাহারায়। ফলে সেখান থেকে পালাতে পারছিলেন না শ্যাম। কিন্তু শেষ পর্যন্ত সবার চোখে ধুলো দিয়ে তিনি পালিয়ে ছিলেন। কীভাবে? শ্যাম শোনালেন সেই রোমাঞ্চকর কাহিনি।

শ্যাম বলছিলেন, “কিছুতেই বেরোতে পারছিলাম না। ঘর থেকে বেরিয়ে কোথাও গেলে আমার সঙ্গে সঙ্গেই যাচ্ছিলেন ইস্টবেঙ্গলের লোকেরা। শেষে দেখলাম বাথরুমের পিছন দিকে একটা দরজা আছে। সুইটকেস নিয়ে রাতের অন্ধকারে সেখান দিয়ে বেরিয়ে পড়লাম। পিছন দিকে বেরিয়ে দেখি উঁচু পাঁচিল। ভাবলাম পেরোবো কী করে! পাশে কিছু ইট পড়ে ছিল। সেগুলোকে এনে পরপর রেখে উঁচু করলাম, তারপর আগে ব্যাগ পত্তরগুলো পাঁচিলের ওপারে ফেলে দিলাম। ওপারে গাড়ি নিয়ে অপেক্ষায় ছিল মোহনবাগানের লোকেরা। আমি ইটের ওপর উঠে কোনও রকমে উঁচু পাঁচিল থেকে লাফ দিয়ে পড়লাম। পায়ে খুব লেগেছিল। তারপর মোহনবাগানের সঙ্গে উধাও।“

WhatsApp Image 2026-06-08 at 9.46.42 PM (1).jpeg

তারপর কী হল? শোনা যাক শ্যামের নিজের মুখেই, “সকালে ইস্টবেঙ্গলের লোকেরা যখন দেখল আমি চলে গিয়েছি, তখন ওরা দিল্লিতে ও দেরাদুনে খোঁজাখুঁজি শুরু করে দেয়। কিন্তু আমি গাড়িতে করেই চলে গিয়েছিলাম বেনারস। সেখান থেকে মুসৌরি। ইস্টবেঙ্গলের জন্য খারাপ লেগেছিল, কিন্তু পেলের সঙ্গে খেলার সুযোগের জন্যই আমি ওভাবে পালিয়ে ছিলাম।“

তারপর মোহনবাগান কড়া পাহারায় শ্যামকে কলকাতায় নিয়ে আসে। যেদিন সই করতে গেলেন হাজার পাঁচেক লোক ভিড় করেছিল। শ্যামের কথায়, “তার মধ্যে ইস্টবেঙ্গলের সমর্থকরাও ছিল। তারাও দেখতে এসেছিল সত্যিই আমি চলে যাচ্ছি কিনা। তবে ওই ভিড়ের মধ্যে থেকে শঙ্কর বাবা ডেকে উঠেছিল শ্যাম শ্যাম বলে। দেখে ওর জন্য আমার খুব কষ্ট হয়েছিল। আমাদের তো নিজের বাচ্চার মত ভালবাসত! আমিও চিৎকার করে বলেছিলাম, দুঃখ কোরো না। আমি আবার ফিরে আসব।“

এই ছিল সেই রোমহর্ষক দলবদলের গল্প। তারপর পেলের সঙ্গে খেলার স্বপ্নপূরণ হয়েছিল মোহনবাগান ফুটবলারদের। তারপর দীর্ধ সাত আট বছর শ্যাম ছিলেন মোহনবাগানে। কলকাতা ময়দানে তিনি যতটা ইস্টবেঙ্গলের, ততটাই মোহনবাগানের। তারপর কলকাতারই বাসিন্দা হয়ে গিয়েছেন তিনি। সোনার সেই দিনগুলো, উত্তেজক সেই সব ঘটনা এখনও নাড়া দিয়ে যায় শ্যাম থাপাকে।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
Mohun Bagan-কে হারালেও কেন East Bengal এর বিরুদ্ধে জিততে পারল না Customs? Biswajit Bhattacharya
YouTube

Mohun Bagan-কে হারালেও কেন East Bengal এর বিরুদ্ধে জিততে পারল না Customs? Biswajit Bhattacharya

XtraTime Bangla

East Bengal 2-0 Calcutta Customs | Goal & Match Highlights | Calcutta Football League 2026
YouTube

East Bengal 2-0 Calcutta Customs | Goal & Match Highlights | Calcutta Football League 2026

XtraTime Bangla

অতীত থেকে বর্তমান ও ভবিষ্যতের তারকা ফুটবলারদের নিয়ে শহরে চাঁদের হাট! FPI এর সম্পূর্ণ অনুষ্ঠান দেখুন
YouTube

অতীত থেকে বর্তমান ও ভবিষ্যতের তারকা ফুটবলারদের নিয়ে শহরে চাঁদের হাট! FPI এর সম্পূর্ণ অনুষ্ঠান দেখুন

XtraTime Bangla

Mohun Bagan ভারতের সেরা ক্লাব! অন্য ক্লাবের প্রস্তাব থাকলেও তাই এখানেই এলাম: Lee Harry Erwin
YouTube

Mohun Bagan ভারতের সেরা ক্লাব! অন্য ক্লাবের প্রস্তাব থাকলেও তাই এখানেই এলাম: Lee Harry Erwin

XtraTime Bangla

আধুনিক ভারতীয় ক্রিকেটারদের চোখধাঁধানো জীবনযাত্রার ভিড়ে Srinath এর মেট্রো সফর সত্যিই ব্যতিক্রম
YouTube

আধুনিক ভারতীয় ক্রিকেটারদের চোখধাঁধানো জীবনযাত্রার ভিড়ে Srinath এর মেট্রো সফর সত্যিই ব্যতিক্রম

XtraTime Bangla

কলকাতায় আসার প্রশ্ন শুনে ইঙ্গিতপূর্ণ হাঁসি দিয়ে কী বুঝিয়ে দিলেন Md Sanan?
YouTube

কলকাতায় আসার প্রশ্ন শুনে ইঙ্গিতপূর্ণ হাঁসি দিয়ে কী বুঝিয়ে দিলেন Md Sanan?

XtraTime Bangla

East Bengal এর হয়ে Miguel এর বর্ষসেরা পুরস্কার জেতার সম্মান নিলেন Mohun Bagan এর Rahul Bheke
YouTube

East Bengal এর হয়ে Miguel এর বর্ষসেরা পুরস্কার জেতার সম্মান নিলেন Mohun Bagan এর Rahul Bheke

XtraTime Bangla

দেশের সেরা ক্লাবে খেলব বলেই Mumbai ছেড়ে Mohun Bagan ক্লাবে যোগ দিয়েছি: Lallianzuala Chhangte
YouTube

দেশের সেরা ক্লাবে খেলব বলেই Mumbai ছেড়ে Mohun Bagan ক্লাবে যোগ দিয়েছি: Lallianzuala Chhangte

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 30

সোমবার শহরে আসছেন মোহনবাগানের নতুন বিদেশি লি হ্যারি এরউইন

সোমবারই শহরে চলে আসছেন এরউইন। মোহনবাগান সুপার জায়ান্টের নতুন বিদেশি স্কটিশ স্ট্রাইকার সোমবার রাতে শহরে এসে মঙ্গলবার থেকেই শুরু করে দেবেন অনুশীলন।

ক্রিকেটAug 29

বেঙ্গালুরু মেট্রোয় সাধারণ যাত্রীর মত ভ্রমণ করছেন, সাধারণ জীবনযাত্রায় ফ্যানেদের হৃদয় জয় করে নিলেন জাভাগাল শ্রীনাথ

আবার জনতার হৃদয় জয় করে নিলেন জাভাগাল শ্রীনাথ। বেঙ্গালুরু মেট্রোয় ভ্রমণ করছেন তিনি, সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়ে গেল। দেশের প্রাক্তন ক্রিকেটার, আইসিসি ম্যাচ রেফারি ও কর্ণাটক ক্রিকেটের আইকনের এমন সাধারণ জীবন যাপন আবার ফ্যানেদের মন জয় করে নিল।

ফুটবলAug 29

‘একটু ঈর্ষা হচ্ছে!’ ব্রাজিলের বিরুদ্ধে খেলার সুযোগ তরুণদের, সাইডলাইন থেকে আক্ষেপ সুনীলের

‘২০ বছরের জাতীয় দলীয় কেরিয়ারে এমন সুযোগ পাইনি’—তরুণদের জন্য গর্বিত ছেত্রী, তবে মনের কোণে আক্ষেপও

ক্রিকেটAug 29

ইমরান খানের মুক্তির দাবিতে আবেগপ্রবণ জাভেদ মিয়াঁদাদ, কাঁদতে কাঁদতে বললেন—‘ওকে সঠিক যত্ন দিন, দেরি হয়ে যাওয়ার আগেই’

সাক্ষাৎকারে ইমরানের চরিত্র ও সততা নিয়ে সওয়াল করতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি মিয়াঁদাদ। তিনি বলেন, “ও একজন সৎ মানুষ। দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার মতো মানুষ ও নয়।” দীর্ঘদিন ইমরানের সঙ্গে খেলেছেন বলেই তাঁর সততা সম্পর্কে তিনি নিশ্চিত বলেও দাবি করেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক।