Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সোমবার শহরে আসছেন মোহনবাগানের নতুন বিদেশি লি হ্যারি এরউইনবেঙ্গালুরু মেট্রোয় সাধারণ যাত্রীর মত ভ্রমণ করছেন, সাধারণ জীবনযাত্রায় ফ্যানেদের হৃদয় জয় করে নিলেন জাভাগাল শ্রীনাথ‘একটু ঈর্ষা হচ্ছে!’ ব্রাজিলের বিরুদ্ধে খেলার সুযোগ তরুণদের, সাইডলাইন থেকে আক্ষেপ সুনীলেরইমরান খানের মুক্তির দাবিতে আবেগপ্রবণ জাভেদ মিয়াঁদাদ, কাঁদতে কাঁদতে বললেন—‘ওকে সঠিক যত্ন দিন, দেরি হয়ে যাওয়ার আগেই’সচিনই সেরার সেরা, কোহলির আগে বুমরা, রবিচন্দ্রন অশ্বিনের ‘অল-টাইম’ ব্র্যাকেটের কঠিন সিদ্ধান্তবিশ্বকাপ জিতিয়েও নেতৃত্ব হারানো, দল থেকে বাদ, এতদিন পর মুখ খুললেন সূর্যকুমার যাদব  চোটে থামল নীরজ চোপড়ার মরশুম, এশিয়ান গেমস ও ডায়মন্ড লিগ ফাইনাল থেকে ছিটকে গেলেনফের বিতর্কে দ্য ওভালের গ্রাউন্ডসম্যান লি ফোর্টিস, এবার নিশানায় ECB কর্মীসাব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ফরম্যাটে বদল আনছে ফেডারেশন ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধে নামার অপেক্ষায় অনোয়ার, ‘সব ভারতীয়কে গর্বিত করতে নিজেদের সেরাটা দেব’সোমবার শহরে আসছেন মোহনবাগানের নতুন বিদেশি লি হ্যারি এরউইনবেঙ্গালুরু মেট্রোয় সাধারণ যাত্রীর মত ভ্রমণ করছেন, সাধারণ জীবনযাত্রায় ফ্যানেদের হৃদয় জয় করে নিলেন জাভাগাল শ্রীনাথ‘একটু ঈর্ষা হচ্ছে!’ ব্রাজিলের বিরুদ্ধে খেলার সুযোগ তরুণদের, সাইডলাইন থেকে আক্ষেপ সুনীলেরইমরান খানের মুক্তির দাবিতে আবেগপ্রবণ জাভেদ মিয়াঁদাদ, কাঁদতে কাঁদতে বললেন—‘ওকে সঠিক যত্ন দিন, দেরি হয়ে যাওয়ার আগেই’সচিনই সেরার সেরা, কোহলির আগে বুমরা, রবিচন্দ্রন অশ্বিনের ‘অল-টাইম’ ব্র্যাকেটের কঠিন সিদ্ধান্তবিশ্বকাপ জিতিয়েও নেতৃত্ব হারানো, দল থেকে বাদ, এতদিন পর মুখ খুললেন সূর্যকুমার যাদব  চোটে থামল নীরজ চোপড়ার মরশুম, এশিয়ান গেমস ও ডায়মন্ড লিগ ফাইনাল থেকে ছিটকে গেলেনফের বিতর্কে দ্য ওভালের গ্রাউন্ডসম্যান লি ফোর্টিস, এবার নিশানায় ECB কর্মীসাব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ফরম্যাটে বদল আনছে ফেডারেশন ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধে নামার অপেক্ষায় অনোয়ার, ‘সব ভারতীয়কে গর্বিত করতে নিজেদের সেরাটা দেব’

ফুটবলার রূপক চৌধুরীর জীবনের সেই অজানা গল্প

লিখেছেন Adminপ্রকাশিত Jun 10, 2026, 8:20 PM
ShareWhatsAppFacebookX
ফুটবলার রূপক চৌধুরীর জীবনের সেই অজানা গল্প

রূপক চৌধুরী – নামটা ময়দানে অপরিচিত নয়। ছোট দলে যেমন চুটিয়ে খেলেছেন, তেমনি বড় দলের জার্সিও গায়ে উঠেছে। তবে তি্নি ছিলেন একটু অন্যরকম ফুটবলার। কেন অন্যরকম? আসলে মাঠে আচরণ, বাইরে ব্যবহার, জীবনযাত্রা, ভাবমূর্তিতে অন্যদের চেয়ে আলাদা করে চেনা যেত রূপক চৌধুরীকে। মাঠে খারাপ আচরণ? গণ্ডগোল? নৈব নৈব চ। এর পিছনে অবশ্য একটা মনে রাখার মত গল্প আছে।

বারুইপুর লিগ থেকে উঠে এসেছিলেন হরিনাভির রূপক। শোনা যায়, তখন ওই লিগে রুপক ছিলেন অনেক বড় আকর্ষণ। তাঁর খেলা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন। তাঁর জন্যই ৫০০ – ১০০০ দর্শক বেশি হত তাঁদের ম্যাচে। সেই সময়েই ঘটেছিল ঘটনাটা।

WhatsApp Image 2026-06-08 at 9.53.54 PM (1).jpeg

শুরুর দিকে রূপকও ছিলেন আর পাঁচ জনের মতই। বডি কনট্যাক্ট গেমে কখনও কখনও তাঁরও মাথা গরম হত। সেই রকমই একটি ম্যাচে তিনি দুটি গোল করেছিলেন। তারপর তাঁর একটি ন্যায্য গোল বাতিল করেন রেফারি। তখনই মাথা গরম করে রেফারির সঙ্গে তর্ক জুড়ে দেন। বলেন কিছু কটু কথা। রূপকের নিজের কথায়, ম্যাচ শেষে এক বয়স্ক ভদ্রলোক তাঁকে ডেকে খেলার জন্য প্রশংসা করার পরই বলেন, “আমরা তোমার খেলা দেখার জন্য বহু দূর থেকে ছুটে আসি। তোমার মাথা গরম দেখার জন্য নয় বা তোমার খারাপ কথা শোনার জন্য নয়। খারাপ কথা বলে তুমি কি রেফারির সিদ্ধান্ত বদলাতে পারলে?” রূপক জানালেন, এই ঘটনাই তাঁকে ভীষণভাবে নাড়িয়ে দিয়ে যায়। তারপরই নাকি তিনি নিজেকে বদলাতে শুরু করেন। এটা অবশ্য একদিনে হয়নি। তবে তারপরই ক্রমশ নিজেকে অন্যরকমভাবে গড়ে তোলেন, জানালেন রূপক।

সেই রূপক ওই ঘটনার পর খেলার পাশাপাশি নিজের আচরণ, ভাবমূর্তিকে এমন উচ্চতায় নিয়ে যান, যে বারুইপুর বা তার আশেপাশের অঞ্চলে সত্যিকারের হিরো হয়ে ওঠেন। হিরো হয়ত ছিলেন, তারপর অনুকরণীয় চরিত্র হয়ে উঠলেন। রূপকের তৃপ্তি, “হয়ত এজন্যই আজও মানুষ আমাকে এত ভালবাসে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী আছে। আমি বিশ্বাস করি তুমি যাই কর, জীবন দর্শনটা ঠিক থাকা খুব জরুরি। সংযমী হতে হয়। শৃঙ্খলা থাকতে হয়।“ সে কারণেই নইমুদ্দিনের শৃঙ্খলা তাঁকে আলাদাভাবে টানত। একটা উদাহরণও দিলেন, সুনীল গাভাসকর তাঁর লেখা বইয়ে আইডল হিসাবে রথী মহারথীদের পাশে রেখেছিলেন পদ্মকর শিভলকর ও রাজিন্দর গোয়েলকে। রূপকের প্রশ্ন, “ওই দুজন মহাতারকা না হলেও তাঁদের মধ্যে এমন কী ছিল, যা গাভাসকর মনে করেছিলেন?” এই মন্তব্যের মধ্যেই যেন নিজেকে ধরা দিলেন রূপক চৌধুরী।

এমন কী এখনও ভাল কাজের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছেন। বন্ধু, খেলোয়াড় বন্ধুদের সহযোগিতায় ও নিজের সামর্থ্যে তিনটি এনজিও চালাচ্ছেন। ২৪০ জন অনাথ ছেলে মেয়ের দায়িত্ব তুলে নিয়েছেন। আজকের প্রজন্মের ফুটবলারদের কাছে তাঁর অনুরোধ, “খেপের মাঠে যেও না। প্রলোভোন থেকে দূরে থাকো।“ তারপরই অবশ্য বললেন, “হয়ত ওদেরও যুক্তি আছে। বলবে আপনাদের সময়ে খেলে চাকরি ছিল। এখন সংসার চালানোর জন্য খেপের মাঠে এত বেশি যেতে হচ্ছে। সত্যিই আক্ষেপ করা ছাড়া উপায় কী?” তবে এখন সেভাবে বাঙালি ফুটবলার উঠে না আসার জন্য তিনি ফুটবলারদের দায়ি করতে চান না বরং তাঁ প্রশ্ন, বড় ক্লাব তো বটেই, ছোট ক্লাবেও কেন এখন এত বেশি ভিন রাজ্যের ফুটবলারদের গুরুত্ব দেওয়া হচ্ছে? কেন বাঙালি ফুটবলারদের থেকে মুখ ফিরিয়ে থাকছেন বেশিরভাগ কোচই?

সব শেষে রূপক জানিয়ে দিলেন, ফুটবল খেলে যেটুকু পেয়েছেন, তাতেই তিনি খুশি। কারও বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই। এখনও যে মানুষ তাঁকে চিনতে পারে, এখনও যে এসে বলে, বড় দলে প্রতিষ্ঠিত অনেক ফুটবলারের চেয়েই তিনি অনেক ভাল ফুটবলার ছিলেন – এটাই তাঁর প্রাপ্তি। হয়ত এটাই তাঁর সান্ত্বনা। তিনি কি অভিমানী? না, অভিমান থাকলেও তা একবারের জন্যও বোঝা গেল না। আসলে ওই যে, ফুটবলার রূপক চৌধুরী মানুষ হিসাবেও যে আলাদা। অন্যরকম। অনুকরণীয়।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
Mohun Bagan-কে হারালেও কেন East Bengal এর বিরুদ্ধে জিততে পারল না Customs? Biswajit Bhattacharya
YouTube

Mohun Bagan-কে হারালেও কেন East Bengal এর বিরুদ্ধে জিততে পারল না Customs? Biswajit Bhattacharya

XtraTime Bangla

East Bengal 2-0 Calcutta Customs | Goal & Match Highlights | Calcutta Football League 2026
YouTube

East Bengal 2-0 Calcutta Customs | Goal & Match Highlights | Calcutta Football League 2026

XtraTime Bangla

অতীত থেকে বর্তমান ও ভবিষ্যতের তারকা ফুটবলারদের নিয়ে শহরে চাঁদের হাট! FPI এর সম্পূর্ণ অনুষ্ঠান দেখুন
YouTube

অতীত থেকে বর্তমান ও ভবিষ্যতের তারকা ফুটবলারদের নিয়ে শহরে চাঁদের হাট! FPI এর সম্পূর্ণ অনুষ্ঠান দেখুন

XtraTime Bangla

Mohun Bagan ভারতের সেরা ক্লাব! অন্য ক্লাবের প্রস্তাব থাকলেও তাই এখানেই এলাম: Lee Harry Erwin
YouTube

Mohun Bagan ভারতের সেরা ক্লাব! অন্য ক্লাবের প্রস্তাব থাকলেও তাই এখানেই এলাম: Lee Harry Erwin

XtraTime Bangla

আধুনিক ভারতীয় ক্রিকেটারদের চোখধাঁধানো জীবনযাত্রার ভিড়ে Srinath এর মেট্রো সফর সত্যিই ব্যতিক্রম
YouTube

আধুনিক ভারতীয় ক্রিকেটারদের চোখধাঁধানো জীবনযাত্রার ভিড়ে Srinath এর মেট্রো সফর সত্যিই ব্যতিক্রম

XtraTime Bangla

কলকাতায় আসার প্রশ্ন শুনে ইঙ্গিতপূর্ণ হাঁসি দিয়ে কী বুঝিয়ে দিলেন Md Sanan?
YouTube

কলকাতায় আসার প্রশ্ন শুনে ইঙ্গিতপূর্ণ হাঁসি দিয়ে কী বুঝিয়ে দিলেন Md Sanan?

XtraTime Bangla

East Bengal এর হয়ে Miguel এর বর্ষসেরা পুরস্কার জেতার সম্মান নিলেন Mohun Bagan এর Rahul Bheke
YouTube

East Bengal এর হয়ে Miguel এর বর্ষসেরা পুরস্কার জেতার সম্মান নিলেন Mohun Bagan এর Rahul Bheke

XtraTime Bangla

দেশের সেরা ক্লাবে খেলব বলেই Mumbai ছেড়ে Mohun Bagan ক্লাবে যোগ দিয়েছি: Lallianzuala Chhangte
YouTube

দেশের সেরা ক্লাবে খেলব বলেই Mumbai ছেড়ে Mohun Bagan ক্লাবে যোগ দিয়েছি: Lallianzuala Chhangte

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 30

সোমবার শহরে আসছেন মোহনবাগানের নতুন বিদেশি লি হ্যারি এরউইন

সোমবারই শহরে চলে আসছেন এরউইন। মোহনবাগান সুপার জায়ান্টের নতুন বিদেশি স্কটিশ স্ট্রাইকার সোমবার রাতে শহরে এসে মঙ্গলবার থেকেই শুরু করে দেবেন অনুশীলন।

ক্রিকেটAug 29

বেঙ্গালুরু মেট্রোয় সাধারণ যাত্রীর মত ভ্রমণ করছেন, সাধারণ জীবনযাত্রায় ফ্যানেদের হৃদয় জয় করে নিলেন জাভাগাল শ্রীনাথ

আবার জনতার হৃদয় জয় করে নিলেন জাভাগাল শ্রীনাথ। বেঙ্গালুরু মেট্রোয় ভ্রমণ করছেন তিনি, সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়ে গেল। দেশের প্রাক্তন ক্রিকেটার, আইসিসি ম্যাচ রেফারি ও কর্ণাটক ক্রিকেটের আইকনের এমন সাধারণ জীবন যাপন আবার ফ্যানেদের মন জয় করে নিল।

ফুটবলAug 29

‘একটু ঈর্ষা হচ্ছে!’ ব্রাজিলের বিরুদ্ধে খেলার সুযোগ তরুণদের, সাইডলাইন থেকে আক্ষেপ সুনীলের

‘২০ বছরের জাতীয় দলীয় কেরিয়ারে এমন সুযোগ পাইনি’—তরুণদের জন্য গর্বিত ছেত্রী, তবে মনের কোণে আক্ষেপও

ক্রিকেটAug 29

ইমরান খানের মুক্তির দাবিতে আবেগপ্রবণ জাভেদ মিয়াঁদাদ, কাঁদতে কাঁদতে বললেন—‘ওকে সঠিক যত্ন দিন, দেরি হয়ে যাওয়ার আগেই’

সাক্ষাৎকারে ইমরানের চরিত্র ও সততা নিয়ে সওয়াল করতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি মিয়াঁদাদ। তিনি বলেন, “ও একজন সৎ মানুষ। দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার মতো মানুষ ও নয়।” দীর্ঘদিন ইমরানের সঙ্গে খেলেছেন বলেই তাঁর সততা সম্পর্কে তিনি নিশ্চিত বলেও দাবি করেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক।