শুধু জুড বেলিংহ্যাম নন, সেমিফাইনালে খেলার সুযোগ হারাতে পারেন এক ঝাঁক ফুটবলার
মাথার ওপর খাঁড়া ঝুলছে। আর একটা ভুল মানেই সেমিফাইনালে খেলার সুযোগ হারানো। ঠিক এই রকম পরিস্থিতিতেই দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন দলের মোট ১৭ জন ফুটবলার। বিপদ সবচেয়ে বেশি ইংল্যান্ড ও মরক্কোর।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
মাথার ওপর খাঁড়া ঝুলছে। আর একটা ভুল মানেই সেমিফাইনালে খেলার সুযোগ হারানো। ঠিক এই রকম পরিস্থিতিতেই দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন দলের মোট ১৭ জন ফুটবলার। বিপদ সবচেয়ে বেশি ইংল্যান্ড ও মরক্কোর।
ব্যাপারটা হল এই ১৭ জন ফুটবলারের কেউ কোয়ার্টার ফাইনালে আর একটি হলুদ কার্ড দেখলেই সেমিফাইনালে খেলার সুযোগ হারাবেন। প্রথমে গ্রুপ পর্বের হলুদ কার্ডের হিসাব মুছে ফেলা হয়েছিল। পরবর্তী রিসেট কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। এই পর্বেই বিপদসীমার মধ্যে রেয়েছেন এই ১৭ জন ফুটবলার। ইংল্যান্ড শিবিরে অস্বস্তি আছে তারকা ফুটবলার জুড বেলিংহ্যামকে নিয়ে। তবে শুধু তিনিই নন, দেখে নিন আরও যাঁরা রয়েছেন এই পরিস্তিতিতে।
ইংল্যান্ড
---
জুড বেলিংহ্যাম, ডেকলান রাইস, মার্ক গেহি, নিকো ও রাইলি
----------------------
মরক্কো
--
আসরাফ হাকিমি, ইসা দিয়োপ, রেদুয়ান হালহাল, বিলাল এল খান্নুস
----------------------
সুইৎজারল্যান্ড
---
গ্লানিত জাকা, ডেনিস জাকারিয়া, মিরো মুহেমিম
---------------------------------
ফ্রান্স
----
মাইকেল ওলিজে, মানু কোনো
-------------------------------------
আর্জেন্টিনা
--
গনসালো মন্তিয়েল
-------------------------------------- স্পেন
-
ফেরান তোরেস
------------------------------
নরওয়ে
--
অ্যানেতোনিও নুসা
-----------------------------------
বেলজিয়াম
--
ব্র্যান্ডন মেখেল
--------------------
এই কারণে কোয়ার্টার ফাইনালে খুবই সতর্ক থাকতে হবে এই ফুটবলারদের। আর এর ফলে চাপ থাকবে দলের ওপর। বিশেষ করে ইংল্যান্ড ও মরক্কোর চারজন করে ফুটবলার এই পরিস্থিতিতে থাকায় তাদের চাপটা একটু বেশিই। সবচেয়ে বড় কথা এই তালিকায় রয়েছেন এই দুই দলের দুই তারকা ফুটবলার বেলিংহ্যাম ও হাকিমি।
