Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
শুক্রবার রাতে লা রোজা বনাম রেড ডেভিলস, তাল ঠুকছে বেলজিয়াম, সেমিফাইনাল দেখছে স্পেন হালান্ড – বেলিংহ্যাম দ্বৈরথের আগে ফিরে আসছে ৪৫ বছর আগের অন্য ইতিহাস১৪২ বছরের অপেক্ষার অবসান, লর্ডসে প্রথমবার মহিলাদের টেস্ট ম্যাচ ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতায় চাপ বাড়ছে ইনফান্তিনোর ওপর, রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ আসতে চলেছে ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধেমরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন রেফারি প্যানেল নিয়ে ভাবছেনই না দিদিয়ের দেশঁ আমরা বিশ্বকাপ জিততে পারি, ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের আগে ঘুরেফিরে আসছে মরক্কো কোচের কথাটাফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার! নজিরবিহীন সিদ্ধান্তে নতুন বিতর্ক শুভ জন্মদিন ক্যাপ্টেন৫৪ তম জন্মদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের, মেসিতে মুগ্ধ, ভারত ঘুরে দাড়াবে, আশাবাদি মহারাজটাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ইতিহাস, ১৯৫৮ সালের পর কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ড শুক্রবার রাতে লা রোজা বনাম রেড ডেভিলস, তাল ঠুকছে বেলজিয়াম, সেমিফাইনাল দেখছে স্পেন হালান্ড – বেলিংহ্যাম দ্বৈরথের আগে ফিরে আসছে ৪৫ বছর আগের অন্য ইতিহাস১৪২ বছরের অপেক্ষার অবসান, লর্ডসে প্রথমবার মহিলাদের টেস্ট ম্যাচ ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতায় চাপ বাড়ছে ইনফান্তিনোর ওপর, রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ আসতে চলেছে ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধেমরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন রেফারি প্যানেল নিয়ে ভাবছেনই না দিদিয়ের দেশঁ আমরা বিশ্বকাপ জিততে পারি, ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের আগে ঘুরেফিরে আসছে মরক্কো কোচের কথাটাফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার! নজিরবিহীন সিদ্ধান্তে নতুন বিতর্ক শুভ জন্মদিন ক্যাপ্টেন৫৪ তম জন্মদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের, মেসিতে মুগ্ধ, ভারত ঘুরে দাড়াবে, আশাবাদি মহারাজটাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ইতিহাস, ১৯৫৮ সালের পর কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ড

শুক্রবার রাতে লা রোজা বনাম রেড ডেভিলস, তাল ঠুকছে বেলজিয়াম, সেমিফাইনাল দেখছে স্পেন

বিশ্বকাপ কোয়ার্টার ফইনালে বেলজিয়ামের সামনে স্পেন। দুই দেশ শেষবার মুখোমুখি হয়েছিল ১০ বছর আগে। বিশ্বকাপে এর আগে তিনবার মুখে্ামুখি হয়েছে। পরিসংখ্যান অবশ্যই স্প্যানিশদের পক্ষে। শুক্রবার কি সেই রেকর্ডকে আরও কিছুটা মজবুত করে নিতে পারবে ফুয়ন্তের দল?

লিখেছেন Adminপ্রকাশিত Jul 9, 2026, 7:21 PM
ShareWhatsAppFacebookX
 শুক্রবার রাতে লা রোজা বনাম রেড ডেভিলস, তাল ঠুকছে বেলজিয়াম, সেমিফাইনাল দেখছে স্পেন

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

 শুক্রবার রাতে দুই ইউরোপীয় মহাশক্তির মহারণ। বিশ্বকাপ কোয়ার্টার ফইনালে বেলজিয়ামের সামনে স্পেন। দুই দেশ শেষবার মুখোমুখি হয়েছিল ১০ বছর আগে। বিশ্বকাপে এর আগে তিনবার মুখে্ামুখি হয়েছে। পরিসংখ্যান অবশ্যই স্প্যানিশদের পক্ষে। শুক্রবার কি সেই রেকর্ডকে আরও কিছুটা মজবুত করে নিতে পারবে ফুয়ন্তের দল?

এখনও পর্যন্ত ছন্দ, পারফরম্যান্স ও পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে আছে স্পেন। শেষ আটে উঠে এসেছে যারা, তাদের মধ্যে স্পেনই একমাত্র দল যারা এখনও কোনও গোল খায়নি। এক্ষেত্রে বলতেই হবে রড্রির কথা। স্পেনের দূর্গ অক্ষত থাকার জন্য ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে তাঁর অবদান অনেকটাই। পর্তুগালের বিরুদ্ধে বড় ম্যাচে তিনিই ম্যান অফ দ্য ম্যাচের পুরষ্কারটা আদায় করে নিয়েছিলেন। তবে শুধু রে্ানাল্ডোদের বিরুদ্ধেই নয়, গোটা টুর্নামেন্টেই তিনি দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরেছেন। এসিএল ইনজুরির জন্য প্রায় এক বছর তাঁকে মাঠের বাইরে থাকতে হয়েছিল। তারপর ক্লাব ও দেশের হয়ে প্রবলভাবে ফিরে এসেছেন। বেলজিয়ামের গতিময় আক্রমণ থামাতেও তিনিই প্রথম পাঁচিলটা তুলবেন।

মাঝমাঠের আর এক কান্ডারি ড্যানি ওলমোই মূলত খেলাটা তৈরি করছেন। মাঝমাঠ থেকে আক্রমণভাগকে খেলানোর চেষ্টা করছেন। তিনি যদি আগুন ছোটাতে থাকেন, তাহলে বেলজিয়ামের কাজটা খুবই কঠিন হেয় যাবে। সঙ্গে এবার খুব ভাল গোলের মধ্যে আছেন ওয়েরজাবল। আর তিনি তো আছেনই – লামিনে ইয়ামল। একাই বেলজিয়ামের ২-৩ জন ডিফেন্ডারকে ব্যস্ত রাখবেন। সেই সুযোগটা কি নিতে পারবেন সতীর্থরা?

অন্যদিকে বেলজিয়াম এবার গ্রুপ পর্বে খুব একটা ভাল ছন্দে ছিল না। তারপর সেনেগালের সঙ্গে শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ম্যাচ জিতেছে। তবে আমেরিকাকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর যেমন আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছে, তেমনি ফিরেছে ছন্দেও। যা মাথাব্যথার কারণ হতে পারে স্পেনের। আক্রমণভাগে চার্লস ডি কেটেলারের ফর্মে ফেরাটাও একটা ইতিবাচক দিক। তাই ডি ব্রুইনারাও কিন্তু তাল ঠুকছেন। সব মিলিয়ে লা রোজা বনাম রেড ডেভিলস ম্যাচে কিন্তু উত্তেজনার মশলা ভীষণভাবেই মজুদ।

 

 

🔥 এখন ট্রেন্ডিং

বিশ্বকাপের খবরJul 9

শুক্রবার রাতে লা রোজা বনাম রেড ডেভিলস, তাল ঠুকছে বেলজিয়াম, সেমিফাইনাল দেখছে স্পেন

বিশ্বকাপ কোয়ার্টার ফইনালে বেলজিয়ামের সামনে স্পেন। দুই দেশ শেষবার মুখোমুখি হয়েছিল ১০ বছর আগে। বিশ্বকাপে এর আগে তিনবার মুখে্ামুখি হয়েছে। পরিসংখ্যান অবশ্যই স্প্যানিশদের পক্ষে। শুক্রবার কি সেই রেকর্ডকে আরও কিছুটা মজবুত করে নিতে পারবে ফুয়ন্তের দল?

বিশ্বকাপের খবরJul 9

হালান্ড – বেলিংহ্যাম দ্বৈরথের আগে ফিরে আসছে ৪৫ বছর আগের অন্য ইতিহাস

ফুটবল ম্যাচ ইতিহাসে জায়গা পেয়ে যায় অনেক কারণে। কোনও ঐতিহাসিক জয়, ঐতিহাসিক গোল বা কারও দুরন্ত পারফরম্যান্সের জন্য। কিন্তু ৪৫ বছর আগের ইংল্যান্ড বনাম নরওয়ে ম্যাচ ইতিহাসে জায়গা করে নিয়েছে একজন ধারাভাষ্যকারের জন্য, যাঁর নাম ওই বিয়র্গে লিলিয়েন।

ক্রিকেটJul 9

১৪২ বছরের অপেক্ষার অবসান, লর্ডসে প্রথমবার মহিলাদের টেস্ট ম্যাচ

আবার ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চলেছে হোম অফ ক্রিকেট। আগামী শুক্রবার, ১০ জুলাই প্রথমবার মহিলাদের টেস্ট ম্যাচ আয়োজন করবে ক্রিকেটের ঐতিহ্যবাহী লর্ডস। চার দিনের এই ঐতিহাসিক টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারতের মহিলা ক্রিকেট দল।

বিশ্বকাপের খবরJul 9

ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতায় চাপ বাড়ছে ইনফান্তিনোর ওপর, রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ আসতে চলেছে ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে

বিশ্বকাপের আসরে ফিফা প্রেসি়ডেন্ট ইনফান্তিনোর ভূমিকায় ক্ষোভ জমছে। প্রতিবাদ হচ্ছে। এবার আইওসিতে অভিযোগ জানাতে চলেছে মানবাধিকার সংগঠন FairSquare। ইনফান্তিনো আইওসি-রও সদস্য। সে কারণেই সেখানে অভিযোগ জমা পড়তে চলেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার সরাসরি সমর্থন জানিয়ে রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন।