তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল সুইডেন, উজ্জ্বল ইসাক-গিওকেরেস
বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এফ’-এ দুর্দান্ত শুরু করল সুইডেন। তিউনিসিয়ার বিপক্ষে একতরফা ম্যাচে ৫-১ গোলের বড় জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে গ্রাহাম পটারের দল। জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দলের দুই তারকা ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক ও ভিক্টর গিওকেরেস।

বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এফ’-এ দুর্দান্ত শুরু করল সুইডেন। তিউনিসিয়ার বিপক্ষে একতরফা ম্যাচে ৫-১ গোলের বড় জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে গ্রাহাম পটারের দল। জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দলের দুই তারকা ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক ও ভিক্টর গিওকেরেস।
ম্যাচের শুরুতেই সুইডেনকে এগিয়ে দেন ইয়াসিন আয়ারি। দূরপাল্লার অসাধারণ শটে জাল খুঁজে নেন ব্রাইটন মিডফিল্ডার। তবে বাবার জন্মভূমি এবং যে দেশকে তিনি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারতেন, সেই তিউনিসিয়ার বিপক্ষে গোল করায় সেলিব্রেশনটা ছিল সংযত।
প্রথমার্ধের শেষদিকে সুইডেনের হয়ে ব্যবধান বাড়ান আলেকজান্ডার ইসাক। ৪০ মিনিটে ভিক্টর গিওকেরেসের পাস পেয়ে মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় এগিয়ে যান তিনি। এরপর ডান পায়ের নিখুঁত শটে বল জড়িয়ে দেন ।
তবে বিরতির ঠিক আগে তিউনিসিয়াকে ম্যাচে ফেরানোর আশা জাগান ওমর রেকিন। ৪৩ মিনিটে হেড থেকে গোল করে ব্যবধান কমান তিনি।
দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সুইডেন। ৫৯ মিনিটে আলেকজান্ডার ইসাকের অ্যাসিস্ট থেকে চমৎকার ফিনিশে গোল করেন ভিক্টর গিওকেরেস
এরপর ৮৪ মিনিটে মাঠে নেমেই মাত্র ১৮ সেকেন্ডের মধ্যে গোল করে ব্যবধান ৪-১ করেন বদলি খেলোয়াড় মাতিয়াস স্ভানবার্গ। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়। রিপ্লেতে দেখা যায়, ইসাকের সামান্য স্পর্শের কারণে স্ভানবার্গ অনসাইড অবস্থানে ফিরে এসেছিলেন।
ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন ইয়াসিন আয়ারি। তার আরেকটি দূরপাল্লার শট তিউনিসিয়ার গোলরক্ষককে পরাস্ত করে ম্যাচে সুইডেনের আধিপত্যকে আরও শক্তপোক্ত করেন।
এই জয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে উঠে এসেছে সুইডেন। একই গ্রুপের অন্য ম্যাচে জাপান ও নেদারল্যান্ডস ড্র করায় সুইডিশদের অবস্থান আরও শক্তিশালী হল।
আলেকজান্ডার ইসাক শুধু একটি গোলই করেননি, পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন। অন্যদিকে ভিক্টর গিওকেরেস এক গোল ও এক অ্যাসিস্ট করে সুইডেনের আক্রমণভাগকে নেতৃত্ব দিয়েছেন।








