Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
হার্দিক পাণ্ডিয়ার বিকল্প? বেঙ্গালুরু থেকে ক্রাইস্টচার্চ - ম্যাচের পর ম্যাচ নিজেকে প্রমাণ করছেন নমন ধির◆ফুটবলারদের ফর্মের শীর্ষে রাখাই কোচের কাজ, জানিয়ে দিলেন হাবাস◆ম্যাচ শেষে রীতিমত বোমা ফাটালেন আন্তোনিও লোপেজ হাবাস◆ইন্টার কাশিকে নিয়ে ছেলেখেলা করে পাঁচ গোল ইস্টবেঙ্গলের◆ঈশানের চোটে বদলাতে পারে ভারতের ওপেনিং জুটি, প্রথম একাদশে সুযোগের সম্ভাবনা বৈভবের!◆এশিয়ান প্যারা গেমসে রবির হ্যাটট্রিক, একদিনে চার পদক: সাঁতারে ভারতের ১০, তবু অধরা সোনা◆সঞ্জু, শ্রেয়স ও নমনের ব্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে জয় পেল ভারত◆রুটের মুকুটে নয়া পালক! প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে এক দিনের ক্রিকেটে ৮০০০ রান◆পাঁচ বোলারই দিলেন ৪০ বা তার বেশি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার রেকর্ড ভারতের বোলিং ইউনিটের◆প্রথম বলেই ছক্কা মোট সাতবার, বিশ্বরেকর্ড করলেন অভিষেক শর্মা◆হার্দিক পাণ্ডিয়ার বিকল্প? বেঙ্গালুরু থেকে ক্রাইস্টচার্চ - ম্যাচের পর ম্যাচ নিজেকে প্রমাণ করছেন নমন ধির◆ফুটবলারদের ফর্মের শীর্ষে রাখাই কোচের কাজ, জানিয়ে দিলেন হাবাস◆ম্যাচ শেষে রীতিমত বোমা ফাটালেন আন্তোনিও লোপেজ হাবাস◆ইন্টার কাশিকে নিয়ে ছেলেখেলা করে পাঁচ গোল ইস্টবেঙ্গলের◆ঈশানের চোটে বদলাতে পারে ভারতের ওপেনিং জুটি, প্রথম একাদশে সুযোগের সম্ভাবনা বৈভবের!◆এশিয়ান প্যারা গেমসে রবির হ্যাটট্রিক, একদিনে চার পদক: সাঁতারে ভারতের ১০, তবু অধরা সোনা◆সঞ্জু, শ্রেয়স ও নমনের ব্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে জয় পেল ভারত◆রুটের মুকুটে নয়া পালক! প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে এক দিনের ক্রিকেটে ৮০০০ রান◆পাঁচ বোলারই দিলেন ৪০ বা তার বেশি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার রেকর্ড ভারতের বোলিং ইউনিটের◆প্রথম বলেই ছক্কা মোট সাতবার, বিশ্বরেকর্ড করলেন অভিষেক শর্মা◆

মেসির উত্তরসূরি রোমেরো! আর্জেন্টিনার নতুন অধিনায়ক ‘কুটি’

অন্যদিকে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেও আসন্ন প্রীতি ম্যাচগুলির জন্য আর্জেন্টিনার দলে রাখা হয়েছে মেসিকে। ঘরের মাঠে সমর্থকদের সামনে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরিকল্পনা রয়েছে দলের। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিরুদ্ধে ম্যাচটিই মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে বলে আশা করা হচ্ছে। মেসিকে প্রাপ্য সম্মান দিয়ে বিদায় জানানোই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন স্কালোনি।

লিখেছেন Admin•প্রকাশিত Sep 25, 2026, 6:23 PM
ShareWhatsAppFacebookX
মেসির উত্তরসূরি রোমেরো! আর্জেন্টিনার নতুন অধিনায়ক ‘কুটি’

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল জীবনের শেষ অধ্যায় ক্রমশ এগিয়ে আসছে। আর সেই সঙ্গে আর্জেন্টিনা ফুটবলে শুরু হতে চলেছে নতুন এক যুগ। মেসির পর এবার আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নেতৃত্বের দায়িত্ব পেতে চলেছেন ক্রিস্তিয়ান রোমেরো। ২৮ বছর বয়সি এই রক্ষণভাগের ফুটবলার দীর্ঘদিন ধরেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এবার তাঁর কাঁধেই উঠতে চলেছে অধিনায়কের আর্মব্যান্ড।

গত ২৪ সেপ্টেম্বর আর্জেন্টিনা ফুটবল সংস্থার প্রশিক্ষণকেন্দ্রে সাংবাদিক সম্মেলনে দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি রোমেরোর অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “অধিনায়ক হবে কুটি।” উল্লেখ্য, রোমেরো ‘কুটি’ নামেই বেশি পরিচিত। ফলে মেসির পর আর্জেন্টিনার নেতৃত্বের দায়িত্ব যে তাঁর হাতেই যাচ্ছে, তা কার্যত নিশ্চিত হয়ে যায়।

স্কালোনি জানান, অধিনায়কত্বের দৌড়ে মেসি ও নিকোলাস ওতামেন্দির পরেই ছিলেন রোমেরো। পাশাপাশি এমিলিয়ানো মার্তিনেস, রদ্রিগো দে পল এবং লাউতারো মার্তিনেসের মতো ফুটবলারদেরও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে সব দিক বিবেচনা করেই রোমেরোকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানান আর্জেন্টিনার কোচ।

এর আগে আর্জেন্টিনার অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও রয়েছে রোমেরোর। ২০২৫ সালে চিলির বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে প্রথমবার দলের নেতৃত্ব দেন তিনি। সেই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এরপর ২০২৫ সালের অক্টোবরে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচেও অধিনায়কের দায়িত্ব সামলান তিনি। ২০২৬ বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয় পাওয়া ম্যাচেও আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছিলেন রোমেরো।

অন্যদিকে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেও আসন্ন প্রীতি ম্যাচগুলির জন্য আর্জেন্টিনার দলে রাখা হয়েছে মেসিকে। ঘরের মাঠে সমর্থকদের সামনে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরিকল্পনা রয়েছে দলের। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিরুদ্ধে ম্যাচটিই মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে বলে আশা করা হচ্ছে। মেসিকে প্রাপ্য সম্মান দিয়ে বিদায় জানানোই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন স্কালোনি।

স্কালোনির আর্জেন্টিনা দলে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে ফেলেছেন রোমেরো। রক্ষণভাগ সামলানোর পাশাপাশি এবার দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্বও তাঁর কাঁধে। মেসির দীর্ঘ ও গৌরবময় অধ্যায়ের অবসানের মুখে দাঁড়িয়ে আর্জেন্টিনা যখন নতুন যুগের দিকে এগোচ্ছে, তখন সেই পরিবর্তনের অন্যতম মুখ হয়ে উঠেছেন রোমেরো। অধিনায়কের আর্মব্যান্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে এক ঐতিহাসিক উত্তরাধিকার। এবার মাঠের পারফরম্যান্স ও নেতৃত্ব দিয়ে সেই উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
বিনা বেতনে এক বছর কোচিং করেছেন Lopez Habas! Inter Kashi কে ৫ গোল দিয়ে বোমা ফাটালেন বস হাবাস!
YouTube

বিনা বেতনে এক বছর কোচিং করেছেন Lopez Habas! Inter Kashi কে ৫ গোল দিয়ে বোমা ফাটালেন বস হাবাস!

XtraTime Bangla

ISL এগোচ্ছে গোলও বাড়াচ্ছে East Bengal! শেষটাও যেন এমনই হয়! বলছেন প্রাক্তনীরা
YouTube

ISL এগোচ্ছে গোলও বাড়াচ্ছে East Bengal! শেষটাও যেন এমনই হয়! বলছেন প্রাক্তনীরা

XtraTime Bangla

Live: প্রথম ম্যাচে চার গোল , দ্বিতীয় ম্যাচে পাঁচ! ইস্টবেঙ্গল উর্দ্ধমুখী!Inter Kashi 1-5 East Bengal
YouTube

Live: প্রথম ম্যাচে চার গোল , দ্বিতীয় ম্যাচে পাঁচ! ইস্টবেঙ্গল উর্দ্ধমুখী!Inter Kashi 1-5 East Bengal

XtraTime Bangla

Mohun Bagan নতুন জার্সিতে Chennaiyin FC বিরুদ্ধে মরশুমের প্রথম হোম ম্যাচ জিততে  শুরু করল প্রস্তুতি
YouTube

Mohun Bagan নতুন জার্সিতে Chennaiyin FC বিরুদ্ধে মরশুমের প্রথম হোম ম্যাচ জিততে শুরু করল প্রস্তুতি

XtraTime Bangla

East Bengal ফুটবলারদের ISL ও ACL 2 এর ঘনঘন ম্যাচের চাপ সামলে কীভাবে নিয়ন্ত্রণ করছেন Habas?
YouTube

East Bengal ফুটবলারদের ISL ও ACL 2 এর ঘনঘন ম্যাচের চাপ সামলে কীভাবে নিয়ন্ত্রণ করছেন Habas?

XtraTime Bangla

দুই বিমান সংস্থাকে পিছনে ফেলে East Bengal র ইনভেস্টর হতে এগিয়ে Haldia Petrochemical!Breaking
YouTube

দুই বিমান সংস্থাকে পিছনে ফেলে East Bengal র ইনভেস্টর হতে এগিয়ে Haldia Petrochemical!Breaking

XtraTime Bangla

Eastbengal Vs MohunBagan| ISL2026 উভয়ের খেলা দেখে কী মনে হল? কাদের হাতে উঠবে চ্যাম্পিয়নশিপ?আলোচনা
YouTube

Eastbengal Vs MohunBagan| ISL2026 উভয়ের খেলা দেখে কী মনে হল? কাদের হাতে উঠবে চ্যাম্পিয়নশিপ?আলোচনা

XtraTime Bangla

রিয়েল লাইফ Sourav ও রিলের সৌরভ-রাজকুমারের অষ্টমীতে পুজো পরিক্রমা! গেলেন Madox Square, Allen Park
YouTube

রিয়েল লাইফ Sourav ও রিলের সৌরভ-রাজকুমারের অষ্টমীতে পুজো পরিক্রমা! গেলেন Madox Square, Allen Park

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটOct 23

হার্দিক পাণ্ডিয়ার বিকল্প? বেঙ্গালুরু থেকে ক্রাইস্টচার্চ - ম্যাচের পর ম্যাচ নিজেকে প্রমাণ করছেন নমন ধির

এখনই হয়ত বলা যাচ্ছে না, তবে সম্ভাবনা প্রবল। নমন ধির যেভাবে এগোচ্ছেন, তাতে তাঁকে পরবর্তী হার্দিক পাণ্ডিয়া বলেই মনে করছেন অনেকে। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের জ্বলে উঠলেন। ভারতের রেকর্ড রান তাড়া করে জেতার পিছনে রাখলেন বড় অবদান। ধীরে ধীরে ভারতের আর একটা ফিনিশার অপসন বাড়াচ্ছেন। হার্দিক পাণ্ডিয়ার বিকল্প হয়ে ওঠার প্রতিশ্রুতি জাগাচ্ছেন।

ফুটবলOct 23

ফুটবলারদের ফর্মের শীর্ষে রাখাই কোচের কাজ, জানিয়ে দিলেন হাবাস

আইএসএলে তাদের দ্বিতীয় ম্যাচে ইন্টার কাশিকে ৫-১ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। তবে এটাও ঠিক যে আরও বড় ব্যাবধানে জিততে পারত লালহলুদ ব্রিগেড। ম্যাচের পর তাই কোচ হাবাসের গলাতেও সেই কথা। তিনি জানান, ম্যাচের ফলে তিনি খুশি, তবে আরও গোল হতে পারত। এটা নিয়ে আক্ষেপও ঝরে পড়ল তাঁর গলায়। হাবাস জানিয়ে দেন পরের ম্যাচের আগে এটা নিয়ে তাঁদের ভাবতে হবে।

ফুটবলOct 23

ম্যাচ শেষে রীতিমত বোমা ফাটালেন আন্তোনিও লোপেজ হাবাস

ম্যাচ শেষ। তারপর সাংবাদিক সম্মেলন। সেখানেই আগুনে মেজাজে ইস্টবেঙ্গল কোচ। ইন্টার কাশিকে নিয়েই তাঁর যাবতীয় অভিযোগ। গত মরসুমে এই ইন্টার কাশিরই কোচ ছিলেন তিনি। কিন্তু সেখানে বেতন সমস্যায় জেরবার হতে হয়েছে তাঁকে। এবং তাঁর ফুটবলারদের। সেই নিয়েই বিস্ফোরণ ঘটালেন হাবাস।

ফুটবলOct 23

ইন্টার কাশিকে নিয়ে ছেলেখেলা করে পাঁচ গোল ইস্টবেঙ্গলের

খেলার ফল ৫-১। কিন্তু হতেই পারত ৮-১। একদিকে ঝলমলে, দুর্দান্ত ফর্মে থাকা লালহলুদ ব্রিগেড। অন্যদিকে বিদেশিহীন, দিশাহীন ইন্টার কাশি। এই ম্যাচের রিপোর্টই বলুন, বিশ্লেষণই বলুন, ব্যাখ্যাই বলুন , যাই বলুন, এক কথায় একেপেশে, আক্ষরিক অর্থেই ওয়ান সাইডেড গেম।