বৃহস্পতিবার মোহনবাগানের সামনে ওড়িশা, সাহাল নেই, ম্যাকলরেন সম্ভবত দলে ফিরছেন
বৃহস্পতিবার আইএসএলে ওড়িশা এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান এসজি। ওড়িশা এখনও পর্যন্ত কোনও ম্যাচ জেতেনি। তাই অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ বলেই মনে করা হচ্ছে। মোহনবাগান কি এই ম্যাচে গোলসংখ্যা বাড়িয়ে রাখার চেষ্টা করবে কোচ পানোস অবশ্য ওড়িশাকে ওভাবে দেখতে নারাজ। বিশেষ করে ওড়িশার মাঝমাঠকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তিনি। যে কোনও মূল্যে তিন পয়েন্ট পেতে চান তিনি।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

তিনি মনে করেন গ্রুপ শীর্ষে থেকে নামলে বাড়তি দায়িত্ব থাকে। একেবারে প্রথম মিনিট থেকে সতর্ক থাকতে হবে। চোটের জন্য সাহালকে হয়ত পাবেন না তবে ম্যাকলরেন সম্ভবত এই ম্যাচে খেলবেন।
তাঁর দল ভাল খেলতে পারছে না, সেটা নিয়ে সমালোচনাও হচ্ছে। সে প্রসঙ্গে পানোসের বক্তব্য, সকাল সাতটায় উঠে রাত ১২টা পর্যন্ত দলের জন্য তিনি কাজ করেন। তারপরও সমালোচনা হবে। রিয়াল মাদ্রিদও তিন মরসুম চ্যাম্পিয়ন হওয়ার পর কোচকে ছাঁটাই করেছিল, তাই তিনিও ছাঁটাই হতেই পারেন। এটাই ফুটবল।
কোচের মতই সিনিয়র ফুটবলার রাহুল ভেকেও মনে করেন অজস্র গোলের সুযোগ নষ্ট একটা সমস্যা। তাঁদের সামনে বড় চ্যালেঞ্জ, গোলের সুযোগকে কাজে লাগানো। ডিফেন্ডার হিসাবে ক্লিন শিট রাখা প্রসঙ্গে ভেকের বক্তব্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দলের জয়। তারপর গুরুত্বপূর্ণ ক্লিন শিট রাখা।