দক্ষিণ কোরিয়াকে ৮-১ গোলে উড়িয়ে এশিযান চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত, সামনে জাপান
ভারতের শিলানন্দ লাকরা ও দিলপ্রীত সিং দুটি করে গোল করেন। একটি করে গোল করেন হরমনপ্রীত সিং, সুখজিৎ সিং, অঙ্গদ বীর সিং ও বিবেক সাগর প্রসাদ। ফাইনালে জাপানের মুখোমুখি হবে ভারত। প্রথম সেমিফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে জাপান। দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে ব্রোঞ্জ জয়ের জন্য।

ছবি সৌজন্য ফেসবুক
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
গোলের উৎসব ভারতের। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৮-১ গোলে পর্যুদস্ত করে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির ফাইনালে ভারত। দুর্দান্ত আক্রমণাত্মক খেলে উড়িয়ে দিল কোরিয়ানদের। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত থেকে ট্রফির আরও কাছে পৌঁছে গেল ভারতীয় দল।
ভারতের শিলানন্দ লাকরা ও দিলপ্রীত সিং দুটি করে গোল করেন। একটি করে গোল করেন হরমনপ্রীত সিং, সুখজিৎ সিং, অঙ্গদ বীর সিং ও বিবেক সাগর প্রসাদ। ফাইনালে জাপানের মুখোমুখি হবে ভারত। প্রথম সেমিফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে জাপান। দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে ব্রোঞ্জ জয়ের জন্য।
ম্যাচের শুরুতেই শিলানন্দ লাকরার গোলে এগিয়ে যায় ভারত। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ কোরিয়া সমতা ফিরিয়ে দেয়। তবে তারপর ভারতের প্রচণ্ড আক্রমণের সামনে আর দাঁড়াতে পারল না কোরিয়ানরা।








