Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
বারানিকার ঐতিহাসিক ব্রোঞ্জ, গুলভীরের রুপো: সপ্তম দিনে ছয় পদকে উজ্জ্বল ভারত◆রায়ান উইলিয়ামসদের দেখে মুগ্ধ, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একগুচ্ছ দাওয়াই দিয়ে গেলেন পানামা কোচ ক্রিশ্চিয়ানসেন◆‘আমাদের ছেলেরা ফুটবল খেলতে জানে’,পানামা-ভারত ম্যাচ নিয়ে বড় বার্তা দিলেন শিশির ঘোষ ও গৌতম সরকার◆এই স্পিরিটটাই বড় প্রাপ্তি, ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধেও ছেলেরা উজাড় করে দেবে : খালিদ জামিল◆ঐতিহাসিক পারফরম্যান্স ব্লু টাইগার্সের, ৯৪ ধাপ এগিয়ে থাকা পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করল ভারত◆৩৫ হাজার কিলোমিটার সফর, রাফিনহা-ভিনিসিয়ুস-এন্ড্রিকদের সামনে যেন ফুটবল বিশ্বভ্রমণ◆মেসির উত্তরসূরি রোমেরো! আর্জেন্টিনার নতুন অধিনায়ক ‘কুটি’◆১৪ বছর পর, ফাইনালে মণিপুরকে পেনাল্টিতে হারিয়ে বাংলার ঘরে জুনিয়র গার্লস ট্রফি◆নেইমারের আন্তর্জাতিক অবসরের পর ব্রাজিলের দশ নম্বর জার্সি এখন রাফিনহার;শুরু নতুন অধ্যায়◆‘ফাইনালে উঠলেই সোনা’, কোচের বিশ্বাসকে সত্যি করে এশিয়ান গেমসে সুরুচির সোনালি প্রত্যাবর্তন◆বারানিকার ঐতিহাসিক ব্রোঞ্জ, গুলভীরের রুপো: সপ্তম দিনে ছয় পদকে উজ্জ্বল ভারত◆রায়ান উইলিয়ামসদের দেখে মুগ্ধ, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একগুচ্ছ দাওয়াই দিয়ে গেলেন পানামা কোচ ক্রিশ্চিয়ানসেন◆‘আমাদের ছেলেরা ফুটবল খেলতে জানে’,পানামা-ভারত ম্যাচ নিয়ে বড় বার্তা দিলেন শিশির ঘোষ ও গৌতম সরকার◆এই স্পিরিটটাই বড় প্রাপ্তি, ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধেও ছেলেরা উজাড় করে দেবে : খালিদ জামিল◆ঐতিহাসিক পারফরম্যান্স ব্লু টাইগার্সের, ৯৪ ধাপ এগিয়ে থাকা পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করল ভারত◆৩৫ হাজার কিলোমিটার সফর, রাফিনহা-ভিনিসিয়ুস-এন্ড্রিকদের সামনে যেন ফুটবল বিশ্বভ্রমণ◆মেসির উত্তরসূরি রোমেরো! আর্জেন্টিনার নতুন অধিনায়ক ‘কুটি’◆১৪ বছর পর, ফাইনালে মণিপুরকে পেনাল্টিতে হারিয়ে বাংলার ঘরে জুনিয়র গার্লস ট্রফি◆নেইমারের আন্তর্জাতিক অবসরের পর ব্রাজিলের দশ নম্বর জার্সি এখন রাফিনহার;শুরু নতুন অধ্যায়◆‘ফাইনালে উঠলেই সোনা’, কোচের বিশ্বাসকে সত্যি করে এশিয়ান গেমসে সুরুচির সোনালি প্রত্যাবর্তন◆

‘আমাদের ছেলেরা ফুটবল খেলতে জানে’,পানামা-ভারত ম্যাচ নিয়ে বড় বার্তা দিলেন শিশির ঘোষ ও গৌতম সরকার

শিশির ঘোষ বলেন, “আমাদের ছেলেরা দেখিয়ে দিয়েছে যে তারা ফুটবল খেলতে জানে।” রায়ান উইলিয়ামসের গোলকেও তিনি "ফ্যান্টাস্টিক" বলে প্রশংসা করেছেন। একইসঙ্গে দলের সামগ্রিক লড়াকু মানসিকতাকেও কৃতিত্ব দিয়েছেন তিনি।

লিখেছেন Admin•প্রকাশিত Sep 25, 2026, 11:25 PM
ShareWhatsAppFacebookX
‘আমাদের ছেলেরা ফুটবল খেলতে জানে’,পানামা-ভারত ম্যাচ নিয়ে বড় বার্তা দিলেন শিশির ঘোষ ও গৌতম সরকার

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে শুক্রবার পানামার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে ব্রাজিলের বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ভারত। প্রথমার্ধে রায়ান উইলিয়ামসের গোলে এগিয়ে গিয়েছিল ভারত। বিরতির পর সমতা ফেরায় পানামা। তবে বিশ্ব ক্রমতালিকায় ৪৪ নম্বরে থাকা দলের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করে এক পয়েন্ট তুলে নেয় ভারত।

ভারতের এই পারফরম্যান্সের প্রশংসা করেছেন বাংলার প্রাক্তন তারকা স্ট্রাইকার শিশির ঘোষ। বাংলার দুই প্রধানের হয়ে খেলা এবং ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা শিশির মনে করেন, বিশ্ব ক্রমতালিকায় দুই দলের অবস্থানের পার্থক্য থাকলেও মাঠে তার কোনও ছাপ পড়েনি।

শিশির ঘোষ বলেন, “আমাদের ছেলেরা দেখিয়ে দিয়েছে যে তারা ফুটবল খেলতে জানে।” রায়ান উইলিয়ামসের গোলকেও তিনি "ফ্যান্টাস্টিক" বলে প্রশংসা করেছেন। একইসঙ্গে দলের সামগ্রিক লড়াকু মানসিকতাকেও কৃতিত্ব দিয়েছেন তিনি।

ব্রাজিলের বিরুদ্ধেও একই মানসিকতা ধরে রাখার বার্তা দিয়েছেন শিশির। তাঁর কথায়, “কেউ বলে না, আমি হেরে যাব। আমরা লড়ব।” ম্যাচের আগে ফুটবলের ফলাফল নিশ্চিত করে বলা যায় না বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি।

ভারতের প্রাক্তন মাঝমাঠের খেলোয়াড় এবং বাংলার দুই প্রধানের প্রাক্তন অধিনায়ক গৌতম সরকারও দলের পারফরম্যান্সকে গর্বের বলে উল্লেখ করেছেন। ভারতীয় বেকেনবাওয়ার নামে পরিচিত গৌতমের মতে, পানামার বিরুদ্ধে এই লড়াই ভবিষ্যতে ভারতীয় ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে।

গৌতম সরকার বলেন, “আমাদের ছেলেরা প্রমাণ করেছে যে তারা ফুটবল খেলতে জানে।” ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ নিয়েও আশাবাদী তিনি। তাঁর আশা, ভারত আরও একটি শক্তিশালী পারফরম্যান্স উপহার দেবে এবং দেশের সমর্থকদের গর্বিত করবে।

এদিকে পানামা ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রীও। গ্যালারি থেকে পুরো ম্যাচে ভারতীয় দলের লড়াই দেখেছেন তিনি। ম্যাচের পর সমাজমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে ছেত্রী লেখেন, “আজ রাতে ছেলেদের জন্য আমি অত্যন্ত গর্বিত। গ্যালারি থেকে তোমাদের খেলা দেখেছি। খালিদ ভাই এবং পুরো দলের কর্মীদের অভিনন্দন। সামনে আরও বড় পরীক্ষা। ভালো করে বিশ্রাম নাও। এই দলটার জন্য রইল অনেক শুভকামনা।”

পানামার বিরুদ্ধে এই ড্রয়ের পর ভারতের সামনে এবার আরও বড় পরীক্ষা। ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে খালিদ জামিলের দল।

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাSep 25

বারানিকার ঐতিহাসিক ব্রোঞ্জ, গুলভীরের রুপো: সপ্তম দিনে ছয় পদকে উজ্জ্বল ভারত

এশিয়ান গেমসে ইতিহাস লিখলেন বারানিকা এলাঙ্গোভান। শুক্রবার মহিলাদের পোল ভল্টে ব্রোঞ্জ জিতে ভারতকে এই ইভেন্টে প্রথম এশিয়ান গেমস পদক এনে দিলেন তিনি। আয়চি-নাগোয়া এশিয়ান গেমসের সপ্তম দিনে অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে এল গুরুত্বপূর্ণ এই সাফল্য।

ফুটবলSep 25

রায়ান উইলিয়ামসদের দেখে মুগ্ধ, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একগুচ্ছ দাওয়াই দিয়ে গেলেন পানামা কোচ ক্রিশ্চিয়ানসেন

পানামা কোচ বলেন, বিশ্বকাপ খেলে এল এরকম তিনটি দলের বিরুদ্ধে ফিফা উইন্ডোয় খেলার ব্যবস্থা করা দারুণ প্রশংসনীয় কাজ। তাঁর মতে, এই ম্যাচগুলি খেলার সুযোগ পেযে ভারতের অভিজ্ঞতা হবে তারা ঠিক কোথায় আছে এবং তাদের কোথায় যেতে হবে।

ফুটবলSep 25

‘আমাদের ছেলেরা ফুটবল খেলতে জানে’,পানামা-ভারত ম্যাচ নিয়ে বড় বার্তা দিলেন শিশির ঘোষ ও গৌতম সরকার

শিশির ঘোষ বলেন, “আমাদের ছেলেরা দেখিয়ে দিয়েছে যে তারা ফুটবল খেলতে জানে।” রায়ান উইলিয়ামসের গোলকেও তিনি "ফ্যান্টাস্টিক" বলে প্রশংসা করেছেন। একইসঙ্গে দলের সামগ্রিক লড়াকু মানসিকতাকেও কৃতিত্ব দিয়েছেন তিনি।

ফুটবলSep 25

এই স্পিরিটটাই বড় প্রাপ্তি, ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধেও ছেলেরা উজাড় করে দেবে : খালিদ জামিল

গর্বিত, খুশি, উচ্ছ্বসিত তবে তাতে এখনই গা ভাসিয়ে দিতে রাজি নন খালিদ জামিল। তিনি কোচ হয়ে আসার পর এটাই ভারতীয় দলের সেরা সাফল্য। ফিফা ক্রমতালিকায় ৯৪ ধাপ এগিয়ে থাকা দলের সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্র রাখতে পারবে ব্লু টাইগার্স, এটা বোধহয় অতি বড় ভারতীয় সমর্থকও ভাবেননি। তবে ম্যাচের পর খালিদ মাঠে দাঁড়িয়েই বলে গেলেন, তাঁদের নিজেদের ওপর বিশ্বাস ছিল, তাঁরা ভাল ফলই করবেন।