Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
মাত্র ১৩ হাজার জনসংখ্যার শহর এবার চ্যালেঞ্জ জানাচ্ছে বায়ার্ন-ডর্টমুন্ডকে! এলভার্সবার্গের রূপকথাএশিয়াডের আগে শেষ পরীক্ষা! জাপানের বিরুদ্ধে নামছে শ্রেয়সের ভারতসিএসকের হেড কোচ হলেন জাহির খান১০০ ছক্কার মাইলফলক! স্মৃতি-শেফালির ব্যাটে নতুন ইতিহাসভারতের বিরুদ্ধে ম্যাচ বদলে দিতে পারে জাপান ক্রিকেটের চালচিত্রটাই, আশায় সে দেশের ক্রিকেট মহল"বয়স শুধুই সংখ্যামাত্র": রোহিত শর্মাকে নিয়ে বড় মন্তব্য চেতন শর্মারভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচে পানামার দলে ১৪ বিশ্বকাপার: ব্রাজিল - উরুগুয়ের মুখোমুখি হওয়ার আগে বড় পরীক্ষায় ভারতএলাভেনিলের জোড়া রুপোয় এশিয়ান গেমসে ভারতের দুর্দান্ত শুরুএশিয়ান গেমসে রাইফেল শুটিংয়ে জয়জয়কার ভারতের, জোড়া পদক হিমাংশু - রুদ্রাঙ্কশেরম্যাচ শুরুর বাঁশি বাজলেই মুগ্ধতা উধাও: ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে সুযোগকে লড়াইয়ে পরিণত করার আহ্বান আকাশ মিশ্ররমাত্র ১৩ হাজার জনসংখ্যার শহর এবার চ্যালেঞ্জ জানাচ্ছে বায়ার্ন-ডর্টমুন্ডকে! এলভার্সবার্গের রূপকথাএশিয়াডের আগে শেষ পরীক্ষা! জাপানের বিরুদ্ধে নামছে শ্রেয়সের ভারতসিএসকের হেড কোচ হলেন জাহির খান১০০ ছক্কার মাইলফলক! স্মৃতি-শেফালির ব্যাটে নতুন ইতিহাসভারতের বিরুদ্ধে ম্যাচ বদলে দিতে পারে জাপান ক্রিকেটের চালচিত্রটাই, আশায় সে দেশের ক্রিকেট মহল"বয়স শুধুই সংখ্যামাত্র": রোহিত শর্মাকে নিয়ে বড় মন্তব্য চেতন শর্মারভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচে পানামার দলে ১৪ বিশ্বকাপার: ব্রাজিল - উরুগুয়ের মুখোমুখি হওয়ার আগে বড় পরীক্ষায় ভারতএলাভেনিলের জোড়া রুপোয় এশিয়ান গেমসে ভারতের দুর্দান্ত শুরুএশিয়ান গেমসে রাইফেল শুটিংয়ে জয়জয়কার ভারতের, জোড়া পদক হিমাংশু - রুদ্রাঙ্কশেরম্যাচ শুরুর বাঁশি বাজলেই মুগ্ধতা উধাও: ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে সুযোগকে লড়াইয়ে পরিণত করার আহ্বান আকাশ মিশ্রর

সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট

ডুরান্ডে গ্রুপের শেষ ম্যাচেও সহজ জয় মোহনবাগান সুপার জায়ান্টের। সোমবার সিআইএসএফ প্রোটেক্টরকে ৬-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে গেল প্যানাজিওটিসের দল। সাহালের দুরন্ত হ্যাটট্রিক। অন্য গোলগুলি করেন মনবীর, ম্যাকলরেন ও অভিষেক।

লিখেছেন Adminপ্রকাশিত Aug 10, 2026, 7:27 PM
ShareWhatsAppFacebookX
সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট

 

ডুরান্ডে গ্রুপের শেষ ম্যাচেও সহজ জয় মোহনবাগান সুপার জায়ান্টের। সোমবার সিআইএসএফ প্রোটেক্টরকে ৬-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে গেল প্যানাজিওটিসের দল। সাহালের দুরন্ত হ্যাটট্রিক। অন্য গোলগুলি করেন মনবীর, ম্যাকলরেন ও অভিষেক।

   

ম্যাচের ১৭ মিনিট পর্যন্ত মোহনবাগানকে আটকে রাখতে পেরেছিল প্রোটেক্টর। কিন্তু তারপরই গোলের লক গেট খুলে যায়। প্রথম গোলটি করেন সাহাল আব্দুল সামাদ। পাস বড়ান লিস্টন কোলাসো। দু মিনিটের মধ্যে আবার গোল। ড্রাজিকের ক্রস থেকে দ্বিতীয় গোলটিও করেন সাহাল। ২৪ মিনিটে অভিষেকের পাস থেকে ৩-০ করেন মনবীর। এরপর একক প্রয়াসে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন সাহাল। বিরতির পর পঞ্চম গোলটি করেন গোল করেন ম্যাকলরেন। এবং লিস্টনের সঙ্গে বোঝাপড়ায় ছ নম্বর গোলটি করে যান অভিষেক সিং।

দ্বিতীয়ার্ধেও দাপট মোহনবাগানের। তারই মধ্যে দু একবার গোলের কাছে পৌছেছিল প্রোটেক্টর, কিনতু বাগান গোলরক্ষক সৈয়দ জাহিদ হোসেন তা রুখে দেন।  গ্রুপের সেরা দল হিসাবেই কেয়ার্টার ফাইনালে গেল মোহনবাগান সুপার জায়ান্ট।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলSep 21

মাত্র ১৩ হাজার জনসংখ্যার শহর এবার চ্যালেঞ্জ জানাচ্ছে বায়ার্ন-ডর্টমুন্ডকে! এলভার্সবার্গের রূপকথা

যে শহরের জনসংখ্যাই জার্মানির বহু ফুটবল স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতার থেকেও কম, সেই শহরের একটি ক্লাব যখন বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড এবং বায়ার লেভারকুসেনের মতো জার্মান ফুটবলের মহাশক্তিধর দলগুলির মুখোমুখি হয়, তখন প্রতিটি ম্যাচই এলভার্সবার্গের অবিশ্বাস্য যাত্রার কথা মনে করিয়ে দেয়।

ক্রিকেটSep 21

এশিয়াডের আগে শেষ পরীক্ষা! জাপানের বিরুদ্ধে নামছে শ্রেয়সের ভারত

তবে জাপানের বিরুদ্ধে ম্যাচের আগে প্রস্তুতিতে ধাক্কা খেয়েছে ভারত। ঘূর্ণিঝড় দুআজুনের কারণে ম্যাচের আগের দিন নির্ধারিত অনুশীলন বাতিল করতে হয়েছে ভারতীয় দলকে। খারাপ আবহাওয়ার কারণে প্রস্তুতি পরিকল্পনা ব্যাহত হয়েছে। অথচ এই সময়েই দলের খেলোয়াড়দের স্থানীয় পরিবেশের সঙ্গে পরিচিত হওয়া এবং ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পূর্ণ করার কথা ছিল।

ক্রিকেটSep 21

সিএসকের হেড কোচ হলেন জাহির খান

পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে হেড কোচ হিসাবে জাহির খানকে নিয়োগ করল। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছে চেন্নাই সুপার কিংস। স্টিফেন ফ্লেমিংয়ের স্থলাভিষিক্ত হলেন জাহির। ২০০৯ থেকে এতদিন হেড কোচের দায়িত্ব সামলেছেন ফ্লেমিং। কিন্তু পরপর তিনবার প্লে অফে উঠতে না পারায় কিউয়ি তারকার সঙ্গে বিচ্ছেদ হয় সিএসকের।

ক্রিকেটSep 21

১০০ ছক্কার মাইলফলক! স্মৃতি-শেফালির ব্যাটে নতুন ইতিহাস

বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ১৯ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন মান্ধানা। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা। একইসঙ্গে ৪,৭৮৮ রান নিয়ে মহিলাদের টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেও নিজের জায়গা আরও শক্ত করেন তিনি।