সৌরভের টিমে এবার অমিত মিশ্রা, দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলিং কোচ হলেন মিশ্রা
সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হওয়ার পর যুবরাজ সিং ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন। এবার মিশ্রা পেলেন স্পিন বোলিং কোচের দায়িত্ব।

ছবি সৌজন্য - এক্স - দিল্লি ক্যাপিটালস
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোচিং টিমে এবার ঢুকে পড়লেন অমিত মিশ্রা। দিল্লি ক্যাপিটালস এই প্রাক্তন ভারতীয় লেগ স্পিনারকে ফ্র্যাঞ্চাইজির স্পিন বোলিং কোচের দায়িত্ব দিল।
সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হওয়ার পর যুবরাজ সিং ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন। এবার মিশ্রা পেলেন স্পিন বোলিং কোচের দায়িত্ব।
চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে মোট ১৬২টি ম্যাচ খেলেছেন। তারপর গত বছরের সেপ্টেম্বরে অবসর নেওয়ার পর কোচ হিসাবে এটিই তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট। আইপিএলে অমিত মিশ্রা খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টের হয়ে।
সোশ্যাল মিডিয়ায় দিল্লি ক্যাপিটালস লিখেছে, ওজি টাইগার ব্যাক করল। আইপিএলে আমাদের সর্বোচ্চ উইকেট শিকারি অমিত মিশ্রা এখন আমাদের কোচ। আইপিএলের সবচেয়ে বেশি উইকেট শিকারিদের একজন অমিত মিশ্রা। ১৬২ ম্যাচে নিয়েছেন ১৭৪টি উইকেট। টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার হ্যাটট্রিক করার রেকর্ডও তাঁর দখলে। মোট তিনবার তিনি আইপিএলে হ্যাটট্রিক করেন।
মিশ্রা বলেন, দিল্লি তাঁর হৃদয়ে। সমর্থকদের খুশি করার জন্য সব রকমভাবে চেষ্টা করবেন। ২০০৩ থেকে ২০১৭ সালের মধ্যে দেশের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন তিনি। মোট ২২ টি টেস্ট, ৩৬ টি একদিনের ম্যাচ ও ১০ টি টোয়েন্টি খেলেন ভারতের হয়ে।
