Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
জাতীয় নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হলেন প্রজ্ঞান ওঝা, কমিটিতে এলেন রমেশ পাওয়ার◆স্পিনারদের স্বর্গরাজ্যে জমজমাট লড়াই, রণজিতে পরপর দ্বিতীয় জয়ের হাতছানি বাংলার সামনে◆ গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন ম্যাচ ফিক্স্ংয়ের অভিযোগে সাসপেন্ডেড মিকি ফার্নান্ডেজ◆রণজির দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে  স্পিনাররা লড়াইয়ে ফেরালো বাংলাকে◆দ্বিতীয়ার্ধে দুরন্ত, চার্চিলকে ৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মতই শুরু করল ইস্টবেঙ্গল◆ফের অজস্র সুযোগ নষ্ট, তবু দ্বিতীয়ার্ধে চ্যাম্পিয়নের মত ফিরে তিন পয়েন্ট তুলে নিল মোহনবাগান◆শুক্রবার শুরু নতুন ইনিংস, প্লেয়ার্স ক্যাপ্টেন হতে চান স্মৃতি মান্ধানা◆কুলদীপকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে, ভারতের বোলিং পরিকল্পনা নিয়ে উঠছে প্রশ্ন◆বেতন মিটল, অনুশীলনে ইস্টবেঙ্গল ফুটবলাররা, ফান্ডে টাকা থাকা সত্ত্বেও কেন সমস্যা, ব্যাখ্যা দিলেন দেবব্রত সরকার◆প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস, অনূর্ধ্ব ২৩ গ্রিকো রোমান কুস্তিতে রুপো জয় বিশ্বজিৎ মোর◆জাতীয় নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হলেন প্রজ্ঞান ওঝা, কমিটিতে এলেন রমেশ পাওয়ার◆স্পিনারদের স্বর্গরাজ্যে জমজমাট লড়াই, রণজিতে পরপর দ্বিতীয় জয়ের হাতছানি বাংলার সামনে◆ গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন ম্যাচ ফিক্স্ংয়ের অভিযোগে সাসপেন্ডেড মিকি ফার্নান্ডেজ◆রণজির দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে  স্পিনাররা লড়াইয়ে ফেরালো বাংলাকে◆দ্বিতীয়ার্ধে দুরন্ত, চার্চিলকে ৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মতই শুরু করল ইস্টবেঙ্গল◆ফের অজস্র সুযোগ নষ্ট, তবু দ্বিতীয়ার্ধে চ্যাম্পিয়নের মত ফিরে তিন পয়েন্ট তুলে নিল মোহনবাগান◆শুক্রবার শুরু নতুন ইনিংস, প্লেয়ার্স ক্যাপ্টেন হতে চান স্মৃতি মান্ধানা◆কুলদীপকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে, ভারতের বোলিং পরিকল্পনা নিয়ে উঠছে প্রশ্ন◆বেতন মিটল, অনুশীলনে ইস্টবেঙ্গল ফুটবলাররা, ফান্ডে টাকা থাকা সত্ত্বেও কেন সমস্যা, ব্যাখ্যা দিলেন দেবব্রত সরকার◆প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস, অনূর্ধ্ব ২৩ গ্রিকো রোমান কুস্তিতে রুপো জয় বিশ্বজিৎ মোর◆

জাতীয় নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হলেন প্রজ্ঞান ওঝা, কমিটিতে এলেন রমেশ পাওয়ার

অশোক মালহোত্রা ও যতীন পরাঞ্জপের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির তত্ত্বাবধানে বিসিসিআই হেড কোয়ার্টারে ইন্টারভিউয়ের পর সর্বসম্মতভাবে পাওয়ারকে নির্বাচিত করা হয়। সিনিয়রিটির ভিত্তিতে প্রজ্ঞান ওঝা কমিটির নেতৃত্বে থাকবেন। পাঁচ সদস্যের সিলেকশন কমিটি হল প্রজ্ঞান ওঝা (চেয়ারপার্সন), শিবসুন্দর দাস, আরপি সিং, অজয় রাতরা ও রমেশ পাওয়ার।

লিখেছেন Admin•প্রকাশিত Oct 19, 2026, 11:40 PM
ShareWhatsAppFacebookX
জাতীয় নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হলেন প্রজ্ঞান ওঝা, কমিটিতে এলেন রমেশ পাওয়ার

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

বিসিসিআই পুরুষদের সিলেকশন কমিটির নতুন চেয়ারম্যান হলেন প্রজ্ঞান ওঝা। অজিত আগরকরের জায়গায় এলেন তিনি। একই সঙ্গে পাঁচ সদস্যের সিলেকশন কমিটির সদস্য হলেন রমেশ পাওয়ার।

অশোক মালহোত্রা ও যতীন পরাঞ্জপের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির তত্ত্বাবধানে বিসিসিআই হেড কোয়ার্টারে ইন্টারভিউয়ের পর সর্বসম্মতভাবে পাওয়ারকে নির্বাচিত করা হয়। সিনিয়রিটির ভিত্তিতে প্রজ্ঞান ওঝা কমিটির নেতৃত্বে থাকবেন। পাঁচ সদস্যের সিলেকশন কমিটি হল প্রজ্ঞান ওঝা (চেয়ারপার্সন), শিবসুন্দর দাস, আরপি সিং, অজয় রাতরা ও রমেশ পাওয়ার। শোনা যাচ্ছিল পার্থিব প্যাটেল আসবেন আগরকরের জায়গায়, কিন্তু শেষ পর্যন্ত ওঝার ওপরই আস্থা রাখা হল।

অজিত আগরকর চেয়ারম্যান হয়েছিলেন ২০২৩-এর জুলাইয়ে। ২০২৬-এর ৪ অক্টোবর তাঁর মেয়াদ শেষ হয়। তাঁর সময়কালে ভারত ২০২৪ ও ২০২৬-এ টি টোয়েন্ট বিশ্বকাপ জেতে। এবং ২০২৫-এ জেতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। একই সঙ্গে দুবার এশিয়া কাপ খেতাব ও ব্যাক টু ব্যাক এশিয়ান গেমসে সোনার পদক জেতে ভারতীয় দল। তাঁর সময়ে সাফল্যের জন্য বিসিসিআই তাঁর দায়বদ্ধতা ও অবদানকে স্বীকৃতি জানাচ্ছে। ২০২৫-এর সেপ্টেম্বরে বিসিসিআইয়ের ৯৪ তম অ্যানুয়্যাল জেনারেল মিটিংয়ে ওঝা নির্বাচক কমিটিতে আসেন। তাই এক বছরের কিছু বেশি সময় নির্বাচক হিসাবে কাজ করার পর তিনি চেয়ারপার্সন হলেন। বাঁ হাতি স্পিনার দেশের হয়ে ২৪টি টেস্ট, ১৮টি একদিনের ম্যাচ ও ৬টি টি টোয়েন্টি ম্যাচ খেলেন।

পাশাপাশি রমেশ পাওয়ারও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। একই সঙ্গে তিনি জাতীয় মহিলা  দলের কোচের দায়িত্ব সামলান। তাঁর কোচিংয়ে মহিলা ক্রিকেট দল এশিয়া কাপ জেতে এবং কমনওয়েলথ গেমসে জেতে রুপো।

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটOct 19

জাতীয় নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হলেন প্রজ্ঞান ওঝা, কমিটিতে এলেন রমেশ পাওয়ার

অশোক মালহোত্রা ও যতীন পরাঞ্জপের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির তত্ত্বাবধানে বিসিসিআই হেড কোয়ার্টারে ইন্টারভিউয়ের পর সর্বসম্মতভাবে পাওয়ারকে নির্বাচিত করা হয়। সিনিয়রিটির ভিত্তিতে প্রজ্ঞান ওঝা কমিটির নেতৃত্বে থাকবেন। পাঁচ সদস্যের সিলেকশন কমিটি হল প্রজ্ঞান ওঝা (চেয়ারপার্সন), শিবসুন্দর দাস, আরপি সিং, অজয় রাতরা ও রমেশ পাওয়ার।

ক্রিকেটOct 19

স্পিনারদের স্বর্গরাজ্যে জমজমাট লড়াই, রণজিতে পরপর দ্বিতীয় জয়ের হাতছানি বাংলার সামনে

বাংলা সার্ভিসেস রণজি ম্যাচে বোলারদের দাপট চলছে। দ্বিতীয় দিনেই শুরু হয়ে গেছে্ চতুর্থ ইনিংস। ফলে এই ম্যাচের নিষ্পত্তি হচ্ছে, এটা বলাই যায়. কিন্তু জিতবে কারা? বাংলার পাল্লাই ভারি। কারণ বাংলার দরকার সার্ভিসেসের ১০টি উইকেট। অন্যদিকে জেতার জন্য সার্ভিসেসের দরকার আরও ১৯৭ রান। কিন্তু স্পিনারদের স্বর্গরাজ্য এই কঠিন উইকেটে এই রান করা খুবই কঠিন।

ফুটবলOct 19

গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন ম্যাচ ফিক্স্ংয়ের অভিযোগে সাসপেন্ডেড মিকি ফার্নান্ডেজ

কীভাবে চলছে ভারতীয় ফুটবল, তার একটা নমুনা পাওয়া গেল সোমবার। গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন মিকি ফার্নান্ডেজ। দু বছর তিন মাস আগে তিনিই ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত হয়ে সাসপেন্ড হয়েছিলেন। আজ তিনিই গোয়া ফুটবলের সর্বোচ্চ পদে!

ক্রিকেটOct 18

রণজির দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে  স্পিনাররা লড়াইয়ে ফেরালো বাংলাকে

রণজি ট্রফির দ্বিতীয় ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে প্রথম দিনের শেষে খেলায় ফিরল বাংলা। প্রথম ম্যাচে দিল্লিকে হারানোর পর এদিন সার্ভিসেসের বিরুদ্ধে শুরুতেই ব্যাট হাতে ধাক্কা খেতে হয়। অবশ্য দিল্লির উইকেট ব্যাটসম্যানদের জন্য বেশ কঠিন। পরে স্পিনাররা বাংলাকে ম্যাচে ফেরালো।