স্পিনারদের স্বর্গরাজ্যে জমজমাট লড়াই, রণজিতে পরপর দ্বিতীয় জয়ের হাতছানি বাংলার সামনে
বাংলা সার্ভিসেস রণজি ম্যাচে বোলারদের দাপট চলছে। দ্বিতীয় দিনেই শুরু হয়ে গেছে্ চতুর্থ ইনিংস। ফলে এই ম্যাচের নিষ্পত্তি হচ্ছে, এটা বলাই যায়. কিন্তু জিতবে কারা? বাংলার পাল্লাই ভারি। কারণ বাংলার দরকার সার্ভিসেসের ১০টি উইকেট। অন্যদিকে জেতার জন্য সার্ভিসেসের দরকার আরও ১৯৭ রান। কিন্তু স্পিনারদের স্বর্গরাজ্য এই কঠিন উইকেটে এই রান করা খুবই কঠিন।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

প্রথম ইনিংসে বাংলা করেছিল ১৮৪ রান। তার জবাবে সার্ভিসেসের ইনিংস শেষ হয় ১২২ রানে। প্রথম ইনিংসের ফলে বাংলা এগিয়ে থাকে ৬২ রানে। শাহবাজ আমেদ ও আমির গণি ৪টি করে উইকেট নেন। বাকি দুটি উইকেট নেন অন্য স্পিনার প্রদীপ্ত প্রামাণিক।
দ্বিতীয় ইনিংসেও অবশ্য বাংলাকে ব্যাট হাতে লড়াই করতে হল। ১৪৬ রানেই শেষ হল বাংলার দ্বিতীয় ইনিংস। এই ইনিংসেও বাংলার হয়ে সর্বাধিক রান অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের। তিনি করেন ৩০ রান। সুদীপ ঘরামি ২৩ ও অভিষেক পোড়েল করেন ২৫ রান। সার্ভিসেসের রাহুল সিং নবেন পাঁচ উইকেট।
এরপর জয়ের জন্য সার্ভিসেসের দরকার হয় ২০৯ রানের। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে তাদের রান বিনা উইকেটে ১২। দিল্লির বিরুদ্ধে জয়ের পর সার্ভিসেসকেও কি হারাতে পারবে বাংলা? মঙ্গলবার সকালের দিকেই হয়ত স্পষ্ট হয়ে যাবে।