ম্যাচের সেরা হরমনপ্রীত, সিরিজ সেরা শেফালি ভার্মা, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল স্মৃতির ভারত
জিম্বাবোয়েকে ৯২ রানে হারিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩-০ ম্যাচে সিরিজ জয় ভারতীয় মহিলা দলের। গোটা সিরিজে জিম্বাবোয়েকে দাঁড়াতেই দেননি স্মৃতি মান্ধানারা। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২১৬ রান করেছিল ভারত। জবাবে ৭ উইকেটে ১২৪ রানেই থেমে যায় জিম্বাবোয়ের ইনিংস।

ছবি সৌজন্য - বিসিসিআই উইমেন
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
জিম্বাবোয়েকে ৯২ রানে হারিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩-০ ম্যাচে সিরিজ জয় ভারতীয় মহিলা দলের। গোটা সিরিজে জিম্বাবোয়েকে দাঁড়াতেই দেননি স্মৃতি মান্ধানারা। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২১৬ রান করেছিল ভারত। জবাবে ৭ উইকেটে ১২৪ রানেই থেমে যায় জিম্বাবোয়ের ইনিংস।
হরমনপ্রীত কৌর ৪১ বলে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি। স্ট্রাইক রেট ২২১.৯৫। এদিন শেফালি ভার্মা ৩৭ বলে ৬৯ রান করেন। গোটা সিরিজে দুটি অর্ধশতরানসহ মোট ১২৮ রান করে তিনি সিরিজ সেরা হন। সিরিজে তাঁর স্ট্রাইক রেট ২০০। জিম্বাবোয়ের বেলোভেড বিজা ১৮ রানে ৩ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ের শার্ন মেয়ার্স করেন ৬০ রান। বল হাতে সফল হওয়ার পর ব্যাট হাতেও রান পান বেলোভেড বিজা। তিনি করেন ৪৪ রান। আর কেউ ভাল রান করতে না পারায় ১২৪ রানের বেশি করতে পারেনি জিম্বাবোয়ে। ভারতের হয়ে নন্দানি শর্মা ১৮ রানে ৩ উইকেট নেন। একটি করে উইকেট পান কান্তি গৌড়, অরুন্ধতি রেড্ডি, দীপ্তি শর্মা ও নিকি প্রসাদ। এটিই ছিল অধিনায়ক হিসাবে স্মৃতি মান্ধানার প্রথম সিরিজ। শুরুতেই বড় সিরিজ জয় নতুন অধিনায়কের।
