হ্যামস্ট্রিংয়ে চোট, তিন সপ্তাহ মাঠের বাইরে প্রসিদ্ধ কৃষ্ণা
এবার চোটের জন্য ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণা। তাঁর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট। অন্তত তিন সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। ফলে ৪ নভেম্বর থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে তিনি অনিশ্চিত হয়ে পড়লেন।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
এবার চোটের জন্য ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণা। তাঁর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট। অন্তত তিন সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। ফলে ৪ নভেম্বর থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে তিনি অনিশ্চিত হয়ে পড়লেন।
গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে তিনি চোট পেয়েছিলেন। যে কারণে চণ্ডীগড়ে তৃতীয় ম্যাচে খেলতে পারেননি। গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৩১ তম ওভারে তিনি মাঠ থেকে বেরিয়ে যান। ওই ম্যাচে মাত্র পাঁচ ওভার বল করতে পেরেছিলেন তিনি। ওই ম্যাচে একটি উইকেট পেয়েছিলেন কৃষ্ণা। একদিনের সিরিজে মোট তিনটি উইকেট পান।
৩০ বছর বয়সী পেসার একই সঙ্গে রঞ্জি ট্রফির প্রথম পর্বেও অনিশ্চিত হয়ে গেলেন। বিজয়ওয়াড়ায় অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জিতে অভিযান শুরু করবে প্রসিদ্ধ কৃষ্ণার কর্ণাটক।
তাঁর নিজের শহর বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে তাঁর চোটের অবস্থা পরীক্ষা করা হয়েছে। জানা গিয়েছে সুস্থ হতে তিন সপ্তাহ লাগবে। পুরোদমে বোলিং শুরু করতে পারবেন চার সপ্তাহ পর। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুর দিকে তিনি অনিশ্চিত। ভারতের কোচ শুভমন গিলও স্বীকার করছেন,এভাবে পুরো শক্তি না পাওয়ায় বেশ সমস্যায় পড়ে যাচ্ছে দল।