Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনেসাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনে

লর্ডসে রোহিতের ঐতিহাসিক শতরান, আইসিসি ODI ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার লড়াই আরও জমজমাট

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর প্রকাশিত সর্বশেষ সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে ভারতের তিন তারকা ব্যাটার—শুভমন গিল, বিরাট কোহলি এবং রোহিত শর্মা—একসঙ্গে বড়সড় উন্নতি করেছেন। ফলে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের এক নম্বর স্থান এখন বড়সড় চ্যালেঞ্জের মুখে।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 22, 2026, 5:05 PM
ShareWhatsAppFacebookX
 লর্ডসে রোহিতের ঐতিহাসিক শতরান, আইসিসি ODI ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার লড়াই আরও জমজমাট

এক্সট্রাটাইম নিউজডেস্ক: ক্রিকেটের মক্কা লর্ডসে রোহিত শর্মার দুরন্ত, রেকর্ড গড়া শতরান শুধু তাঁর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনাকেই থামিয়ে দেয়নি, একই সঙ্গে আইসিসি পুরুষদের একদিনের ক্রিকেটের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান দখলের লড়াইকেও আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর প্রকাশিত সর্বশেষ সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে ভারতের তিন তারকা ব্যাটার—শুভমন গিল, বিরাট কোহলি এবং রোহিত শর্মা—একসঙ্গে বড়সড় উন্নতি করেছেন। ফলে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের এক নম্বর স্থান এখন বড়সড় চ্যালেঞ্জের মুখে।

বর্তমানে ৮০২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ড্যারিল মিচেল। তবে তাঁর ঠিক পিছনেই মাত্র ১ পয়েন্টের ব্যবধানে (৮০১) দ্বিতীয় স্থানে আছেন শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ১৮৮ রান করে তিনি এই উন্নতি করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি (৭৬৭ পয়েন্ট), আর চতুর্থ স্থানে উঠে এসেছেন প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা (৭৫৮ পয়েন্ট)।

সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত শতরান করার সুবাদে রোহিতের রেটিং বেড়েছে ১৪ পয়েন্ট। লর্ডসে তাঁর ১১০ বলে ১৩৮ রানের অনবদ্য ইনিংস শুধু ম্যাচের অন্যতম আকর্ষণই ছিল না, ইতিহাসও গড়েছে। তিনিই প্রথম ভারতীয় ব্যাটার, যিনি লর্ডসের মাঠে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করলেন।

৩৮৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রবল শারীরিক সমস্যার মধ্যেও রোহিত খেলেন ১৭টি চার ও ৫টি ছক্কার ইনিংস। উল্লেখযোগ্য বিষয়, এই ইনিংসটি তিনি খেলেছেন সতীর্থ শার্দুল ঠাকুরের ব্যাট ব্যবহার করে।

এই শতরানের গুরুত্ব শুধুমাত্র পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়। সিরিজের শেষ ম্যাচের আগে বিভিন্ন মহলে জোর জল্পনা চলছিল, লর্ডসেই হয়তো শেষবারের মতো ভারতের হয়ে একদিনের ম্যাচ খেলতে নামছেন রোহিত শর্মা। কিন্তু মাঠে ব্যাট হাতে সেই সমস্ত জল্পনার জবাব দিয়েছেন নিজের পরিচিত ভঙ্গিতেই। ব্যাটেই তিনি বুঝিয়ে দিয়েছেন, এখনও বড় মঞ্চে নিজের ছাপ রেখে যাওয়ার ক্ষমতা তাঁর অটুট।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 10

সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট

ডুরান্ডে গ্রুপের শেষ ম্যাচেও সহজ জয় মোহনবাগান সুপার জায়ান্টের। সোমবার সিআইএসএফ প্রোটেক্টরকে ৬-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে গেল প্যানাজিওটিসের দল। সাহালের দুরন্ত হ্যাটট্রিক। অন্য গোলগুলি করেন মনবীর, ম্যাকলরেন ও অভিষেক।

ক্রিকেটAug 10

বাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসি

বাবার শেষকৃত্যের মতো একান্ত ব্যক্তিগত মুহূর্তে পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে লিওনেল মেসির আইনি দল। আর্জেন্টিনার রোজারিওতে প্রয়াত বাবা হোর্হে মেসির শেষকৃত্যে মেসি ও তাঁর পরিবারের সদস্যদের ছবি প্রকাশিত হওয়ার পরই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

ক্রিকেটAug 10

বিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরি

সুভাষ গুপ্তের কোনও দোষ ছিল না। তাঁর একমাত্র অপরাধ ছিল তিনি কৃপাল সিংয়ের রুমমেট ছিলেন এবং কেন তিনি এর প্রতিবাদ করে কৃপালকে বাধা দেননি। যদিও প্রাক্তন ভারত অধিনায়ক নরি কনট্র্যাক্টর গুপ্তেকে সমর্থন করে জানিয়ে ছিলেন ঘটনা ঘটার সময় গুপ্তে অন্য আরও ৬ জন ক্রিকেটারের সঙ্গে তাঁর ঘরে তাস খেলছিলেন। তবু তাঁকে শাস্তি দেওয়া হয়।

ক্রিকেটAug 9

ভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক

রবিবার বেঙ্গালুরুতে এই বিষয়েই উচ্চপর্যায়ের বৈঠক করেন BCCI সচিব দেবজিৎ সইকিয়া এবং CoE প্রধান ভিভিএস লক্ষ্মণ। জাতীয় দলের ক্রিকেটারদের চোট, রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া এবং ভবিষ্যতে কীভাবে চোটের সংখ্যা কমানো যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়।