Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
বাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলডার্বিতে ডায়মন্ড ম্যাচের স্মৃতি ফিরিয়ে ২২ বছর পর ডুরান্ড জিতল ইস্টবেঙ্গল১৯৬২ এশিয়ান গেমসে ভারতের হয়ে সোনা জয়ই আমার জীবনের সেরা মুহূর্ত: আই. অরুময়নৈগম সুব্রত পাল: ব্রাজিল প্রতিনিধিদলের সঙ্গে যুবভারতী ও পরিকাঠামো পরিদর্শন ছিল দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতাআবার পেশাদার ফুটবলে ফিরতে চলেছেন রোনাল্ডিনহোহাবাসের মতে ট্যাকটিক্যাল যুদ্ধ, আবেগকে নিয়ন্ত্রণ করতে চান ইস্টবেঙ্গল কোচব্রাজিলের ভারত সফর তরুণ ফুটবলারদের জন্য আজীবনের স্মৃতি হয়ে থাকবে: আই. এম. বিজয়ন১৫ বছরের অপেক্ষার শেষ, ব্যাডমিন্টনের ওয়ার্লড চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন ত্রিসা জলি ও গায়ত্রী গোপিচাঁদবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলডার্বিতে ডায়মন্ড ম্যাচের স্মৃতি ফিরিয়ে ২২ বছর পর ডুরান্ড জিতল ইস্টবেঙ্গল১৯৬২ এশিয়ান গেমসে ভারতের হয়ে সোনা জয়ই আমার জীবনের সেরা মুহূর্ত: আই. অরুময়নৈগম সুব্রত পাল: ব্রাজিল প্রতিনিধিদলের সঙ্গে যুবভারতী ও পরিকাঠামো পরিদর্শন ছিল দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতাআবার পেশাদার ফুটবলে ফিরতে চলেছেন রোনাল্ডিনহোহাবাসের মতে ট্যাকটিক্যাল যুদ্ধ, আবেগকে নিয়ন্ত্রণ করতে চান ইস্টবেঙ্গল কোচব্রাজিলের ভারত সফর তরুণ ফুটবলারদের জন্য আজীবনের স্মৃতি হয়ে থাকবে: আই. এম. বিজয়ন১৫ বছরের অপেক্ষার শেষ, ব্যাডমিন্টনের ওয়ার্লড চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন ত্রিসা জলি ও গায়ত্রী গোপিচাঁদ

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আদালতে স্বীকার, নতুন বিতর্কে ওয়ার্নার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল ইস্টার সানডে অর্থাৎ ৫ এপ্রিল। সিডনির পূর্বাঞ্চলের মারুব্রা এলাকায় নিয়মিত র‌্যান্ডম ব্রেথ-টেস্টিং চেকপয়েন্টের আগে হঠাৎই নিজের গাড়ি থামিয়ে দেন ওয়ার্নার। এরপর পুলিশ তাঁকে আটক করে স্থানীয় থানায় নিয়ে গিয়ে ব্রেথ অ্যানালাইসিস পরীক্ষা করে।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 22, 2026, 3:56 PM
ShareWhatsAppFacebookX
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আদালতে স্বীকার, নতুন বিতর্কে ওয়ার্নার

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক:

অস্ট্রেলিয়ার প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের ক্রিকেট-জীবনে নেমে এল নতুন বিতর্ক। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর (ড্রিঙ্ক-ড্রাইভিং) অভিযোগে আদালতে দোষ স্বীকার করেছেন ৩৯ বছরের এই বাঁহাতি ওপেনার। বুধবার সিডনির একটি স্থানীয় আদালতে ওয়ার্নারের হয়ে তাঁর আইনজীবী ববি হিল আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকারের আবেদন জানান। তবে শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না ওয়ার্নার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল ইস্টার সানডে অর্থাৎ ৫ এপ্রিল। সিডনির পূর্বাঞ্চলের মারুব্রা এলাকায় নিয়মিত র‌্যান্ডম ব্রেথ-টেস্টিং চেকপয়েন্টের আগে হঠাৎই নিজের গাড়ি থামিয়ে দেন ওয়ার্নার। এরপর পুলিশ তাঁকে আটক করে স্থানীয় থানায় নিয়ে গিয়ে ব্রেথ অ্যানালাইসিস পরীক্ষা করে।

পরীক্ষার রিপোর্টে দেখা যায়, ওয়ার্নারের রক্তে অ্যালকোহলের মাত্রা (BAC) ছিল ০.১০৪, যা অস্ট্রেলিয়ায় নির্ধারিত আইনসিদ্ধ সীমা ০.০৫-এর দ্বিগুণেরও বেশি।

আদালতের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়ার্নারের আইনজীবী ববি হিল জানান, তাঁর মক্কেল নিজের ভুল সম্পূর্ণভাবে স্বীকার করেছেন। এক বন্ধুর বাড়িতে তিন গ্লাস ওয়াইন পান করার পর মাত্র ১১ মিনিটের মধ্যেই তিনি গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। রাইড-শেয়ার পরিষেবা ব্যবহার না করে গাড়ি চালানোকে ওয়ার্নার নিজেই "বেপরোয়া এবং অত্যন্ত ভুল সিদ্ধান্ত" বলে মেনে নিয়েছেন।

এই ঘটনা আরও তাৎপর্যপূর্ণ, কারণ ক্রিকেট নিউ সাউথ ওয়েলস (Cricket NSW) দীর্ঘদিন ধরেই নিউ সাউথ ওয়েলস সরকারের সঙ্গে যৌথভাবে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক প্রচারে যুক্ত। ফলে এই ঘটনায় সংস্থার ভাবমূর্তিতেও ধাক্কা লাগতে পারে।

সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে সিডনি থান্ডার দলের নেতৃত্বে। বর্তমানে দলের অধিনায়ক ওয়ার্নারকে এই ঘটনার জেরে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের কেপ টাউন বল-বিকৃতির কেলেঙ্কারির পর ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ার্নারের উপর আজীবন নেতৃত্ব দেওয়ার নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে ২০২৪ সালের শেষদিকে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং তিনি ফের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেন। কিন্তু নতুন এই বিতর্ক তাঁর নেতৃত্বের ভবিষ্যৎকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিল।

আগামী মাসে আদালতের রায় ঘোষণার পর ক্রিকেট নিউ সাউথ ওয়েলস এবং সিডনি থান্ডার কর্তৃপক্ষ ওয়ার্নারের অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 23

বাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?

সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত I AM GAME Sports Award 2026-এ “Grassroot Coach of the Year” সম্মানে ভূষিত হয়েছেন শ্রীতনু। একসময় তাঁরও স্বপ্ন ছিল বড় ফুটবলার হওয়ার। সেই লক্ষ্যে Mohammedan Sporting Club-এর হয়ে খেলেছেন। কিন্তু চোটের কারণে খেলোয়াড় হিসেবে তাঁর পথ থেমে যায়। তবে থেমে যায়নি ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা। নিজের অপূর্ণ স্বপ্নকে সঙ্গী করেই শুরু করেন কোচিং।

ফুটবলAug 23

বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকা

ডায়মন্ড ডার্বিতে দুরন্ত হ্যাটট্রিক করে লালহলুদের ইতিহাসে জায়গা করে নিয়েছেন বাইচুং ভুটিয়া। রবিবার সেই ডার্বিতেই অসাধারণ হ্যাটট্রিক করলেন লালহলুদের এডমুন্ড। স্বভাবতই আলোচনায় চলে এলেন বাইচুং ও এডমুন্ড লালরিনডিকা। ম্যাচের পর আপ্লুত এডমুন্ড জানিয়ে দিলেন, বাইচুং ভুটিয়া ভারতীয় ফুটবলের কিংবদন্তি। তাঁর সঙ্গে নাম উঠে নিজের নাম উঠে আসছে এটাই তাঁকে দারুন গর্বিত করছে।

ফুটবলAug 23

সাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভারতীয় মহিলা লিগের (IWL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের (AWCL) প্রাথমিক পর্বে দুর্দান্ত জয় তুলে নিল। রবিবার মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে আয়োজক দল সাবা এফসিকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের টিকিট নিশ্চিত করল লাল-হলুদ।

ফুটবলAug 23

ডার্বিতে ডায়মন্ড ম্যাচের স্মৃতি ফিরিয়ে ২২ বছর পর ডুরান্ড জিতল ইস্টবেঙ্গল

১৯৭৫-এর ৫ গোলের ম্যাচ নয়, রবিবাসরীয় যুবভারতীতে ডায়মন্ড ম্যাচ ফেরাল ইস্টবেঙ্গল। সেই ৪-১ গোলে মোহনবাগানকে বিধ্বস্ত করে ২২ বছর পর চ্যাম্পিয়ন হল ডুরান্ডে।