Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
বল হাতে জাদেজা ও মানব সুতারের দাপট, গল টেস্টে চালকের আসনে ভারতসাডেন ডেথে শেষবার ভারতীয় ফুটবল থেকে বিদায় জামশেদপুর এফসির, বিশালের কামব্যাকে সেমিতে মোহনবাগানমাঠেই লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা, ফুটবল মহলে গভীর উদ্দেগঅবসরের ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, ‘সম্ভবত এটাই আমার শেষ বছর’সেনাদের তুল্যমূল্য লড়াই, বিষ্ণুর একমাত্র গোলে জয়, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গলপাড়িক্কল ও জুরেলের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে চালকের আসনে ভারত বাংলাদেশের ইতিহাস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রথম টেস্ট জয়পাড়িক্কলের শতরান, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারতশ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরবল হাতে জাদেজা ও মানব সুতারের দাপট, গল টেস্টে চালকের আসনে ভারতসাডেন ডেথে শেষবার ভারতীয় ফুটবল থেকে বিদায় জামশেদপুর এফসির, বিশালের কামব্যাকে সেমিতে মোহনবাগানমাঠেই লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা, ফুটবল মহলে গভীর উদ্দেগঅবসরের ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, ‘সম্ভবত এটাই আমার শেষ বছর’সেনাদের তুল্যমূল্য লড়াই, বিষ্ণুর একমাত্র গোলে জয়, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গলপাড়িক্কল ও জুরেলের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে চালকের আসনে ভারত বাংলাদেশের ইতিহাস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রথম টেস্ট জয়পাড়িক্কলের শতরান, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারতশ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদির

মন পড়ে কলকাতায়, ছটপট করছেন তরুণ ফুটবলার তনবীর দে

আইএসএলে খেলা এক ফুটবলার, ভারতীয় দলে সুযোগ পাওয়া সেই বাঙালি ফুটবলারের বুকে কেন এত হাহুতাশ, এত অতৃপ্তি, এত অসম্পূর্ণতা, তার খোঁজ কে রাখে! তনবীর দে – নদীয়ার ছেলে।

লিখেছেন Adminপ্রকাশিত Jun 11, 2026, 5:11 PM
ShareWhatsAppFacebookX

আইএসএলে খেলা এক ফুটবলার, ভারতীয় দলে সুযোগ পাওয়া সেই বাঙালি ফুটবলারের বুকে কেন এত হাহুতাশ, এত অতৃপ্তি, এত অসম্পূর্ণতা, তার খোঁজ কে রাখে! তনবীর দে – নদীয়ার ছেলে। প্রতিভাবান এই ফুটবলারের কাছে একসঙ্গে আটটি ক্লাবের জুনিয়র দলে খেলার প্রস্তাব ছিল। তার মধ্যে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানও ছিল। কিন্তু শেষ পর্যন্ত নর্থ ইস্টে খেলার সিদ্ধান্তই নেন তনবীর। নর্থ ইস্টের হয়ে আরএফডিএলে ১৮টি গোল করে জেতেন গোল্ডেন বুট। তারপরই অনূর্ধ্ব ২০ ভারতীয় দলে সুযোগ। তবু তনবীরের মন পড়ে বাংলায়। মন পড়ে মোহনবাগান-ইস্টবেঙ্গলে। যুবভারতীতে।

প্রশ্ন তো ওঠেই, তাহলে সুযোগ পেয়েও কেন ইস্টবেঙ্গল বা মোহনবাগানের প্রস্তাব তিনি গ্রহণ করেননি? আসলে বয়সের তুলনায় অনেকটাই পরিণত ১৮ বছরের তনবীর। জানালেন, মাঠের বাইরে বসে থাকতে চান না। তাই ছোট দল থেকে উঠে এসে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। তারপর মোহনবাগান বা ইস্টবেঙ্গল – এই স্বপ্নকে বুকে নিয়েই এগোচ্ছেন।

তবে শূন্যতা তো আছেই। তনবীরের নিজের কথায়, “সব বাঙালি ছেলেরই স্বপ্ন থাকে  ইস্টবেঙ্গল বা মোহনবাগানে খেলার। এই বাংলার মাটি আমার প্রাণ। মোহনবাগান-ইস্টবেঙ্গল আমার স্বপ্ন। স্বপ্নের যুবভারতী। সেখানে থাকতে না পারার জন্য একটা হাহুতাশ, একটা অতৃপ্তি তো থাকবেই! যখন ইস্টবেঙ্গল বা মোহনবাগানের বিরুদ্ধে খেলি, খেলার সময় প্রতিপক্ষ ভাবলেও পরে মনে হয় নিজের মাটির বিরুদ্ধে খেললাম।“ মোহনবাগান বা ইস্টবেঙ্গলের জার্সি পরে ভরা যুবভারতীতে গোল করার স্বপ্নে বুঁদ তনবীর।

এই আবেগটা চলে গেছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের দলের ভিতর থেকে। বাঙালি ছেলে যে দলে প্রায় নেই। অথচ এই আবেগটাই ছিল প্রাণ। ভালো খেলার কাঠামো। এখনও বাঙালি প্রতিভা আছে। তাঁদের মধ্যে আগের সেই আবেগটাও এখনও আছে। মোহনবাগান-ইস্টবেঙ্গলকে নিয়ে তনবীরের আবেগ দেখে বাঙালি ফুটবলারদের নিয়ে আমাদের দুই প্রধানের কর্মকর্তাদের সার্বিক ভাবনা যদি একটু বদলায়, তাতে লাভ বাংলার ফুটবলেরই।

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটAug 17

বল হাতে জাদেজা ও মানব সুতারের দাপট, গল টেস্টে চালকের আসনে ভারত

গল টেস্টে পুরো নিয়ন্ত্রণ ভারতের হাতে। ব্যাটিংয়ের পর বোলারদের দাপটে চালকের আসনে টিম ইন্ডিয়া। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে শ্রীলঙ্কা ২৮৪ রানে অল আউট হয়ে যায়। ফলে পপ্রথম ইনিংসে ভারত এগিয়ে গেল ১৭৮ রানে। ভারতের প্রথম ইনিংসের স্কোর ছিল ৪৬২।

ফুটবলAug 17

সাডেন ডেথে শেষবার ভারতীয় ফুটবল থেকে বিদায় জামশেদপুর এফসির, বিশালের কামব্যাকে সেমিতে মোহনবাগান

সাডেন ডেথ। রুদ্ধশ্বাস পেনাল্টি শুট আউট, ফলাফল ৯-৮। জিতে সেমিফাইনালে মোহনবাগান। নিজের নামে শেষবার মাঠে নামল জামশেদপুর এফসি। এরপর থেকে ক্লাবটি খেলবে চার্চিল ব্রাদার্সের মালিকানায়। ফলে আজ যুবভারতী ক্রীড়াঙ্গন শেষবারের মতো দেখল ‘জামশেদপুর এফসি’ নামের একটি ক্লাবকে। তবে পেশাদার ফুটবলার হিসেবে জামশেদপুরের হয়ে নিজেদের শেষ ম্যাচে প্রণয় হালদার, সৌরভ দাসরা লড়াই করলেন বিদেশিবিহীন দল নিয়েই।

ফুটবলAug 17

মাঠেই লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা, ফুটবল মহলে গভীর উদ্দেগ

ম্যাচের মধ্যেই মাঠে লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা। আরবি লাইপজিগের বিরুদ্ধে বায়ার্ন মিউনিখের প্রীতি ম্যাচে ঘটে এই ঘটনা। পরিবর্ত ফুটবলার হিসাবে তিনি মাঠে নেমেছিলেন। ৮১ মিনিটের মাথায় গোলও করেন। তার কয়েক মুহূর্ত পরই হঠাৎ তিনি মাঠে লুটিয়ে পড়েন।

ফুটবলAug 16

অবসরের ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, ‘সম্ভবত এটাই আমার শেষ বছর’

পেশাদার ফুটবল কেরিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের কিংবদন্তি অধিনায়ক নিজেই জানিয়ে দিলেন, ২০২৬-২৭ মরশুম সম্ভবত তাঁর ফুটবল জীবনের শেষ মরশুম হতে চলেছে। যদিও এখনও অবসরের নির্দিষ্ট দিন ঘোষণা করেননি তিনি, তবে তাঁর সাম্প্রতিক মন্তব্যে অবসরের ইঙ্গিত স্পষ্ট।