বিশ্বকাপের পরই রোনাল্ডোর অবসর? জানালেন তাঁর বোন, মুখ খুললেন মহাতারকা নিজেও
আভিয়রা আরওএ জানিয়েছেন, “আমি যতদূর জানি, বিশ্বকাপের পর আর হয়ত পর্তুগালের হয়ে খেলবেন না। হয়ত এখনই রোনাল্ডো অবসরের কথা জানাবেন না, তবে খুব শীঘ্রই সবাই জানতে পারবেন।“ এই নিয়ে তীব্র কৌতুহলের মধ্যে রোনাল্ডো নিজে মুখ খুলেছেন। তিনি অবশ্য জানিয়েছেন,”আমি তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিই না। বিশ্বকাপের মাঝে কোনও সিদ্ধান্ত নেব না।“

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
বিশ্বকাপের পরই কি অবসর রোনাল্ডোর? হঠাৎই এই আলাচনায় জোর গতি পেয়েছে। বিশেষ করে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে থেকে জোর জল্পনা। আসলে রোনাল্ডোর বোন কাতিয়া আভিয়েরা জানিয়েছেন, বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে অবসর নেবেন সিআরসেভেন। এরপরই পড়ে গেছে সোরগোল।
আভিয়রা আরওএ জানিয়েছেন, “আমি যতদূর জানি, বিশ্বকাপের পর আর হয়ত পর্তুগালের হয়ে খেলবেন না। হয়ত এখনই রোনাল্ডো অবসরের কথা জানাবেন না, তবে খুব শীঘ্রই সবাই জানতে পারবেন।“ এই নিয়ে তীব্র কৌতুহলের মধ্যে রোনাল্ডো নিজে মুখ খুলেছেন। তিনি অবশ্য জানিয়েছেন,”আমি তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিই না। বিশ্বকাপের মাঝে কোনও সিদ্ধান্ত নেব না।“ এই পরিস্থিতিতে কৌতুহল, পর্তুগালের বিশ্বকাপ শেষ হওয়ার পর কী সিদ্ধান্ত নেন রোনাল্ডো।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচেও গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। বিশ্বকাপের ইতিহাসে বয়স্কতম ফুটবলার হিসাবে নক আউটে গোল করার নজির গড়েছেন। তবে পরের বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে ৪৫, তাই রোনাল্ডো ম্যাজিক হয়ত চলতি বিশ্বকাপের পর জাতীয় দলে আর দেখা যাবে না। পর্তুগালের ফুটবলার হিসাবে দেশকে একটি ইউরো কাপ ও দুটি উয়েফা নেশনস কাপ দিয়েছেন। তাঁর অধরা শুধু বিশ্বকাপ। তাই এবার ঝাঁপিয়েছেন বিশ্বকাপ জয়ের জন্য। রোনাল্ডো ভক্তদের কাছে হয়ত এটাই শেষ সুযোগ, পর্তুগালের জার্সিতে রোনাল্ডো জাদু দেখার।
বিশ্বকাপ শুরুর আগে থেকেই মেসি ও রোনাল্ডোর লাস্ট ড্যান্স নিয়ে আলোচনা চলছে। তবে দুজনেই গোল পাচ্ছেন। তবু বিশ্বফুটবলের দুই মাহাতারকাকে বিদায় জানানোর দিন যে ক্রমশই এগিয়ে আসছে, এর চেয়ে বড় সত্যি তো কিছু নেই! তারই মধ্যে আলোচনা উসকে দিয়েছেন রোনাল্ডোর বোন। মুখ খুললেন মহতারকা নিজেও।








