Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
জার্মানির নতুন কোচ হতে পারেন য়ুরগেন ক্লপ গ্রেনেড টু গ্রেটেস্ট - ঝুঁকা নেহি 'লুকা'বিশ্বকাপের পরই রোনাল্ডোর অবসর? জানালেন তাঁর বোন, মুখ খুললেন মহাতারকা নিজেও এবারের মত বিদায় ক্রোয়েশিয়া, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল লিভারপুলের শ্রদ্ধার্ঘ্য,  জোটাদের স্মৃতিতে অ্যানফিল্ডে ‘ফরএভার ২০’ স্মারকদুরন্ত স্পেন, অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় ‘লা রোজা’ মহিলাদের এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাই পর্বে ইস্টবেঙ্গলের প্রথম খেলা ১৭ অগাস্টহতভাগ্য সেনেগাল ১০ জনে খেলেও জয়, বসনিয়া-হার্জেগোভিনাকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রঅবিশ্বাস্য! আত্মতুষ্টির খেসারত, বেলজিয়ামকে ম্যাচ উপহার দিল সেনেগাল জার্মানির নতুন কোচ হতে পারেন য়ুরগেন ক্লপ গ্রেনেড টু গ্রেটেস্ট - ঝুঁকা নেহি 'লুকা'বিশ্বকাপের পরই রোনাল্ডোর অবসর? জানালেন তাঁর বোন, মুখ খুললেন মহাতারকা নিজেও এবারের মত বিদায় ক্রোয়েশিয়া, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল লিভারপুলের শ্রদ্ধার্ঘ্য,  জোটাদের স্মৃতিতে অ্যানফিল্ডে ‘ফরএভার ২০’ স্মারকদুরন্ত স্পেন, অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় ‘লা রোজা’ মহিলাদের এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাই পর্বে ইস্টবেঙ্গলের প্রথম খেলা ১৭ অগাস্টহতভাগ্য সেনেগাল ১০ জনে খেলেও জয়, বসনিয়া-হার্জেগোভিনাকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রঅবিশ্বাস্য! আত্মতুষ্টির খেসারত, বেলজিয়ামকে ম্যাচ উপহার দিল সেনেগাল

লিভারপুলের শ্রদ্ধার্ঘ্য,  জোটাদের স্মৃতিতে অ্যানফিল্ডে ‘ফরএভার ২০’ স্মারক

প্রয়াত ফুটবলার ডিয়োগো জোটা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে লিভারপুলের উদ্যোগ। অ্যানফিল্ড স্টেডিয়ামে স্থাপিত হচ্ছে একটি চিরস্থায়ী স্মারক। তাঁদের মৃত্যুর প্রথম বার্ষিকীর আগে উন্মোচিত এই স্মারকের নাম রাখা হয়েছে ‘Forever 20’ (ফরএভার ২০)।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 3, 2026, 4:12 AM
ShareWhatsAppFacebookX
 লিভারপুলের শ্রদ্ধার্ঘ্য,  জোটাদের স্মৃতিতে অ্যানফিল্ডে ‘ফরএভার ২০’ স্মারক

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: প্রয়াত ফুটবলার ডিয়োগো জোটা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে লিভারপুলের উদ্যোগ। অ্যানফিল্ড স্টেডিয়ামে স্থাপিত হচ্ছে একটি চিরস্থায়ী স্মারক। তাঁদের মৃত্যুর প্রথম বার্ষিকীর আগে উন্মোচিত এই স্মারকের নাম রাখা হয়েছে ‘Forever 20’ (ফরএভার ২০)

খ্যাতনামা ভাস্কর এমা রজার্স-এর নকশায় নির্মিত এই শিল্পকর্মের কেন্দ্রে রয়েছে জোটার গোল উদযাপনের ভঙ্গিতে একটি প্রবাহমান হৃদয়াকৃতির ভাস্কর্য। দুই ভাই পরতেন ২০ ও ৩০ নম্বর জার্সি। ভাস্কর্যটির মধ্যে তা ফুটিয়ে তোলা হয়েছে।এখানে স্থান পেয়েছে লিভারপুল সমর্থকদের প্রিয় ডিয়োগো জোটার বিখ্যাত গানের কথাও।

২০২৫ সালের ৩ জুলাই সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুর পর আনফিল্ডে এই জায়গাতেই  হাজারো সমর্থক ফুল, স্কার্ফ, জার্সি, ব্যানার, শুভেচ্ছা কার্ড এবং বিভিন্ন শিল্পকর্ম রেখে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন। সেইসব শ্রদ্ধার্ঘ্যের কিছু অংশ ভাস্কর্যটির কাঠামোর সঙ্গে স্থায়ীভাবে সংযুক্ত করা হয়েছে। স্মারকের পাদদেশে ব্যবহার করা হয়েছে তাঁদের জন্মস্থান পর্তুগালের গন্ডোমার থেকে আনা বিশেষ পাথর।

সমর্থকের রেখে যাওয়া একটি ফুলও ব্রোঞ্জে ঢালাই করে স্মারকের অংশ করা হয়েছে, যাতে সেই ব্যক্তিগত শ্রদ্ধার নিদর্শনটি চিরস্থায়ী হয়ে থাকে। ডিয়োগো জোটার ভিডিও গেমের প্রতি ভালোবাসা এবং তাঁর বিখ্যাত উদযাপনের ভঙ্গির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে একটি প্লেস্টেশন কন্ট্রোলার। বিশেষ রঙের প্রলেপের মাধ্যমে জোটার মাতৃভূমি পর্তুগালের পতাকার রঙ এবং তাঁর ফুটবল জীবনের বিভিন্ন ক্লাবের প্রতি ভালোবাসার প্রতিফলনও তুলে ধরা হয়েছে।

 ‘Forever 20’ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালোবাসা, ঐক্য এবং স্মৃতির এক স্থায়ী প্রতীক হয়ে থাকবে। এমনটাই মনে করছে লিভারপুল।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
রবীন্দ্র সরোবর স্টেডিয়াম সেজে উঠবে নতুন ভাবে? হবে আন্তর্জাতিক ম্যাচ? কী বললেন ক্রীড়ামন্ত্রী?
YouTube

রবীন্দ্র সরোবর স্টেডিয়াম সেজে উঠবে নতুন ভাবে? হবে আন্তর্জাতিক ম্যাচ? কী বললেন ক্রীড়ামন্ত্রী?

XtraTime Bangla

Mohun Bagan, East Bengal এর বিরুদ্ধে খেলতে নামবেন Tiger shroff? সত্যিটা জানুন
YouTube

Mohun Bagan, East Bengal এর বিরুদ্ধে খেলতে নামবেন Tiger shroff? সত্যিটা জানুন

XtraTime Bangla

Kalyan Choubey হাজির জোড়াবাগানের কুস্তির আখড়ায়! ঘুরে দেখলেন পরিকাঠামো! হারানো গৌরব ফেরাতে উদ্যোগী
YouTube

Kalyan Choubey হাজির জোড়াবাগানের কুস্তির আখড়ায়! ঘুরে দেখলেন পরিকাঠামো! হারানো গৌরব ফেরাতে উদ্যোগী

XtraTime Bangla

Mohun Bagan-এ চূড়ান্ত Drazic, Miguel-রা! তাও কেন হচ্ছে না সরকারি ঘোষণা? বিস্তারিত জানুন
YouTube

Mohun Bagan-এ চূড়ান্ত Drazic, Miguel-রা! তাও কেন হচ্ছে না সরকারি ঘোষণা? বিস্তারিত জানুন

XtraTime Bangla

Mohun Bagan VS East Bengal দুই দল সম্পূর্ণ তৈরি না হলেও আপাতত Durand Derby দিয়েই শুরু নতুন মরসুম
YouTube

Mohun Bagan VS East Bengal দুই দল সম্পূর্ণ তৈরি না হলেও আপাতত Durand Derby দিয়েই শুরু নতুন মরসুম

XtraTime Bangla

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে Ronaldo-র গোল করার বিশেষ মুহূর্তটি দেখে নিন
YouTube

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে Ronaldo-র গোল করার বিশেষ মুহূর্তটি দেখে নিন

XtraTime Bangla

মাঠেই বারংবার কেঁদে ফেললেন Ronaldo! কিন্তু কেন? VAR এর সিদ্ধান্ত কি সঠিক? জানুন নিয়ম
YouTube

মাঠেই বারংবার কেঁদে ফেললেন Ronaldo! কিন্তু কেন? VAR এর সিদ্ধান্ত কি সঠিক? জানুন নিয়ম

XtraTime Bangla

বিশ্বকাপের শেষ ম্যাচটি খেলে ফেললেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি Luca Modric।জড়িয়ে ধরলেন Ronaldo!
YouTube

বিশ্বকাপের শেষ ম্যাচটি খেলে ফেললেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি Luca Modric।জড়িয়ে ধরলেন Ronaldo!

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলJul 3

জার্মানির নতুন কোচ হতে পারেন য়ুরগেন ক্লপ

পরবর্তী কোচ কে?  এখনও পরযন্ত যা খবর, তাতে এগিয়ে রয়েছেন য়ুরগেন ক্লপ। শোনা যাচ্ছে তাঁর সঙ্গে নাকি কথাবার্তাও শুরু হয়েছে।

বিশ্বকাপের খবরJul 3

গ্রেনেড টু গ্রেটেস্ট - ঝুঁকা নেহি 'লুকা'

সেই রাখাল শিশুটিই আজকের লুকা মদরিচ। ক্রোট ফুটবলের অন্যতম সেরা উপহার। সেরা ট্যালেন্ট। সেরা অহঙ্কার।

বিশ্বকাপের খবরJul 3

বিশ্বকাপের পরই রোনাল্ডোর অবসর? জানালেন তাঁর বোন, মুখ খুললেন মহাতারকা নিজেও

আভিয়রা আরওএ জানিয়েছেন, “আমি যতদূর জানি, বিশ্বকাপের পর আর হয়ত পর্তুগালের হয়ে খেলবেন না। হয়ত এখনই রোনাল্ডো অবসরের কথা জানাবেন না, তবে খুব শীঘ্রই সবাই জানতে পারবেন।“ এই নিয়ে তীব্র কৌতুহলের মধ্যে রোনাল্ডো নিজে মুখ খুলেছেন। তিনি অবশ্য জানিয়েছেন,”আমি তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিই না। বিশ্বকাপের মাঝে কোনও সিদ্ধান্ত নেব না।“

বিশ্বকাপের খবরJul 3

এবারের মত বিদায় ক্রোয়েশিয়া, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

এক মহাতারকাকে এদিন বিদায় নিতেই হত। হয় রোনাল্ডো, অথবা লুকা মদ্রিচ। শেষ পর্যন্ত সিআর সেভেনই তাঁর এক সময়ের রিয়াল মাদ্রিদের সতীর্থকে বিশ্বকাপ থেকে ছিটকে দিলেন। নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় চলে গেল পর্তুগাল।