Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
মহারাষ্ট্রের কাছে ১০ উইকেটে হার, রণজির গ্রুপে দ্বিতীয় স্থানে নেমে গেল বাংলা◆অনুশীলনে ঘাটতি, দলেও সমস্যা! তবু বেঙ্গালুরুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি মহামেডান◆ম্যাচের সেরা হয়ে কম্বোজ জানিয়ে দিলেন, “একটা ম্যাচ কখনও কেরিয়ার ঠিক করে দিতে পারে না”◆দক্ষিণ কোরিয়াকে ৮-১ গোলে উড়িয়ে এশিযান চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত, সামনে জাপান◆বৃহস্পতিবার মোহনবাগানের সামনে ওড়িশা, সাহাল নেই, ম্যাকলরেন সম্ভবত দলে ফিরছেন◆আর্শদীপের নেতৃত্বে ভারতের নতুন পেস আক্রমণের দাপট, নিউজিল্যান্ডে উজ্জ্বল তরুণ তুর্কিরা◆সুযোগ নষ্টে স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, কোচের পেনাল্টির দাবি, বিরক্ত হাবাস জানিয়ে দিলেন এভাবে ম্যাচ জেতা যায় না◆বিশ্বজয়ের স্মৃতি থেকে একদিনের ক্রিকেটে অভিষেক এখন অধিনায়কত্বের দায়িত্ব, নিউজিল্যান্ডে ফিরেই নস্টালজিক শুভমন !◆মাঠের বাইরেও নারীশক্তির উত্থান, ভারতীয় ফুটবলের প্রশাসনিক দায়িত্বে নতুন দিশা দেখাচ্ছেন সুদেষ্ণা ও ড্রেমা◆মাঠেই সংঘর্ষ, হাসপাতালে শেষ লড়াই! ৩০ বছরেই প্রয়াত টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগুয়েল◆মহারাষ্ট্রের কাছে ১০ উইকেটে হার, রণজির গ্রুপে দ্বিতীয় স্থানে নেমে গেল বাংলা◆অনুশীলনে ঘাটতি, দলেও সমস্যা! তবু বেঙ্গালুরুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি মহামেডান◆ম্যাচের সেরা হয়ে কম্বোজ জানিয়ে দিলেন, “একটা ম্যাচ কখনও কেরিয়ার ঠিক করে দিতে পারে না”◆দক্ষিণ কোরিয়াকে ৮-১ গোলে উড়িয়ে এশিযান চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত, সামনে জাপান◆বৃহস্পতিবার মোহনবাগানের সামনে ওড়িশা, সাহাল নেই, ম্যাকলরেন সম্ভবত দলে ফিরছেন◆আর্শদীপের নেতৃত্বে ভারতের নতুন পেস আক্রমণের দাপট, নিউজিল্যান্ডে উজ্জ্বল তরুণ তুর্কিরা◆সুযোগ নষ্টে স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, কোচের পেনাল্টির দাবি, বিরক্ত হাবাস জানিয়ে দিলেন এভাবে ম্যাচ জেতা যায় না◆বিশ্বজয়ের স্মৃতি থেকে একদিনের ক্রিকেটে অভিষেক এখন অধিনায়কত্বের দায়িত্ব, নিউজিল্যান্ডে ফিরেই নস্টালজিক শুভমন !◆মাঠের বাইরেও নারীশক্তির উত্থান, ভারতীয় ফুটবলের প্রশাসনিক দায়িত্বে নতুন দিশা দেখাচ্ছেন সুদেষ্ণা ও ড্রেমা◆মাঠেই সংঘর্ষ, হাসপাতালে শেষ লড়াই! ৩০ বছরেই প্রয়াত টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগুয়েল◆

অনুশীলনে ঘাটতি, দলেও সমস্যা! তবু বেঙ্গালুরুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি মহামেডান

প্রথম ম্যাচে হারের পর বেঙ্গালুরুর বিরুদ্ধে দলের পরিকল্পনা কী, সেই প্রশ্নের উত্তরে মহামেডান কোচ জানান, অ্যাওয়ে ম্যাচ হলেও দল চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। তাঁর কথায়, দুই দলই প্রথম ম্যাচে হেরেছে। তাই এই ম্যাচ দু'দলের কাছেই কঠিন হতে চলেছে। তবে তাঁর ফুটবলাররা প্রস্তুত এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।

লিখেছেন Admin•প্রকাশিত Nov 5, 2026, 1:28 PM
ShareWhatsAppFacebookX
অনুশীলনে ঘাটতি, দলেও সমস্যা! তবু বেঙ্গালুরুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি মহামেডান

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: আই-লিগের প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে। ফলে পরবর্তী ম্যাচটি দু'দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উপর অ্যাওয়ে ম্যাচের চ্যালেঞ্জ। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে আত্মবিশ্বাসের সঙ্গেই নিজেদের প্রস্তুতির কথা জানালেন মহামেডানের প্রধান কোচ সইদ রামন এবং দলের ফুটবলার হীরা মণ্ডল।

প্রথম ম্যাচে হারের পর বেঙ্গালুরুর বিরুদ্ধে দলের পরিকল্পনা কী, সেই প্রশ্নের উত্তরে মহামেডান কোচ জানান, অ্যাওয়ে ম্যাচ হলেও দল চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। তাঁর কথায়, দুই দলই প্রথম ম্যাচে হেরেছে। তাই এই ম্যাচ দু'দলের কাছেই কঠিন হতে চলেছে। তবে তাঁর ফুটবলাররা প্রস্তুত এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।

প্রথম ম্যাচে দলের পারফরম্যান্সের বিশ্লেষণ করতে গিয়ে কোচ বিশেষভাবে আক্রমণভাগের সমস্যার কথা তুলে ধরেন। তাঁর মতে, প্রথম ম্যাচে বেশ কয়েকটি পরিষ্কার গোলের সুযোগ তৈরি করেও সেগুলি কাজে লাগাতে পারেনি মহামেডান। বিশেষ করে ফাইনাল থার্ডে আরও উন্নতি প্রয়োজন। তৈরি হওয়া সুযোগগুলিকে গোলে পরিণত করতে পারলে দলের পারফরম্যান্স আরও ভালো হবে বলে আশাবাদী তিনি। পাশাপাশি প্রথম ম্যাচে যে ভুলের কারণে গোল হজম করতে হয়েছিল, আগামী ম্যাচে সেই ভুলের পুনরাবৃত্তি এড়াতে চান কোচ।

দলের ফুটবলারদের নিয়েও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন কোচ। অ্যাডিসন ইতিমধ্যেই সাফ গেমসে অংশ নিতে দলের বাইরে চলে গিয়েছেন। অন্যদিকে, আগামী ম্যাচে ইসরাফিল দেওয়ানকে পাওয়ার সম্ভাবনাও কম বলে জানিয়েছেন তিনি। তবে এই দুই ফুটবলারের অনুপস্থিতি নিয়ে খুব বেশি চিন্তিত নন সইদ রামন। তাঁর বক্তব্য, দলে যাঁরা রয়েছেন, তাঁদের প্রত্যেকের উপরই আস্থা রয়েছে। প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।

এদিকে, আগের ম্যাচে চোট পাওয়ার পর নিজের শারীরিক অবস্থা নিয়েও মুখ খুলেছেন হীরা মণ্ডল। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন পর অনুশীলনে ফেরার কারণে ফিটনেসের কিছুটা সমস্যা হচ্ছিল। সেই কারণেই মাঠে ক্র্যাম্প হয়েছিল। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ এবং বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য প্রস্তুত।

ক্লাবের কঠিন পরিস্থিতি এবং অনুশীলনের অপ্রতুলতা নিয়েও মুখ খুলেছেন মহামেডানের এই অভিজ্ঞ ফুটবলার। হীরা জানান, ক্লাবে নানা সমস্যা চলার কারণে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পাননি ফুটবলাররা। তবে ব্যক্তিগত উদ্যোগে নিজেদের ফিটনেস ধরে রাখার চেষ্টা করেছেন। সিনিয়র ফুটবলার হিসেবে সতীর্থদেরও নিয়মিত যোগাযোগ করে ফিটনেস বজায় রাখার পরামর্শ দিয়েছিলেন তিনি।

হীরার কথায়, পেশাদার ফুটবলার হিসেবে তাঁদের মাঠে নামতেই হবে। প্রথম ম্যাচের আগে প্রস্তুতির জন্য একেবারেই সময় পাওয়া যায়নি। তবে দ্বিতীয় ম্যাচের আগে তিন-চার দিনের অনুশীলনের সুযোগ পেয়েছেন তাঁরা। কোচের পরিকল্পনার সঙ্গে দলের ফুটবলাররা আগে থেকেই পরিচিত থাকায় নতুন করে মানিয়ে নিতে খুব বেশি সমস্যা হয়নি। তাই বেঙ্গালুরুর বিরুদ্ধে ভালো ফলের ব্যাপারে আশাবাদী তিনি।

সব মিলিয়ে, প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোই এখন মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রধান লক্ষ্য। তবে সীমিত প্রস্তুতি, দলের বাইরে একাধিক ফুটবলার এবং অ্যাওয়ে ম্যাচের চাপ সামলে সইদ রামনের দল কতটা লড়াই দিতে পারে, সেটাই এখন দেখার।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
VAR-এর বিকল্প FVS, বদলে যেতে পারে ভারতীয় ফুটবলের ছবিটাও!
YouTube

VAR-এর বিকল্প FVS, বদলে যেতে পারে ভারতীয় ফুটবলের ছবিটাও!

XtraTime Bangla

১-৪ গোলে হার, তবুও হাল ছাড়ছেন না অ্যান্থনি! ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ইস্টবেঙ্গল কোচের
YouTube

১-৪ গোলে হার, তবুও হাল ছাড়ছেন না অ্যান্থনি! ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ইস্টবেঙ্গল কোচের

XtraTime Bangla

ঘরের মাঠে মুখ থুবড়ে ইস্টবেঙ্গল!Hwacheon-এর কাছে ১-৪ গোলে পরাস্ত ইস্টবেঙ্গল
YouTube

ঘরের মাঠে মুখ থুবড়ে ইস্টবেঙ্গল!Hwacheon-এর কাছে ১-৪ গোলে পরাস্ত ইস্টবেঙ্গল

XtraTime Bangla

Mohun Bagan এর হয়ে স্বমহিমায় ফিরছেন Maclaren! ওড়িশা ম্যাচেই ফিরবে দল সেই পুরোনো গোলের ঝলকানিতে
YouTube

Mohun Bagan এর হয়ে স্বমহিমায় ফিরছেন Maclaren! ওড়িশা ম্যাচেই ফিরবে দল সেই পুরোনো গোলের ঝলকানিতে

XtraTime Bangla

Mohun Bagan এর হয়ে খেলার সুযোগ ছিল গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে মৃ*ত Jesús de Miguel এর! জানুন বিষয়টি
YouTube

Mohun Bagan এর হয়ে খেলার সুযোগ ছিল গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে মৃ*ত Jesús de Miguel এর! জানুন বিষয়টি

XtraTime Bangla

Mohun Bagan ফুটবলারদের সবচেয়ে ভালো প্রাক মরশুম প্রস্তুতি হয়েছে এবার  Rahul Bheke
YouTube

Mohun Bagan ফুটবলারদের সবচেয়ে ভালো প্রাক মরশুম প্রস্তুতি হয়েছে এবার Rahul Bheke

XtraTime Bangla

Mohun Bagan | Sahal এর মারাত্মক চোট নিয়ে এবার নাম না করে রেফারিং নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন Panos
YouTube

Mohun Bagan | Sahal এর মারাত্মক চোট নিয়ে এবার নাম না করে রেফারিং নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন Panos

XtraTime Bangla

Live: দুর্দান্ত ফুটবল খেলেও হারা যায়! AFC জটিল অঙ্ক। কার্যত বিদায়! EAST BENGAL 0-2 AL SEEB
YouTube

Live: দুর্দান্ত ফুটবল খেলেও হারা যায়! AFC জটিল অঙ্ক। কার্যত বিদায়! EAST BENGAL 0-2 AL SEEB

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটNov 5

মহারাষ্ট্রের কাছে ১০ উইকেটে হার, রণজির গ্রুপে দ্বিতীয় স্থানে নেমে গেল বাংলা

পরপর তিনটি ম্যাচ জেতার পর মহারাষ্ট্রের কাছে হেরেই বসল বাংলা।  ইডেনে রণজি ম্যাচে বাংলাকে ১০ উইকেটে হারাল মহারাষ্ট্র।  দ্বিতীয় ইনিংসে বাংলাকে ১৮৬ রানে আউট করার পর বিনা উইকেটে ১১৪ রান তুলে ম্যাচ জিতল মহারাষ্ট্র।

ফুটবলNov 5

অনুশীলনে ঘাটতি, দলেও সমস্যা! তবু বেঙ্গালুরুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি মহামেডান

প্রথম ম্যাচে হারের পর বেঙ্গালুরুর বিরুদ্ধে দলের পরিকল্পনা কী, সেই প্রশ্নের উত্তরে মহামেডান কোচ জানান, অ্যাওয়ে ম্যাচ হলেও দল চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। তাঁর কথায়, দুই দলই প্রথম ম্যাচে হেরেছে। তাই এই ম্যাচ দু'দলের কাছেই কঠিন হতে চলেছে। তবে তাঁর ফুটবলাররা প্রস্তুত এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।

ক্রিকেটNov 4

ম্যাচের সেরা হয়ে কম্বোজ জানিয়ে দিলেন, “একটা ম্যাচ কখনও কেরিয়ার ঠিক করে দিতে পারে না”

মাঝের ওভারগুলিতে অত্যন্ত ধারাবাহিক বোলিং করেন অংশুল কম্বোজ। ১০ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নেওয়ার পাশাপাশি তিনি ৪৬টি ডট বল করেন। দলের তিন নতুন মুখকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত যে হেড কোচ গৌতম গম্ভীরকে স্বস্তি দেবে, তা বলাই যায়।

অন্য খেলাNov 4

দক্ষিণ কোরিয়াকে ৮-১ গোলে উড়িয়ে এশিযান চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত, সামনে জাপান

ভারতের শিলানন্দ লাকরা ও দিলপ্রীত সিং দুটি করে গোল করেন। একটি করে গোল করেন হরমনপ্রীত সিং, সুখজিৎ সিং, অঙ্গদ বীর সিং ও বিবেক সাগর প্রসাদ। ফাইনালে জাপানের মুখোমুখি হবে ভারত। প্রথম সেমিফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে জাপান। দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে ব্রোঞ্জ জয়ের জন্য।